somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিয়াম কেন ফরজ হল ?

২৫ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন : কেন আল্লাহ তাআলা সিয়ামের বিধান দিলেন? সিয়াম ফরজ করার হিকমত বা উদ্দেশ্য কি?

জওয়াব : সিয়াম বা রোজা ফরজ করার বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটি নিম্নে আলোচনা করা হল:

(১) তাকওয়া প্রতিষ্ঠা :
সিয়াম তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জনে সাহায্য করে। প্রবৃত্তগত চাহিদা পূরণ ও অশ্লীলতা থেকে দুরে রাখে। আমরা দেখতেই পাচ্ছি সিয়াম পেট ও লজ্জাস্থানের চাহিদাকে দমন করে। আর এ দুটো জিনিস মানুষকে সকল প্রকার খারাপ কাজের দিকে নিয়ে যায়। এ দুটো জিনিষের চাহিদা পূরণ করতে যেয়ে হারাম ও অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে। অতএব এ দুটো জিনিষ নিয়ন্ত্রণ করতে পারলে তাকওয়া অর্জন করা যাবে।
আল্লাহ তাআলা বলেন :
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ﴿سورة البقرة:﴾
“ হে ঈমানদারগণ তোমাদের জন্য সিয়াম ফরজ করা হল যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকী হতে পারো।” সুরা বাকরা ১৮৩

(২) আত্মার পরিশুদ্ধতা ও প্রশিণ :
সিয়ামের দ্বারা ধৈর্য- ছবরের জন্য আত্মার প্রশিণ লাভ হয়। এর মাধ্যমে সিয়াম পালনকারী আল্লাহর সকল আদেশ পালন ও তার নিষেধাবলী থেকে বিরত থাকার শক্তি অর্জন করেন।

(৩) আল্লাহ ভীতিকে দৃঢ় করা:
সিয়াম এমন একটা ইবাদত যা মানুষ না করেও প্রকাশ করতে পারে যে সে সিয়াম পালনকারী। তাই সিয়াম সত্যিকার সততা, আল্লাহর প্রতি একনিষ্ঠ দাসত্ব, আল্লাহকে মহব্বতের চরম পরাকাষ্ঠার প্রমাণ বহন করে। সিয়াম পালনকারী একমাত্র আল্লাহর কাছেই তার প্রতিদানের আশা করে। তার ভয়েই সে সিয়াম পালন করে। তাইতো নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীসে কুদসীতে বলেছেন : “আল্লাহ তা আলা বলেন :
كل عمل ابن آدم يضاعف، الحسنة بعشرة أمثالها إلى سبعمائة ضعف إلى ما شاء عز وجل، إلا الصوم، فإنه لي وأنا أجزي به، يدع شهوته وطعامه من أجلي.
প্রত্যেক মানব সন্তানের নেক আমলের প্রতিদান দশগুণ থেকে বাড়িয়ে সাত শত গুন বা তার অধিক পরিমাণে দেয়া হবে কিন্তু সাওমের ব্যাপারটা অন্য রকম। কারণ, তা আমারই জন্য, তার প্রতিদান আমি নিজে। কেননা সিয়াম পালনকারী আমারই জন্য তার খাওয়া-দাওয়া ও যৌন চাহিদা পরিত্যাগ করে।”

(৪) আল্লাহর দেয়া নেয়ামত ও অনুগ্রহ অনুধাবন করা :
দুনিয়াতে ুধা-চাহিদা নিবারণ করার জন্য আল্লাহ যদি আমাদের নেয়ামত ও উপকরণ না দিতেন তা হলে অবস্থা কেমন হত !

(৫) স্বাস্থ্য ও শরীরের শক্তি বৃদ্ধি করা :
মূলত: সিয়াম ঈমান ও তাকওয়া বৃদ্ধি করে যা সিয়াম পালনকারীকে যাবতীয় পাপাচার থেকে রা করে।
এ ছাড়াও আরো অনেক উপকার রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখ করার মত যেটা তা হল বর্তমানে গবেষণা ও অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে সিয়াম শরীরকে অনেক ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত রাখে ও স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখে।

সংকলনে : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×