বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর থেকেই পাকিস্তান ক্রিকেট টিমের সমর্থকদের নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছে। পাকিস্তান ক্রিকেট টিমকে সমর্থন করা অধিকাংশরাই মানতে পারছেন না। যারা মানতে পারছেন না তাদের অনেকেই আবার ভারত ক্রিকেট টিমের সমর্থক। এই সমর্থনের ক্ষেত্রে কোন রাজনৈতিক কারন কাজ করছে বলে আমি মনে করি না। তবে এই তালিকা থেকে ব্লগে প্রচলিত ভাদা ও পাদা দের বাদ দিতে হবে, কেবল তারাই রাজনৈতিক বিবেচনা আনতে পারে। আমরা ২৩ বছর পর পাকিস্তানিদের জুলুম-অত্যাচার থেকে মুক্ত হয়ে ৪০ বছর ধরে আজ পর্যন্ত বিভিন্নভাবে ভারতের আগ্রাসনের স্বীকার। কাজেই রাজনৈতিক বিবেচনায় ভারত বা পাকিস্তান কোনটাই সমর্থন যোগ্য নয়। এতো কিছুর পরেও এ দেশে ভারত এবং পাকিস্তান উভয় ক্রিকেট দলের বহু সমর্থক আছে।
একটা সময় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ছিল না কিন্তু ক্রিকেট এবং ক্রিকেট প্রেমি তখনও ছিল। তখনই বিভিন্ন জন বিভিন্ন দলের খেলার ভক্ত হয়ে সমর্থন দেওয়া শুরু করেন। আপনি যদি ভারত বা পাকিস্তান টিমের সমর্থক হয়ে থাকেন তাহলে কেন করেন জানাবেন কি ?
শুরুতেই আমার টা জানায়; আমি পাকিস্তান টিমের সমর্থক। আমি তখন ৬ষ্ঠ শ্রেনিতে পড়ি, সেদিন পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান কিন্তু বিয়ের উৎসব ছাপিয়ে সারজাহ'র ভারত-পাকিস্তান ম্যাচটিই জেঁকে বসেছিল সবার মধ্যে। বিয়ে বাড়ীতে তখন সবাই টিভি'র সামনে, জিততে হলে ১ বলে ৫ রান দরকার, জাভেদ মিয়াঁদাদ ক্রিজে দাঁড়িয়ে পানি খেলেন ১ মিনিট পায়চারী করে করার পর চেতন শর্মার বলে ছক্কা হাকিয়ে উল্লাসে দৌড়। সেদিন থেকেই এই লড়াকু দলের ভক্ত হয়ে যায়। যখন কোন রাজনীতি বা রাষ্ট্রের ধারনা আমার মধ্যে দানা বাধার আগেই ক্রিকেটাঙ্গনে এই দলটি আমার মনে জায়গা করে নেই। তখন সম্ভবত দৈনিক ইত্তেফাকে প্রথম পাতাই "আমিই ইমরান" শিরোনামে একটা কলাম ছাপা হতো সেটাও নিয়মিত পড়া শুরু করলাম। পাকিস্তান দলের তখন রমরমা অবস্থা ইমরান, ওয়াসিম আকরাম, আব্দুল কাদের, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালেক আর শুধুই জয়। এমন অবস্থায় ক্রিকেট বিশ্বে পাকিস্তান দলকে সমর্থন করা যথার্থই ছিল। সেই থেকেই এখনও তাদের খেলা ভাল লাগে।
অপেক্ষায় আছি, খুব বেশী দূর নয় যখন বাংলাদেশ ক্রিকেট দল ফাইনাল পর্যন্ত যাওয়ার শক্তি অজর্ন করবে আর আমিও ভূলে যাব পাকিস্তান দলকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


