somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হালকা মনে পা দাও দুই নৌকায়!!

০১ লা এপ্রিল, ২০১১ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপের কারনে এই কয়দিন প্রচুর হিন্দি বিজ্ঞাপন দেখতে হলো। অন্য সময়েও দেখতে হয়। প্রায়শই বিজ্ঞাপন গুলো বেশ অশ্লীল এবং ১৮+ অর্থবোধক হয়ে থাকে। AXE ডিও স্প্রে আর সেটওয়েটের বিজ্ঞাপন গুলো তো প্রায়ই পরিবার পরিজনের সামনে বিব্রতকর অবস্থায় ফেলে দিতে সক্ষম।
যাইহোক,ইদানিং যে দু’টি বিজ্ঞাপন বেশ নজর কাড়ছে সেগুলো এরকম-
এক ব্যাক্তি কিছু একটা কিনে কাউন্টারে টাকা জমা দিতে গেছে। কিন্তু কাউন্টারের মহিলার কাছে ভাংতি নাই। খদ্দেররের মোবাইল দেখে মহিলার কি ধারনা হল জানিনা,মহিলাটি ‘স্যরি,নো চেনজ়’ বলে দুটা চকলেট ধরিয়ে দিল। মানে খুচরার না থাকায় চকলেট দিয়ে দিল আরকি (দিতেই পারে)।
কিছুক্ষন পর নায়ক এসে উপস্থিত কাউন্টারে।সাথে তার ‘অমুক ব্র্যান্ডের’ মোবাইল সেট। এক্ষেত্রেও কাউন্টারের মহিলার কাছে ভাংতি নেই। কিন্তু নায়কের ‘অমুক ব্র্যান্ডের’ মোবাইল সেট দেখে তিনি ভাংতি নাই-এই কথা জানিয়ে ধরিয়ে দিলেন কনডম!
বাহ,কি সোন্দর। ঐ মোবাইল সেট দেখে কাউন্টারের মহিলা বুঝে গেলেন,এই ব্যাক্তি চকলেট খায় না,উনার দরকার কনডম। কত মহান শিক্ষা। অবশ্য কোনো মেয়ের হাতে ঐ মোবাইল সেট থাকলে তাকে নরডেট ২৮ (যেন কাশফুলের নরম ছোয়া) দেয়া হবে কিনা তা অবশ্য ক্লিয়ার হলো না।।
এবার আসল বিজ্ঞাপনটির কথায় আসি।সব বিপননেরই একটা মোটো থাকে, যেমন : গ্রামীন ফোন-কাছে থাকুন,রবি-জ্বলে উঠুন আপন শক্তিতে ইত্যাদি।মাইক্রোম্যাক্সেরও আছে। সেটা কিরকম? বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, জিমনেশিয়ামে দুই তরুন। একজন তার বান্ধবীর সাথে কথা বলে ফোন রাখতেই ১ম জনের জিজ্ঞাসা-
-গার্লফ্রেন্ড?
-হ্যা।সামান্থা, ফার্ষ্ট ইয়ার।
১ম জন আবারো জিজ্ঞাসা,কার্লি হেয়ার?? ২য় জন বলে,হ্যা। একপর্যায়ে দু জনেই সন্দিহান হয়ে পরে,যে তাদের দুজনের গার্লফ্রেন্ড-ই এক সামান্থা।যাইহোক,হঠাত প্রথম জন বলে,সে কি কালো কালারের মোবাইল ইউজ করে? এটা শুনে ২য় জন স্বস্তির নিঃস্বাস ফেলে। কারন তার গার্লফ্রেন্ড সামান্থার মোবাইলের কালার লাল। দুজনেই খুশিমনে সন্দেহমুক্ত হয়। কিন্তু আসল ব্যাপার পরের সিনেই ক্লিয়ার হয়। মাইক্রোম্যাক্সের সেটের কালার এখন চেনজ় করা যায়। এই কারনেই সামান্থা পার পেয়ে গেছে। শুধু তাই নয়,এবার সামান্থা মোবাইলের কালার হলুদ বানিয়ে আরেকজনের গলায় বাদর ঝোলা ঝুলছে! আহা,এমনিই কি বলা হয় রঙ্গিলা প্রেম?? মাইক্রোম্যাক্সের প্রতি কালারের জন্য একটা করে বয়ফ্রেন্ড। কি দুর্দান্ত অফার! মানুষের সাথে প্রতারনা করার কি অসাধারন শিক্ষা।
যাইহোক,বলছিলাম সব বিপননেরই একটা মোটো থাকে। উপরের বিজ্ঞাপন গুলো ইন্ডিয়ান। তো আমাদের দেশে মাইক্রোম্যাক্সের মোটোটা কী??

উপরের বিজ্ঞাপনটি দেখুন। দেশের তরুনদের আস্বস্ত করা হচ্ছে, ‘এবার হালকা মনে দুই নৌকায় পা দিতেই পার!’
দিতেই পার!
হালকা মনে!!
কি অসাধারন শিক্ষা!
বলার কিছুই নাই।বোঝার আছে অনেক কিছুই!
১৯টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×