somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মগাটেলঃ দ্য করপোরেট দাসত্ব

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হাজার বছর আগে মগাস্তান-এর কোনো এক জায়গা...

আমি হাদী। আজ আমাকে দাস হিসাবে খরিদ করলেন মগাস্তানের সবচেয়ে ধনী লোক, বাশার আল মগদাদীয়া। দাস হিসাবে আমার চাহিদা মন্দ ছিলো না, জন্মগত ভাবে পেশিবহুল পেটা শরীর আর কালো চামড়া। বেশ চড়া দাম দিয়েই নিলামে কিনে নিয়েছেন আমার মালিক।

১ বছর পরঃ

আহারে, এইটাই কি জীবন?? হেন কোনো কাজ নাই যে মালিক আমারে দিয়া করায় না। খাটতে খাটতে বুক পিঠ সব এক হয়ে গেলো। রক্ত পানি করা খাটুনির পরেও ঠিক মতন ২ বেলা ভাত দিতে চায় না। হালার বাশার আল মগদাদীয়া, সে নাকি মগাস্তানের সেরা ধনী। ব্যাটার মত কিপটা শয়তান আর একটাও নাইকা দুনিয়ায়।

৫ বছর পরঃ

ইয়া খোদা, তুমি এই বাশার আল মগদাদীয়ার বিচার কইরো। দাস হইয়া জন্মানোই আমার অপরাধ। দিনরাত ঘন্টার পর ঘন্টা খাটা খাটনি করি, আর সামান্য ভুল হলেই চলে চাবুকের পর চাবুক। এইতো গত কাল আমার প্রিয় বন্ধু মাহমুদকে সামান্য ভুলের জন্য শূলে চড়িয়ে মারা হল।
আমরা কি মানুষ না?? মাঝে মাঝে মনে হয় বিদ্রোহ করি, বাশার আল মগদাদীয়ার লাল বাত্তি জ্বালায়া দিই। কিন্তু কি করব। ঘরে আমার বউ বাচ্চা। আমি কিছু করতে গেলে ওদেরকেও শূলে চড়িয়ে মারা হবে। বাচ্চা গুলার চেহারার কথা মনে করে চাবুক খেয়ে যাই, আর গরুর মতন খাটি।

১৫ বছর পরঃ

জীবন যৌবন সবই দিলাম মগদাদীয়ার দাসত্ব করতে করতে। এখন বয়স বাড়ছে, দুর্বল হয়ে গেছি, আমারে লাত্থি দিয়ে ভাগায়া দিলো। মগদাদীয়া তার বুড়া দুর্বল দাসদের রাখে না,হত্যা করে। আমাকেও করবে। এই হইল জীবন! এই দাসত্ব থেকে দুনিয়া কবে মুক্তি পাবে??


২০২০ সাল, বাংলাদেশের কোনো এক জায়গায়...

আমি মুন্তাজুর রহমান। আজ ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করলাম দেশের সবচেয়ে বড় করপোরেট প্রতিষ্ঠান মগাটেল-এ। দেশের চাকরীর বাজারে আমাদের চাহিদা মন্দ নয়, দেশের সবচেয়ে নামী ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, মুয়েট( মগা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেক) থেকে পাস করেছি। বেশ হ্যান্ডসাম সেলারী দিয়েই আমাকে নিয়েছে মগাটেল এন্ড কোং।

১ বছর পরঃ

ধুস সালা, ড্যাম একটা লাইফ। দুনিয়ার সব কাম কাজ আমার উপর চাপায়া দিসে মগাটেলের Boss-রা। কাজের প্রেশার আর টেনশনে হার্টের ব্যারাম হয়া যাচ্ছে এই অল্প বয়সেই। এত খাটুনির পরেও বেতন বাড়ার কোনো নাম গন্ধ নাই। হালার মগাটেল, এইটা নাকি দেশের সেরা করপোরেট প্রতিষ্ঠান! মগাটেলের মতন ফন্দিবাজ আর ইমপ্লয়ি মারা প্রতিষ্ঠান এই মূলুকে আর একটাও নাই।

৫ বছর পরঃ

ইয়া আল্লাহ, তুমি এই মগাটেলের বিচার কইরো। ইঞ্জিনিয়ার হয়া জন্মানোই আমার অপরাধ। দিন রাত ঘন্টার পর ঘন্টা আফিসে পরিশ্রম করি, আর সামান্য ভুল হলেই চলে বসের অকথ্য গালাগালি। এইতো গতকাল আমার প্রিয় কলিগ রমিজকে সামান্য ভুলের জন্য ফায়ার করা হলো।

আমরা কি মানুষ না?? মাঝে মাঝে মনে হয় বিদ্রোহ করি, মগাটেলের লালবাত্তি জ্বালায়া দিই। কিন্তু কি করব। ঘরে আমার বউ বাচ্চা। আমার চাকরী চলে গেলে ওদেরকেও না খেয়ে মরতে হবে। বাচ্চা গুলার চেহারার কথা মনে করে গালি খেয়ে যাই আর গাধার মতন খাটি।

১৫ বছর পরঃ

জীবন যৌবন সবই দিলাম মগাটেলে সার্ভিস দিতে দিতে। এখন মগাটেলের প্রজেক্ট শেষ, আমারে লাত্থি দিয়া ভাগায়া দিলো। মগাটেল কোনো বয়স্ক লোক পালে না, তাই আমাকেও ফায়ার করলো। এখন বউ বাচ্চা নিয়া কই যামু। এই দাসত্ব থেকে দুনিয়া কবে মুক্তি পাবে??

.
.
.
.
.

মগাটেল সিরিজের অন্যান্য পর্বঃ

১.দ্য ২০৩৫- মগাটেল ও আমি
২.মগাটেল আর পদ্মা সেতু
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নিজেরা নিজেরা নির্বাচন

লিখেছেন হাসান কালবৈশাখী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৩৬

বাংলাদেশের জামাতের সমর্থন কতটুকু?
এযাবৎ পাকিস্তান আমল থেকে ৭৫ বছরের ইতিহাসেএ দেশে বর্তমানে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনে জামাত ৪ - ৫% এর বেশি ভোট পায়নি।
২০০৮ এর ফটো আইডি ভিত্তিক ভোটে... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×