আগে এই লিঙ্কে দেওয়া লেখাটা পড়ে নিন।
Click This Link
জাফর ইকবাল স্যার জাতিকে কি দিয়েছেন এটা আমরা সবাই জানি। সায়েন্স ফিকশন এর মাধ্যমে তরুণদের বিজ্ঞান মনস্ক করেছেন, গণিত অলিম্পিয়াড চালু করে আমাদের মাঝে গনিতকে নতুন ভাবে চিনিয়েছেন। গণিত এখন আর আমদের কাছে ভয়ের জিনিষ না, এটা একটা খেলা হলে দাঁড়িয়েছে আমাদ্রে সামনে। মজাদার খেলা। জাফর স্যার তার লেখনির মাধ্যমে আমাদেরকে দেশ প্রেম শিখিয়েছেন। তার কলাম গুলো আমাদের সমকালিন রাজনীতি নিয়ে চিন্তা করতে বাধ্য করেছে। অনেক দিন পর মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধী নিয়ে আমরা আবার সচেতন হয়েছি তারই হাত ধরে।
যিনি এই লেখাটি লিখেছেন তাকে বলতে চাই, জাতিকে বিভ্রান্ত করবেন না। পুরো অংশ না দিয়ে অল্প একটু তুলে দিলে সেটার অর্থ যে ভিন্ন হয়ে যায় তা কি আপনি জানেন না? পাঠকদের বলছি, জাফর মশাইয়ের ঝুলি ২ এ যা বলা হয়েছে, "সান্তা পরিবার" পড়ে আপনারা নিজেই বলুন, ব্লগে যা বলা হয়েছে তা কি সঠিক?
লেখক কে বলতে চাই, আমার মনে হয়, আপনি বিজ্ঞান, মানবিক, ব্যাবসা কোন শাখারই ছাত্র ছিলেন না। আপনি ৫ম শ্রেণীও পাশ করসেন কিনা সন্দেহ আছে। ইঞ্জিনিয়ারিং পদার্থ বিজ্ঞানের একটি ফলিত শাখা। তাই যোগ্যতা বলেই স্যার ওই পদে আছেন। বেল-এ স্যার কি করছেন তার লিঙ্ক তো ব্লগেই এক পাঠক দিয়ে দিছেন।
হুমায়ুন স্যার এর নন্দিত নরকে, কোথাও কেউ নেই এ ধরনের বেশ কিছু কর্মের জন্য তিনি অনেক উঁচুতে উঠেছিলেন। কিন্তু বস্তা পচা মিসির আলী আর গাঁজাখুরি হিমুর মত কিছু ৩য় শ্রেণীর সাহিত্য তাকে আরও নিচে নামিয়ে দিয়েছে। বঙ্কিম চন্দ্র বলেছেন, " ভাল সাহিত্য সেগুলোই যা পড়ার পর মানুষের মনে দাগ কাটবে, মানুষ অনেকদিন তা মনে রাখবে, যা থেকে শিক্ষা গ্রহণ করা যাবে এবং সেই শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগবে।" মহামান্য লেখক, আপনি কি কখনো "আমার বন্ধু রাশেদ" পরেছেন? পড়ে থাকলে এই জীবনে তো বটেই আগামী ১০০ জনমেও এ ধরনের কথা আপনার মুখ থেকে বের হত না। (জাফর স্যার হলে বলতেন, পেটে বোমা মারলেও এ কথা মুখ দিয়ে বের হত না।) আপনাকে আরও জানিয়ে রাখি, জাফর স্যার কে দেখে তার ভাই ও একসময় সায়েন্স ফিকশন লিখেছিলেন। "ওমেগা পয়েন্ট"। কিন্তু আর পারেন নাই। আপনার কাছে আমার প্রশ্ন, এই দুই সহোদরের মাতা যখন তার স্মৃতিকথা লিখলেন, বড় ভাই হুমায়ুন কেন তা প্রকাশে বাধা দিয়েছিলেন?
হুমায়ুন আহমেদ যেমন ভাল কিছু সিনেমা বানিয়েছেন তেমনি 'দারুচিনির দ্বীপ' এর মত কিছু ফাউল সিনেমাও বানিয়েছেন। কে কি করেছেন এটা নিয়ে অহেতুক বিতর্কে যেতে চাই না। তারা দুইজন নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল। একটি উজ্জ্বল বাংলাদেশ এর জন্য তাদের দুই জনকেই আমাদের দরকার। কিন্তু কিছু বলার আগে চিন্তা করি আমি কি বলছি? কাকে নিয়ে বলছি? কেন বলছি? জাফর স্যারদের জীবন কাহিনী পড়ার অনুরোধ করছি(জাফর স্যার, হুমায়ুন স্যার এবং তাদের মায়ের লেখাটা) । তাদের সাথে আমরাও বলি, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই
[সময় সল্পতার কারণে শেষ দিকে সংক্ষিপ্ত করলাম। ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



