শরীর বিদ্যার ক খ
-আবু মকসুদ
ক-
চারচক্ষে মিলন হলে মন তড়পায়
পেরিয়ে গেলে নির্বোধ ক্ষণ
নির্জনতার আড়াল, ঠিক জানিয়ে দেয়
বৃত্তের আড়ালে বৈঠার মাহাত্ম্য।
খ-
সংসার তেতো, তেতো অফিসের দিন
বাজারে পাখি গান, জীবনানন্দ
মেক্সিন নাইটি কতিপয় পুরুষ কথা
এক থালা মাংস আহ! কি আনন্দ।
গ-
ব্রোঞ্জে ঢালাই হবে রাত্রিজাগরণ
অপরূপ লাগে বুঝি নদীর দু'কূল
লাভার উত্তাপে পোড়ে গোপন গুহা
অনিন্দ্যনগরে জাগে আম্রমুকুল।
ঘ-
প্রবল মধ্যরাত বিরহের কাল
শরীরের কোষে কোষে অগ্নিগোলক
শরীর বদলে হয় পাখির পালক
ওপারে দাঁড়িয়ে থাকে ধার্মিক বক।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


