তৃতীয় বাংলা
-আবু মকসুদ
এই ভুখন্ডে আমি কি কিছুই দেইনি?
যে কিশোর সূর্য ও বৃষ্টির তর্পনে মজেছে
এ ভুখন্ড তার, কিছুটা শ্যামলিমা সে ছড়াতে পেরেছে
আমাদের চিনে নিতে হবে স্পষ্ট অনুভূতিগুলি
স্মৃতির ধুলো ঝেড়ে দৌড়ে ধরতে হবে একুশ শতক
পূর্বপুরুষের পোতা রক্তজবা দেখাবে কাঙ্ক্ষিত পথ
কথার ফুলঝুরি আপাতত থাকুক, নাম লিখে
সেঁটে দেয়া দরোজা, আলোকবর্ষ পেরুনোর প্রেরণা
বিস্মৃত হবো না তবু পূর্বপুরুষের ধুলি দেহ
মৃত পাখির পালকে উব্বরা হয়েছে পলিমাটি
পাখি ডাকার দিন, স্তরের অনেক নীচের মাটি সেচে
এ ভুখন্ডকে বানাবো অপরুপা শ্যামলা সুন্দরী।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


