আমার প্রিয় পোস্ট
- যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ৫ম পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- সামনে আসছে অভ্র’র আরো চমক!!! - কোর আই সেভেন
- ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধাপরাধী ও নেপথ্যের রাজনীতি ১- অমি রহমান পিয়াল - আমি ভালো ছেলে
- প্রিয় হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ, সবগুলি(২০০)প্রবচন একসাথে - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আল মাহমুদের কবিতার চিত্রকল্পে নারীর সৌর্ন্দয ও যৌনতা - নুরুজ্জামান মানিক
- প্রিয় বিনয় মজুমদারের আঠারোটি কবিতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ভালো লাগা প্রিয় কবিতারা - ৫২ (আমার কৈফিয়ত - কাজী নজরুল ইসলাম । ১১১তম জন্মজয়ন্তীতে কবিকে অভিবাদন) - আবদুর রাজ্জাক শিপন
- করায়ত্ত জলের উজান - ফকির ইলিয়াস
- প্রিয় প্রেমের কবিতারা...প্রথম কিস্তি - বাবর মোহাম্মদ
- মৌরী গন্ধের দিকে... - মতিউর রহমান সাগর
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- 'চক্ষু তো এই দুইখান, আর কতো দেখাইবা...' - আহমাদ মোস্তফা কামাল
- বাংলা একাডেমী প্রমিত বাংলা বানানের নিয়ম - খলিল মাহ্মুদ
- আধুনিক বাংলা থিকা বাংলা ডিকশনারী বা মর্ডান বাংলা শব্দকুষ
- রফিক এরশাদ
- আত্মজীবনীর রঙিন পৃষ্টা - আবু মকসুদ
- *~*পরশমণির ছোঁয়া লাগাই এ প্রাণে:: সেই বুড়োটার দু'শো গান*~* - রুবাইয়াত ইসলাম সাদাত
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- কাব্যচিন্তন : আবু মকসুদ - এর একটি কবিতা - ফকির ইলিয়াস
- হাড়ের বেদনায় ফোটে রক্তের ফুল - কাজল রশীদ
- চারাপ্রথা - ফকির ইলিয়াস
- হে প্রত্যয় ( আবু মকসুদের জন্য) - সৈয়দ মবনু
- কবিতা এবং মন্তব্য (পর্ব-২) [ কবিতা বোঝার জন্য একজন পাঠক কি করতে পারেন] - কাল্বেলা
- কবিতা এবং মন্তব্য- (পর্ব-১) [সবাই ইচ্ছে মতন বলুন এখানে] - কাল্বেলা
- সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে... - আহমাদ মোস্তফা কামাল
- 'অশ্রুপাত শেষ হলে নষ্ট করো আঁখি' - আহমাদ মোস্তফা কামাল
- আত্মকথন : কালের জরিপ করে যাই - ফকির ইলিয়াস
- নাস্তিক হয়েও যেসব কারণে মুহম্মদ সা: কে খুব শ্রদ্ধা করি ......(২য় পর্ব) - নাস্তিকের ধর্মকথা
- তিনি আরজ আলী, একজন আলো-আঁধারির পরিব্রাজক - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কোরান অবিকৃত অবস্থায় সংরক্ষিত হয় নি - সাহোশি৬
- আমি কিংবদন্তির কথা বলছিঃ আবু জাফর ওবায়দুল্লাহ - জলপাই দেশি
- আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের অ আ ক খ - অপ্সরা
- কথার স্বরবীজ - ফকির ইলিয়াস
- প্রিয় কবি হুমায়ুন আজাদ - রিয়াজ শাহেদ
- সামহোয়ার ক্লাসিক : কার্টুন কেলেঙ্কারি ও ছাগুদের ম্যাতকার (ইতিহাসের পাতা থেকে) - অমি রহমান পিয়াল
- কবি মোহাম্মদ সাদিকের কবিতা - শাহনাজ সুলতানা
- পৃথিবীর গভীর গভীরতর অসুখ ও জীবনানন্দের ভূতে পাওয়া একজন। - পল্লী বাউল
- আতাউর রহমান মিলাদের কবিতার একটা আত্ম-বিশ্লেষণ - সৈয়দ মবনু
- দিন বদলের গল্প (কোন এক বেইশ্যার কানে কানে) - কালিদাস কবিয়াল
- ধুলোঘূর্ণি------তানিম কবির - কালিদাস কবিয়াল-২য় সংস্করণ
- শ্যাওলার যাপননীতি - কালিদাস কবিয়াল
- সোনা মিয়া ও তাঁর গান - সৈয়দ আফসার__১৯৭৯
- প্রিয়তমা মালনী ছড়া - কাইয়ুম আবদুল্লাহ
- কয় উদাসী মকদ্দসে, হৃদয় খুঁজিয়া দেখো বন্ধুয়া আছে - সৈয়দ আফসার__১৯৭৯
- তপঃসিদ্ধ এক শাহ আবদুল করিম - আকাশ অম্বর
- মার্কিন প্রবাসী বান্ধবীর প্রতি - তমিজ উদ্দীন লোদী
- ভাটিবন্দনা - ফকির ইলিয়াস
আত্মজীবনীর রঙিন পৃষ্টা
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৮
আত্মজীবনীর রঙিন পৃষ্টা
-আবু মকসুদ
(কবি ফকির ইলিয়াস
বুনো কোন জ্যোৎস্নায় ভেসে যায় আমাদের করোটিজলের সূত্রগুলি)
শববাহক হেঁটে যায় অলৌকিক চরের মাঝে
বাক্যের অন্বেষণে দৌড়ে আসে সময়ের সন্ত
দীর্ঘপ্রসবের স্পর্ধিত পথ, কুড়ায় গাঢ় অন্ধকার
অসংযমী রাতে, কুকড়ে উঠে চাঁদের বিষাক্ত হীরে
আজ যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে পৌঁছে দিয়েছে কেউ
জংলায় হাঁটার কালে সাথে হেঁটেছে
তৃতীয় এই গ্রহে, ঘণায়মান মেঘে দিয়েছে সূর্যের বার্তা
পাথরকন্ঠ দিনে তার মন্ত্রে ভেঙ্গেছি মোক্ষম কংক্রিট
শরীরের সংকেতময় বার্তায় পেয়েছি বোধবুদ্ধি জ্ঞান
জেনেছি জীবিত থাকতেই লিখে যেতে হবে আত্মজীবনী
রঙিন পৃষ্টায় এভাবেই সাজিয়েছি পৃথিবীর প্রতিটি দিন
ঢেউ এসেছে মুছে দিতে হলদে পাতা, অতিথি পাখিরা
চৌদ্দ প্রদীপের আলো পৌঁছে দিয়েছে দিগন্তরেখায়
এই মাটি শুধু কাদাসিক্ত নয়, আঁচলের গিঁট থেকে
ছড়িয়েছি খানিকটা পাপড়ি, জ্যোৎস্নারঙের রেকাবিতে
শুদ্ধ স্নানের ইচ্ছায় পুষেছি কবিতার দ্বিপ্রহর
আমার আজন্ম ঋণ, অক্ষয় পৃষ্টায় লিখে রাখতে চাই
ক্ষত্রিয়বালকের বর্ণশিক্ষা, শক্তমুঠো ধরে রাখবে যে লোকালয়
হে দ্বিজবালক! তোমাকে পরাবো বলে হীরের মুকুট
সৌভাগ্যের স্বর্ণচূড়ায় বাড়িয়ে যেতে সরল সখ্যতা।
থাকি ঋণী আপাদমস্তক, নিমজ্জনে পড়ে গেলেও
হে সূর্য! আলো আহরণ করি, তবু ঋণ শোধতে ইচ্ছে করেনা ...
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
ধন্যবাদ, আপনার মন্তব্যে প্রীত হলাম।
লেখক বলেছেন:
ধন্যবাদ লোদী ভাই। ফকির ইলিয়াস প্রাণের কবি, এই কবিতাটি তাঁর প্রতি ভালোবাসার সামান্য নিদর্শন।
আরহাম অধিবর্ষ বলেছেন:
ফকির ইলিয়াস কবি হিসেবে সফল। তার রাজনৈতিক লেখা নিয়ে ভিন্নমত
থাকতেই পারে। প্রবন্ধ, সাহিত্যসমালোচনা ,তার পদচারণা সবক্ষেত্রেই।
সবচেয়ে বড় কথা , তার কাব্যনিরীক্ষা মননশীল।
তাকে উৎসর্গ করা কবিতাটি ভালো লাগলো বেশ।
এছাড়া কবিতাটির বুনন , শব্দনির্মাণে দক্ষতা সাহিত্যের সমকালে সমুজ্জ্বল।
লেখক বলেছেন:
তার কাব্যনিরীক্ষা মননশীল।
তাঁর কাব্যভাবনা শুদ্ধতায় মোড়ানো, এই কবিতাটি তাঁর প্রতি ভালোবাসার নিদর্শন।
জলসাধক বলেছেন:
বাহ !
লেখক বলেছেন:
অনেকদিন পরে এলেন! ভালো ছিলেন তো! ভালো থাকবেন।
কাইয়ুম আবদুল্লাহ বলেছেন:
এই মাটি শুধু কাদাসিক্ত নয়, আঁচলের গিঁট থেকে ছড়িয়েছি খানিকটা পাপড়ি, জ্যোৎস্নারঙের রেকাবিতে
শুদ্ধ স্নানের ইচ্ছায় পুষেছি কবিতার দ্বিপ্রহর
সুন্দর! বিশুদ্ধ কাব্যচিন্তন অব্যাহত থাকুক।
সব কবিদের জন্য সকল শুভকামনা।
লেখক বলেছেন:
সব কবিদের জন্য শুভকামনা। ধন্যবাদ কাইয়ুম ভাই।
আহমদ ময়েজ বলেছেন:
বাহ্, কবির উত্তরণে আমরা আহ্লাদিত। মানস্কামনা পূর্ণ হোক।
প্রিয় কবিকে উৎর্গকৃত কবিতা চাউর হোক নগরে নগরে।
মঙ্গলার্থে ...
লেখক বলেছেন:
তাঁর কবিতার মুগ্ধতা চাউর হোক নগরে নগরে।
তাজা কলম বলেছেন:
আমার আজন্ম ঋণ, অক্ষয় পৃষ্টায় লিখে রাখতে চাইক্ষত্রিয়বালকের বর্ণশিক্ষা, শক্তমুঠো ধরে রাখবে যে লোকালয়
হে দ্বিজবালক! তোমাকে পরাবো বলে হীরের মুকুট
সৌভাগ্যের স্বর্ণচূড়ায় বাড়িয়ে যেতে সরল সখ্যতা।
থাকি ঋণী আপাদমস্তক, নিমজ্জনে পড়ে গেলেও
হে সূর্য! আলো আহরণ করি, তবু ঋণ শোধতে ইচ্ছে করেনা ..
+++++++++++ কবিকে অভিবাদন।
লেখক বলেছেন:
ধন্যবাদ তাজা কলম। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
ফকির ইলিয়াস বলেছেন:
সুজনেষু ,আমি নিতান্তই ক্ষুদ্র মানুষ।
আমার সাধ থাকলেও অনেক সাধ্য নেই।
আপনি আমাকে কবিতাটি উৎসর্গ করে যে আন্তরিকতা
দেখিয়েছেন , সে ঋণ শোধ করার সাধ্য আমার নেই।
শুধু এটুকু বলতে পারি , কবিতার মাঠে আমরা
সৃজনশীল সহযাত্রী ।
তা-ই হোক আমাদের অন্যতম সেতুবন্ধন ।
শুভেচ্ছা ।
লেখক বলেছেন:
আপনাদের আশ্রয় প্রশয়ে সাহস বেড়ে গেছে ইলিয়াস ভাই, চাঁদে সেতু বাধবার দুরত্যয় সংকল্পে বেড়িয়ে পড়ি! নির্ভরতার জায়গায় জানি স্থির দীপ্ত জলযান। স্খলন দেখলে ধমকে দেবেন!
কবি ও কবিতার মাঠে আপনার সাথী হতে চাই।
কাজল রশীদ বলেছেন:
এই কবিতাটিতে মাইনাস ? ইলিয়াস শব্দটির সাথে সমাজ পরিবর্তনের আদল অনেকের নাভিশ্বাস বাড়ায়।
আপনার কবিতা ভালো লাগলো।
লেখক বলেছেন:
আপনার মন্তব্য পরিস্কার হলো না, একটু ব্যাখ্যা করবেন প্লিজ!
জলপাই দেশি বলেছেন:
অনেক দিন পর আপনার কবিতা পড়লাম। সবচেয়ে ভালো লাগা পংক্তিগুলোঃ
এই মাটি শুধু কাদাসিক্ত নয়, আঁচলের গিঁট থেকে
ছড়িয়েছি খানিকটা পাপড়ি, জ্যোৎস্নারঙের রেকাবিতে
শুদ্ধ স্নানের ইচ্ছায় পুষেছি কবিতার দ্বিপ্রহর
ফকির ইলিয়াস শুধু কবি নয়, তিনি ফকিরও। ফকিরগোষ্ঠী বাউল নয়। অনেকে ভুল করে লালনকে বাউল বলেন। অথচ লালন নিজেকে ফকির বলতেন। পার্থক্যটা সুক্ষ্ণ কিন্তু তা্ৎপর্যপূর্ণ। ফকির হওয়ার কারণে ইলিয়াসের কবিতায় ফকিরগোষ্ঠীর সুর মাঝ মাঝে উঁকি দেয়।
তার উদ্দেশ্য নিবেদিত আপনার এ চমৎকার উপহার পাঠ করে ভালো লাগলো। ভালো থাকুন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















শরীরের সংকেতময় বার্তায় পেয়েছি বোধবুদ্ধি জ্ঞান
জেনেছি জীবিত থাকতেই লিখে যেতে হবে আত্মজীবনী
চমৎকার কবিতা