অজস্র লতার মায়া
-আবু মকসুদ
ঝুলন্ত সন্ধ্যায় ধর্ষকাম বাতাস
ঝরে পড়া পাপড়ির হৃদয়ে রক্তক্ষরণ
বালিকার উন্মনা উরুতে লেগে ছিলো
অজস্র লতার মায়া, শিমুল স্বপ্ন
শিশুর আনাগোনা ছিলো মনোবাঞ্চা ডালে
সেতু পারাপারে ছিলো গভীর অনুরাগ
চাদরে বসন্ত ফুল, গোপন শাড়িতে
লুকানো ছিলো আকাঙ্ক্ষার চাঁদ
ফসলের রোদে বয়ে যায় হঠাৎ,
ঝড় হাওয়ার তান্ডব, অতঃপর
সব হারিয়ে গেছে ক্রমশঃ সর্বনাশের খেলায়।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১০ ভোর ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



