ফ্রী মাওলানা সাঈদী ফডারেশান ইউকে
বৃটিশ পার্লামেন্টে শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে অদ্য ২৬শে জানুয়ারী রোজ বুধবার বিকাল ৫ ঘটিকার সময় পার্লামেন্টের সামনে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
মুহুমুহু শ্লোগানের মাধ্যমে প্রতিবাদী জনতা প্রধানমন্ত্রীকে বিদেশের সেবাদাস এবং স্বৈরাচারীনি আখ্যায়ীত করে অবিলম্বে আল্লামা সাঈদী সহ সকল ইসলামী নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করা হয়, অন্যথায় গনবিরোধী এই সরকার জনতার রুদ্ররোষ থেকে পালানোর পথ খুজে পাবে না। গনতন্ত্রের শুতিকাগার ইংল্যান্ডের পার্লামেন্টে শেখ হাসিনার ন্যায় একনায়কের আগমন শোভনীয় হয়নি বলেও উল্লেখ করা হয়।
ফেডারেশানের সেক্রেটারী আখতার হোসেন কাউছারের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মুফতি শাহ সদরূদ্দীন, মিয়া মনিরূল আলম, ব্যারিষ্টার নজরূল ইসলাম, সহিদুর রহমান ও কমরউদ্দীন। বক্তাগন বলেন, যেখানেই শেখ হাসিনা সেখানেই কালো পতাকা প্রদর্শন করা হবে।
আগামী দিনের সকল আন্দোলনে সবাইকে তৈরী থাকতে এবং ইসলাম ও দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্রকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়া হবেনা বলেও উল্লেখ করা হয়।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



