[img|http://media.somewhereinblog.net/images/thumbs/AbulMokshublog_1317246042_1-Malek1.jpg
জনাব মালেক ভুইয়াঁ, এলাকার সবার কাছে যিনি প্রিয় মালেক ভাই হিসেবেই পরিচিত। নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার জুনদপুর গ্রামের এই মানুষটির একসময় সবই ছিল, এখন সব শেষ করে একেবারে শুন্য হাতে অপরের সাহাষ্য-সহযোগিতার উপর বেচেঁ আছেন। যার দুটি কিডনিই নষ্ট। যে মানুষটা একসময় অপরের বিপদে-আপদে সবসময় সহযোগিতা করে এসেছেন তিনিই এখন সবার সাহায্য প্রার্থী।
ডাক্তার বলেছেন সপ্তাহে কমপক্ষে ৩ বার ডায়ালাইসিস করাতে কিন্তু পয়সার অভাবে এখন কখনো ১ বার কখনোবা দুবার করাতে পারছেন এবং জানা নেই আগামী সপ্তাহে কবার করাতে পারবেন। আঠারোটা বছর নিজ ইউনিয়নের মেম্বার ছিলেন, ৩ বছর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এলাকার মানুষের সুখে-দুঃখে যিনি ছিলেন সবার আগে সবার পাশে। নিজস্ব ব্যাবসা ছিল সার ও কাপড়ের। চার ছেলে এক মেয়ে নিয়ে ছিল সুন্দর সাজানো সংসার। চিকিৎসা করাতে গিয়ে এখন অনেকটাই পথে বসার উপক্রম। আপাতত ঢাকায় এক আত্বীয়ের বাসায় থেকে চিকিৎসা করাচ্ছেন।
ডাক্তারের পরামর্শ হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করা যত দ্রুত সম্ভব। এক্ষেত্রে সম্ভব হলে ভারতে নিতে পারলে সবচেয়ে ভাল হয়। আর যতদিন তা সম্ভব হচ্ছে না ততদিন ডায়ালাইসিস করিয়েই রাখতে হবে। আর এই ব্যায়বহুল ডায়ালাইসিস করানো দরকার সপ্তাহে অন্তত তিনবার, যেটা সম্ভব হচ্ছে না আর্থিক সংকটের কারনে। আগেই বলেছি এখন সপ্তাহে এক বা দু'দিন ডায়ালাইসিস করানো হচ্ছে তাও আত্নীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের সহায়তায়। আর যারা সহায়তা করছেন তাদের সবারই রয়েছে বাস্তবিক সিমাবদ্ধতা। আর এই জন্যই সম্ভব সবার কাছে সাহাষ্যের আবেদন।।।
বর্তমানে উনার ছোটভাই তুল্য একই এলাকার জনাব সাহাবউদ্দিন ভুইয়াঁ সাহায্যের এই পুরো ব্যাপারটিকে কো-অর্ডিনেট করছেন। উনার মোবাইল নাম্বার হচ্ছে - ০১৮১৯০৮৭৯৪৩। আরো বিস্তারীত অথবা রোগীর বর্তমান অবস্থা জানতে উনার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি চেষ্টা করছি আমরা যারা দেশের বাইরে আছি তাদের সবার কাছ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার। এক্ষেত্রে যারা সরাসরি সহায়তা করতে চান দয়াকরে সাহাবউদ্দিন ভুইয়াঁ'র নিচের একাউন্টে আপনাদের সহায়তা পৌছে দিতে পারেন :
Md. Shahab Uddin Bhuiyab
M.S A/C - 02077848
Islami Bank Bangladesh Ltd.
Sholashahar Branch
Chittagong, bangladesh
আর দেশের বাইরে যারা আছেন তাদের মধ্যে কেউ যদি পে-প্যাল এর মাধ্যমে সহযোগিতা করতে চান বরাবরের মতই আমার ব্যক্তিগত পে-প্যাল একাউন্টে পাঠালে আমি সেটা সাহাবউদ্দিন ভাইয়ের কাছে পৌছানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ্। আমার পে-প্যাল একাউন্ট :
PayPal : [email protected]
আমি চেষ্টা করবো সময় সময় আপনাদের উনার আপডেট জানানোর। আপনাদের কারো যদি আরো কোন সাজেশান থাকে বা আরো কিছু জানার থাকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো।
আশা করছি সবার সহযোগিতায় এই পরোপকারী মানুষটি ফিরে যেতে পারবে উনার স্বুত্থ্য জীবনে এবং জীবনের এই স্বন্ধিক্ষনে জানতে পারবে এখনো পৃথিবীতে মানুষ আছে মানুষের জন্য।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।