আমার প্রিয় পোস্ট
- ডিসকর্ডিয়ার আপেল ও সামহয়্যার ইন কিংবা আউট - অন্যমনস্ক শরৎ
- বাজেটালোচনা - অপ বাক
- অভিশাপ - আরশাদ রহমান
- রাজাকার মানে : (দুঃখিত, আরেকবার পোস্ট করলাম) - আরশাদ রহমান
- আড্ডায় শতকের বক্তৃতাসমগ্র: - আড্ডাবাজ
- থাকলে এমনেই থাকতে হইব, নাইলে ফুট্ - অঃরঃপিঃ
- “কোরান ক্যাডা লিখছে ? একটি মোহমুক্ত যৌক্তিক বিশ্লেষণ প্রথম পর্ব” – একটু ভিন্ন দৃষ্টিতে! - এস্কিমো
- ফিরে দেখো ১৯৭১-কে: - আড্ডাবাজ
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতী গুনগান: - আড্ডাবাজ
- তেলে জলে কি মেশে? - আড্ডাবাজ
- মওদুদী মাদারীর গল্প - সুমন চৌধুরী
- ঘাতকদের জন্য প্রমাণপঞ্জী: - আড্ডাবাজ
- ইমার্জেন্সির ১শ২০দিনে ৮৯ ব্যাক্তি নিহত, গ্রেফতার পৌনে ২ লাখ - অণৃণ্য
- ১৯৭১ :: কিভাবে দেখে পাকিস্তানী তরুন-তরুনীরা - অরূপ
- কিছু স্বাধীনতাবিরোধী স্বাধীনতাসেবীদের জবানবন্দী - তীরন্দাজ
- স্বাধীনতা দিবসের স্যালুটঃ ঘোষক নিয়ে ক্যাচাল - ধুসর গোধূলি
- পাকমন পেয়ার - আনোয়ার সাদাত শিমুল
- ট্যাঁশগরু গরু নয়, আসলেতে পাখি সে - হিমু
- 'শেখ মুজিব পকিস্তানপন্থী ছিলেন' বলেছেন আশরাফ হোসেন! - তীরন্দাজ
- ৭১ এর সকল বীর সেনানীর পক্ষ থেকে: ২০০৭ এর প্রজন্মের Xদফা দাবী - জ্বিনের বাদশা
- যুদ্ধাপরাধীদের বিচার ৎৎ হবে না কেনো, হবে ... - হাসান মোরশেদ
- যুদ্বাপরাধীদের বিচার না হওয়া||অপরাধপ্রবন সমাজের গোড়াপত্তন - হাসান মোরশেদ
- রাজাকার নিয়া আরেকটু কথা (আড্ডাবাজরে) - অঃরঃপিঃ
শুভ জন্মদিন কবিগুরু:
০৮ ই মে, ২০০৭ সকাল ৭:৩০
শুভ জন্মদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ১৪১৪ সালের পঁচিশে বৈশাখ। কবিগুরুর জন্মদিন। বাংলার কবিতা গান, সাহিত্য, ও সমাজ চিন্তাকে প্রবলভাবে ব্যাপকভাবে শাসন করছেন কবিগুরু। রবীন্দ্রচেতনা বাস করে তার রচিত সঙ্গীতের সুর মুর্চ্ছনায়, ছন্দময়তায় আর বিশ্ব মননে। কবির পংক্তিমালা আমার ভাবনা, আর আনন্দ বেদনার নিত্য সঙ্গী। আমার ভাবনায় অসম্ভব প্রেরণা জোগায়। শক্তি দেয়, সাহস দেয়। তার লেখনী হতাশা আর অন্ধকারের মাঝে সূর্যের উজ্জ্বলতা আনে। সেখানে ধারণ করে আছে সামনে এগোবার আস্থা ও শক্তির অন্তহীন উতস।
আজকের জীবনের শত নৈরাশ্যের যাপিত জীবনে একখন্ড প্রত্যয় আর প্রত্যাশার প্রতীক হিসেবে কবি আমাদের বুকে সাহস জোগায়। রবীন্দ্রনাথ এক বিশাল প্রত্যয়, তাকে বোঝা আর বোঝানো আমার মতো অতি নগণ্য মানুষের জন্য অসাধ্য। রবীন্দ্রনাথকে বুঝতে হলে তার লেখাকে পরিচিত করে তুলতে হবে সকলের কাছে। কারণ, তার লেখার বৈচিত্র্য আর প্রাচূর্যে বিমূর্ত হয়ে আছে আমাদের সাংস্কৃতিক পরিচয় আর শেকড়ের অস্তিত্ব।
কবিগুরু তোমাকে বড্ডো দরকার আমাদের আজকের চৈতন্যের শুস্ক নিষ্প্রাণ চৌহদ্দিতে। শুভ জন্মদিন। প্রণতি জানাই তোমায়। এই মানুষ হতে না পারা অভাগা বাঙ্গালী জনসমস্টির জন্য কবিগুরু তোমাকে বড্ডো প্রয়োজন। তুমি ফিরে এসো আমাদের চৈতন্যে তোমার কর্মের বিপুল করুণাধারা নিয়ে। আমাদের ভাবনার দারিদ্র্য অবসানে এর যে কোন বিকল্প নেই। আমরা আনন্দভরা, নির্মল, শান্তিময় ও উচ্ছ্বসিত জীবনের প্রত্যাশায় প্রহর গুণছি সেই অনাদিকাল থেকে। কবি বলে দাও কবে আমরা তোমার সুরে গাইতে পারবো:
"নব আন্দে জাগো আজি নবরবিকিরণে
শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে।
উতসারিত নব জীবননির্ঝর উচ্ছ্বাসিত আশাগীতি,
অমৃতপুষ্পগন্ধ বহে আজি এই শান্তিপবনে"।
শান্তির নীড় পারব কি রচিতে? বেদনা, ব্যর্থতা, কান্না, যন্ত্রণা, দু:খ, দ্বন্দ্ব, আর মৃত্যুকে অতিক্রম করে প্রশান্ত, স্থিত, সুখী, ও আলোকিত জীবন চাই। বারবার কবি তোমার সুরে প্রশ্ন জাগে,
"আর কত দূরে আছে হে আনন্দধাম।
আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি"। কবে তোমার কামনা আর প্রার্থনা সত্য হবে বাংলার ঘরে ঘরে?
"কামনা করি একান্তে
হউক বরষিত নিখিল বিশ্বে সুখ শান্তি।
পাপতাপ হিংসা শোক পাসরে সকল লোক,
সকল প্রাণী পায় কূল
সেই তব তাপিতশরণ অভয়চরণপ্রান্তে"।
"নাই নাই ভয়, হবে হবে জয়" বলে ক'বার আমরা বাইরের পাণে তাকাবো। নিজের সত্বাকে অপমানিত করে নির্বাক হয়ে থাকবো। সকল অন্যায় আর অনাচার চোখ বন্ধ করে নির্বোধ আর নিষ্প্রাণ হয়ে থাকবো। ভোর তো প্রতিদিনই হয়, সূর্য আসে। কিন্তু আমাদের তিমিররাতের অবসান হয় না কেন? বারবার মেঘাচ্ছন্ন হয়, বৈশাখী রুদ্রতা লন্ডভন্ড করে দেয় আমাদের প্রাণশক্তিকে। বারবার গাইতে হয়, "প্রাণ দাও, প্রাণ দাও, দাও দাও প্রাণ হে, জাগ্রত ভগবান হে"। আমরা আনন্দধ্বনি চাই চারদিকে। বিজয় উল্লাস চাই। জনতার শক্তি দেখতে চাই। দৈবের আশীর্বাদ চাই না। নিয়তিকে নিজের হাতে গড়তে চাই অস্তহীন সূর্যসকালের প্রত্যাশায়।
আজকের সকালে আমার হৃদয়ে বেজে উঠা সুরগুলো সকল বাঙ্গালীর হৃদয়কে উদ্ভাসিত করে বেজে উঠুক:
"জয় হোক, জয় হোক নব অরুণোদয়।
পূর্বদিগঞ্চল হোক জ্যেতির্ময়।
এসো অপরাজিত বাণী, অসত্য হানি-
অপহত শঙ্কা, অপগত সংশয়।
এসো নবজাগ্রত প্রাণ, চিরযৌবনজয়গান।
এসো মুত্যুঞ্জয় আশা জড়ত্বনাশা-
ক্রন্দন দূর হোক, বন্ধন হোক ক্ষয়"।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিগুরুর জন্মদিন, কবিগুরুর জন্মদিন, কবিগুরুর জন্মদিন, কবিগুরুর জন্মদিন কবিগুরুর জন্মদিন কবিগুরুর জন্মদিন, কবিগুরুর জন্মদিন কবিগুরুর জন্মদিন কবিগুরুর জন্মদিন ;
প্রকাশ করা হয়েছে: সমাজ সংসার বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৭ সকাল ৮:১৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ডঃ ফচটাচ বলেছেন:
বাংলায় এযাবত কালের সেরা দার্শনিক।
আরশাদ রহমান বলেছেন:
ঢাকা কলজের এক হিসাব বিজ্ঞানের শিক্ষক। মাঝে মধ্যেই দেখতাম রবীন্দ্রনাথের বই অবসরে উল্টাইতো। তখন রবীন্দ্রনাথের গান ওতো শুনিনা বই ও পড়িনা। স্যার বললো মন খারাপ লাগলেও রবীন্দ্রনাথের প্রয়োজন অনুভব করি আবার মন ভালো লাগলেও। কয়দিন পড়ে তোমারও মনে হইবো। এখন রচনাবলী রাখা আছে যাতে মনে চাইলে অবসরে দু এক পাতা উল্টাইতে পারি, গানতো আছেই ছুটির দিনে সকালে কবিতার সিডি চালাতে কত ভালো লাগে!
উৎস বলেছেন:
সবচেয়ে আশ্চর্য লাগে রবিবাবুর অনেক লেখা একশ বছর পরে এখনও প্রাসঙ্গিক।
আচ্ছা, কেউ কি বলতে পারবেন? জন্মদিন নিয়ে রবিঠাকুরের কোন গান বা কবিতা? পাইলে একটু জানাইয়েন, আমার বড় উপকার হবে।

মুহম্মদ জুবায়ের বলেছেন:
ভাগ্যিস আমাদের এই এক ঠাকুরঘর ছিলো। প্রেমে-বেদনায়, ঋতুতর্পণে, দুঃখ-শোকে, আনন্দে-উৎসবে, এমনকি দেশপ্রেমে - উপলক্ষ যা-ই হোক, ঠাকুরঘরে হাত বাড়ালেই একটা কিছু আমরা অনায়াসে পেয়ে যাই। ভাবা যায়, একজন রবীন্দ্রনাথ না থাকলে আমরা কোথায় থাকতাম!
আড্ডাবাজ বলেছেন:
জন্মদিন নামের রবিঠাকুরের একটা কবিতাই আছে।"আজ মম জন্মদিন। সদ্যই প্রাণের প্রান্তপথে
ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে..."
প্রমিত প্রবাল বলেছেন:
"চারিদিকে দেখ চাহি হৃদয় পসারিক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
আনন্দ ধারা বহিছে ভুবনে।"
নমস্কারে অবনত।
মুহম্মদ জুবায়ের বলেছেন:
'পুরানো জানিয়া চেয়ো না আমারে আধেক আঁখির কোণে'। এর চেয়ে আধুনিক কোনো গানের পংক্তি বাংলা ভাষায় লেখা হয়েছে?
অঃরঃপিঃ বলেছেন:
শুভ ১৪৬
ছাগতাড়ুয়া বলেছেন:
যুবায়ের, রবি বাবু না থাকিলে আমরা হামদ, নাত করিয়া প্রেমে-বেদনায়, ঋতুতর্পণে, দুঃখ-শোকে, আনন্দে-উৎসবে সময় কাটাইতাম। চিন্তিত হইবার কারন দেখিতেছি না।
তারেক রহিম বলেছেন:
"এখনও আমার মনে তোমার সরব উপস্থিতিপ্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি" -- শুভ জন্মজয়ন্তী।
দেবরা বলেছেন:
i love u r writtings, they have such depth.Thank u for u r writings hope to read more in the future
তীরন্দাজ বলেছেন:
স্বরণ করি তাঁকে। এমন একটি প্রয়োজনীয় লেখার জন্যে ধন্যবাদ!
আড্ডাবাজ বলেছেন:
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















