মামা ভাগ্নের ব্যাপার:
০৮ ই মে, ২০০৭ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মামা ভাগ্নে যেখানে, বিপদ নাই সেখানে - কথাটা হঠাত করে ভুল প্রমানিত হলো। নিতান্তই সরল বিশ্বাসে বিএনপি জামাত জোটের প্রাক্তন শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামী তার আপন ভাগ্নে বাকীবুল ইসলামকে বিনা দরপত্রে চিটাগাং স্টীল মিল কর্পোরেশনের মালামাল কেনার সুবিধা দেওয়ার জন্য পাঁচবার সুপারিশ করেন। সেই সুবাদে ভাগ্নে বাকীবুল লোহা লক্কর ব্যবসায়ী মিজানুর রহমানের কাছ থেকে পঁচিশ লাখ টাকা হাতিয়ে নেন। ভাগ্নে বাকীবুল আশা দেন ১৫ দিনের মধ্যে দরপত্র ছাড়াই স্ক্র্যাপ পাবেন ব্যবসায়ী মিজানুর। ১৫ দিন ঘুরে দু বছর গড়াতে লাগল সেই লোহা লক্করের চালান আর পাওয়া যায়নি। মাঝখান দিয়ে মিজানুর হারিয়েছেন পঁচিশ লাখ টাকা। এখন ঘুরছেন শিল্প মন্ত্রণালয় আর নিজামীর দ্বারে দ্বারে। ভাগ্যিস, সেখানে তিনি প্রবেশ করতে পারেননি।
প্রথম আলোর মে মাসের ৮ তারিখে প্রকাশিত প্রতিবেদনে মতিউর রহমান নিজামী দাবী করেন, "একান্ত সরল বিশ্বাসে তিনি ভাগ্নের জন্য সুপারিশ করেছিলেন। কিন্তু কাজটি পাইয়েই দিতে হবে এমন কোন লক্ষ্য তার ছিল না"। ভাগ্নে বাকীবুল যে লোহা ব্যবসায়ী মিজানুর রহমানের সাথে ব্যবসার ধান্ধায় চুক্তি করেছেন এটা জানলে তিনি এদেরকে ঘরেই ঢুকতে দিতেন না। কি বালা মুছিবত!!! ধান্ধার ব্যবসায় ধর্ম অধর্ম নেই। ভাগ্নে তো পঁচিশ লাখ টাকা নিয়ে উধাও, ভাবলও না মামার কি হবে? দেখি দেরী না করে এক্ষুণি সদর দরজায় একটা নোটিশ লাগিয়ে আসি, "এই বাসায় ফকির ও ভাগ্নের প্রবেশ নিষেধ"

।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৭ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না
একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন

তোমায় ছেড়ে যাচ্ছি বন্ধু
ডাকছে আমায় দূরের পাহাড়
দেখে আসি ঘুরে ফিরে
এই দুনিয়ার মোহ বাহার।
যাবে নাকি সঙ্গে আমার?
নাকি থাকবে ঘরে বসে?
কেমন করে রুখবে আমায়
যাচ্ছো বুঝি অংক কষে?
মানবো না আর নিষেধ বারণ
পাহাড় দেখতে...
...বাকিটুকু পড়ুনসব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি...
...বাকিটুকু পড়ুন
মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত...
...বাকিটুকু পড়ুন