আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

এবার জামাতী রাজাকাররা কি বলবেন?

১৫ ই মে, ২০০৭ সকাল ৯:৪২

শেয়ারঃ
0 0 0

খবরটা নজর কাড়ল। পাকিস্তানের দ্য নিউজ পত্রিকার আজকের খবর। পড়ে একটু চমকে উঠলাম। এতে পলিটিক্যাল স্ট্যান্টবাজি আছে, সন্দেহ নেই। কিন্তু তারপরও পাকিস্তান যদি বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করে তাহলে এদেশীয় যুদ্ধাপরাধী রাজাকার জামাতীরা কি বলবে? যারা কখনও ভুলেও স্বীকার করে না তাদের একাততরের গণবিরোধী ভূমিকার কথা। গণহত্যার সাথে জড়িত রাজাকার জামাতীরা যুদ্ধাপরাধী। তাদের কোন ক্ষমা নেই। কিন্তু তাদের পাকিস্তানী দোসররা যদি ভূ-রাজনৈতিক কৌশলগত কারণে স্বীকার করে নেয় যে, তারা একাততরের গণহত্যার জন্য অপরাধী এবং বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাপ্রার্থী, তাহলে কি এদেশীয় রাজাকার জামাতীরা কি তাদের ভুল স্বীকার করবে? চাইবে ক্ষমা তিরিশ লাখ শহীদের কাছে? স্বপ্ন দেখতে পারেন। অসুবিধে নেই। তবে আপাতত পড়ে দেখুন, পাকিস্তানের সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান সিনেটর মুশাহিদ হুসেইন সাঈদ কি বলেছেন।

বাংলাদেশ-পাকিস্তান গণমাধ্যম সম্মেলনে পাকিস্তানী সিনেটর দাবী জানান ১৯৭১-এর গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনার কথা। আজকের দ্য নিউজ পত্রিকার খবরে বলা হয়, সিনেটর মুশাহিদ বলেন, "There is nothing to hide on what happened in 1971. What Pakistan did against Bangalis in 1971 can be well dubbed as a crime instead of mistakes. The world is changing over. Japan apologised to China. Pakistan should also come up with an apology" ১৯৭১ সাল নিয়ে পাকিস্তানীদের কাছ থেকে এতোটা স্পস্ট বক্তব্য আগে কখনও আসেনি।

পাকিস্তানীরা ভুল স্বীকার করুক আর ক্ষমা প্রার্থনা করুক, তাতে ইতিহাস বদলাবে না। কিন্তু পাকিস্তানীদের দোসর রাজাকার জামাতীরা কখনও বলবে না, তারা ভুল করেছে। অন্যায় করেছে। বরং তারা এখনও উদ্ধত। এখনও নির্বিকার থাকবে। বিকৃত ইতিহাস শেখাবে নব্য রাজাকারদের। এ নিয়ে আড্ডায় আগেও লিখেছি শিবিরের চোখে স্বাধীনতার ইতিহাস। তাই চলুন আজকে সেসব জামাতী রাজাকার ও ঘাতকদের মুখোশ খুলে দেই।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): যুদ্ধাপরাধযুদ্ধাপরাধযুদ্ধাপরাধ যুদ্ধাপরাধ ;
প্রকাশ করা হয়েছে: মৌলবাদ ও ধর্মান্ধতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৭ সকাল ৯:৪২ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই মে, ২০০৭ সকাল ৯:৪৯
এস্কিমো বলেছেন: জামাত হলো কুকুরের ল্যাজের মতো, একমাত্র কেটে ফেলা ছাড়া সোজা করা যাবে না। ৩৬ বছরে এরা একটুও লজ্জিত হয়নি - বরঞ্চ দেশে হাজার হাজার বাচ্চা রাজাকার তৈরী করেচে - যাদের কয়েকজন এসেছে ব্লগে নতুন ইতিহাস শিখাতে। একজন পেয়েছি - একলাইন ইতিহাস না পড়েই ইতিহাস বায়াস্ড হিসাবে ফতোয়া দিচ্ছে।
যতদিন দালালদের বিচার না হবে ততদিন এরা ইতিহাসের চাকাকে উল্টা ঘুরাতে চেষ্টা করেই যাবে।
২. ১৫ ই মে, ২০০৭ সকাল ৯:৫১
আনোয়ার সাদাত শিমুল বলেছেন: আড্ডাবাজ:
আপনাকে অনেক ধন্যবাদ।
একটু সাহায্য চাইছি, পাকিস্তানের পত্রিকাগুলোর পলিটিক্যাল আইডিওলজি নিয়ে কোন ধারণা দিতে পারবেন? যেমন - ডন, নিউজ, স্টার-দের কার অবস্থান কেমন? ডান-বাম, মডারেট-এক্সট্রিম; অথবা অন্য কোন প্রেক্ষিতে হলেও চলবে...
৩. ১৫ ই মে, ২০০৭ সকাল ৯:৫৪
অঃরঃপিঃ বলেছেন: স্বপ্ন দেখতে দোষ কি? তারা অন্যভাবে বলবে, মাফ কইরা দ্যান, তারপর...
৪. ১৫ ই মে, ২০০৭ সকাল ৯:৫৭
আড্ডাবাজ বলেছেন: এস্কিমো,
ভাল বিশ্লেষণ।
শিমুল,
পাকিস্তানী পত্রিকার নিয়মিত পাঠক না। তবে একটু স্টাডী করে বলতে হবে যে? অবশ্যই জানাব আমার নিজস্ব ভাবনা। ধন্যবাদ।
অ:র:পি:
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে দেখি আর কেই রা শব্দ করে না? কি মাফ কইরা দিছে? ধন্যবাদ।
৫. ১৫ ই মে, ২০০৭ সকাল ১০:০২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: বস... এটা বলা না বলার কিছু নেই...
পথ হইছে একটা... বিচার।
সো... চাই বা চাইনা...
একথা বলার কোন অবকাশ নেই
৭. ১৫ ই মে, ২০০৭ সকাল ১০:০৫
কনফুসিয়াস বলেছেন: ভাল খবর। কয়দিন আগে অরূপদার দেয়া লিংকেও ঐ দেশি কিশোরদের কথা শুনে ভাল লেগেছিলো।
৮. ১৫ ই মে, ২০০৭ সকাল ১০:০৬
অমিত বলেছেন: পাকিগো ক্ষমা করা না করার মধ্যে কিসু নাই..ঐ জানোয়ারগুলা নিজেরা নিজেগো হোগা মাইরা মরুক, আমি ঐগুলারে মরা ইন্দুরের পাছার দামও দেইনা.. তয় যেসব বেজন্মা নিজের মা আর মাটির সংগে বিশ্বাসঘাতকতা করে, তাদের মাফ নাই...
৯. ১৫ ই মে, ২০০৭ সকাল ১০:০৯
কৌশিক বলেছেন: পাকিস্থানী সাধারণ মানুষেরা জিন্নাহ'র কনপিরাসী থিউরী থেকেই নিগৃহীত হয়ে এসেছে। দ্বিজাতী তত্বের প্রবক্তা মানুষকে যে খন্ডিত করার মন্ত্র দিয়েছে সে থেকে মুক্তি পাওয়া এত সহজ হবে না পাকিস্থানীদের।
১০. ১৫ ই মে, ২০০৭ সকাল ১০:৩৬
অন্যআনন বলেছেন: ধরেন, জাশির যুদ্ধাপরাধীরা ক্ষমা চাইলো...আমরা কি তাগোরে ক্ষমা করুম!! ক্ষমার পর কি তাগো মাথায় নিয়া নাচমু? ৩০ বছর ধইরা তো নাচলাম!!
১১. ১৫ ই মে, ২০০৭ সকাল ১১:০১
জ্বিনের বাদশা বলেছেন: জামাতীরা কি খালি উদ্ধত? তারা ভাই ক্ষমতায় পর্যন্ত চলে গেছে!!!
তবে, পাকিস্তান খালি পুতুপুতু একটা মাফ চাইলেই হবেনা, যেহেতু মাফ চাওয়ার কথাটা উঠেছে এখন আমাদের এই সময়টার সদ্ব্যবহার করেই ক্ষতিপূরণের দাবী তুলতে হবে।

বিচারের ব্যাপারে একটা পোস্ট করেছি ... ওটাকে এক্সটেন্ড করব কয়েকটা সিরিজে ... একটু সময় করে নিই ... আসলে একটা লম্বা সময় দরকার (অন্তত ফ্রি এক সপ্তা) বিষয়টার উপর ফোকাস করার জন্য।
১৩. ১৫ ই মে, ২০০৭ দুপুর ১২:১৩
চোর বলেছেন: প্র্যাকটিক্যালি, জামাতের ব্যাপারটা ভিন্ন। কারণ, তাদেরকে বাংলাদেশে পলিটিক্স করে পেটের ভাত জোগাড় করতে হয়; কিন্তু পাকিদের তা করতে হয় না। অতএব, পাকিরা প্রকাশ্যে দোষ স্বীকার করলে বড়জোর আন্তর্জাতিক ক্ষতিপূরণ দিতে হতে পারে; কিন্তু জামাতিরা দোষ স্বীকার করলে তাদের রাজনীতির ব্যবসায় হুমকির মুখে পড়ে যায়।
১৪. ১৫ ই মে, ২০০৭ বিকাল ৫:০৯
ভাস্কর চৌধুরী বলেছেন: এ দেশের সবই উল্টো। স্বাধীনতার ঘোষনা নিয়ে চলে বির্তক। এখানে আর্দশ একটা ঠাট্টার বিষয়। এদেশে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় গঠিত হয়,কিন্তু পুর্নবাসিত হয় ঘৃণিত রাজাকাররা। তারা জাতীয় পতাকা উরা গাড়ি চরে.....।
১৬. ১৫ ই মে, ২০০৭ বিকাল ৫:১৬
জিললু বলেছেন: রাজাকারের definition পাল্টে দেওয়া উচিত।
১৭. ১৫ ই মে, ২০০৭ বিকাল ৫:১৮
তীরন্দাজ বলেছেন: জামাতকে এসব সুযোগ আমরাই করে দিয়েছি, নাহলে জামাতের মতো এমন একটি সংগঠনের অস্তিত্ব এদেশে থাকার কথা নয়।

এর পেছনের কারণ বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমা নয়, কারণ রাজনৈতিক দলগুলোর শাসনতান্ত্রিক ব্যর্থতা।

ভাল একটি লেখার জন্যে প্রিয় আড্ডাবাজকে ধন্যবাদ।
১৮. ১৫ ই মে, ২০০৭ বিকাল ৫:৩৭
রাশেদুল হাফিজ বলেছেন: তীরন্দাজ বলেছেন :
"....এর পেছনের কারণ বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমা নয়, কারণ রাজনৈতিক দলগুলোর শাসনতান্ত্রিক ব্যর্থতা।..."
সহমত @ তীরন্দাজ ।
কিছু সুবিধাবাদী সাধারণ ক্ষমার বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা কর। যাদের বিরুদ্ধ সুনির্দিষ্ট অভিযোগ ছিল তারা কোনভাবেই সাধারণ ক্ষমার মধ্যে ছিলনা ।
১৯. ১৫ ই মে, ২০০৭ বিকাল ৫:৪৩
পথহারা বলেছেন: ২৬ হাজার*** শহীদের গণহত্যার জন্য পাকীদের বোধোদয় সাধুবাদ যোগ্য। দেশীয় দোসরদের
মুজিব ক্ষমা করতে পারে পলিটিক্যাল বেনেফিটের জন্য মাগার আমরা করবো না করতে পারিনা।

***http://en.wikipedia.org/wiki/Bangladesh_Liberation_War#Casualties
২০. ১৫ ই মে, ২০০৭ বিকাল ৫:৪৭
সুমন চৌধুরী বলেছেন: পাকিস্তানের কাছে আমরা অনেক টেকা পাই। সেইটাও আদায় করা দরকার। অনাদায়ে...
২২. ১৫ ই মে, ২০০৭ রাত ৯:২৭
আড্ডাবাজ বলেছেন: পাওনা টাকা? পাকিস্তান মাফ চাইব এটা বলাতেই আমরা খুশীতে গদগদ। সরকারীভাবে বাংলাদেশ পাওনার ব্যাপারে কখনও কি আওয়াজ তুলেছে? কখনও তুলবে না?
আর দেশীয় রাজাকাররা যুদ্ধাপরাধের ব্যাপার নিয়ে কিছু বলবেই বা কেন? যুদ্ধাপরাধীরা স্বগত হয়ে দোষ শিকার করবে এরকম আশা অমূলক। তাই, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিসংঘের যুদ্ধাপরাধ ম্যান্ডেটের অধীনে বিচার হওয়া উচিত। সেজন্যে সবার কাজ করা উচিত। ধন্যবাদ সবাইকে।
২৩. ১৫ ই মে, ২০০৭ রাত ৯:৫২
আরশাদ রহমান বলেছেন: মন থেকে না চাইলেও ওদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত এবং আমাদের পাওনা আদায় করা উচিৎ। সাবর মন্তব্যের তীরন্দাজ সুমন চৌধুরী সহ সবার মন্তব্যের সাথে একমত।
জামাতী বিশ্বাসের রাজনীতই বন্ধ করা উচিত। ঐ ধরনের রাজনীতি করতে দেয়া গনতান্ত্রিক অধিকারে পরে না।
ধন্যবাদ আড্ডাবাজ।
২৪. ১৫ ই মে, ২০০৭ রাত ৯:৫৬
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: ৩০০০ কোটি টাকা ১৯৭০ র হিসাবে, তকন ৫ টাকায় ১ ডলার একন ৭০ টাকা তাইলে পায় ৪২,০০০ কোটি টাকা। আকন্দ আর আসরাফ এইডা নিয়া পোষ্ট দেয়না কেন
২৫. ১৫ ই মে, ২০০৭ রাত ১০:০১
এস্কিমো বলেছেন: @ভাস্কর - আসলে সবই ঠিক আছে, এটা সাময়িক সময়ের জন্য আমাদের একটা উল্টা চিত্র দেখানো হয়েছে।
লক্ষ্য করেছেন কিনা - ব্লগে এক শিবির কর্মী আছে যে "লক্ষ প্রানের বিনিময়ে" বইটা পড়তে ভয় পায় - পাছে তার বিশ্বাস নষ্ট হয়।
আরেকটু লক্ষ্য করলে দেখবেন - একদল বলছে ৩৫ বছরের পুরানো বিষয়ে কথা না বলাই ভাল। এটা হচ্ছে একটা পরিকল্পিত প্রপাগান্ডা।
এক কার্ডিফের ক্রিকেট বিজয় নিয়ে বছরের পর বছর কথা বলা যাবে গর্ব করা যাবে - কিন্তু আমাদের জাতীয় স্বাধীনতা এবং পরিচয়ের বিজয় নিয়ে কথা বললে বেশী হবে - সেটা কোন যুক্তিতে পড়ে।
তাই - হতাশা নয় - মুক্তিযুদ্ধকে আমাদের জন্যে সর্বোচ্চ গৌরবের বিষয় হিসাবেই দেখি - সেই ভাবে ভাবি এবং বলি।
এতেই দালাল/রাজাকার সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে। এক সময় আসবে - রাজনৈতিক দলগুলোকে দালালদের বিচারকে প্রধান এজেন্ডা হিসাবে দেখতে হবে।
২৬. ১৫ ই মে, ২০০৭ রাত ১০:০৭
আরশাদ রহমান বলেছেন: একমত এস্কিমো। তবে তীরন্দাজের মন্তব্যটা খবি সত্য। আমরাই এসুযোগ করে দিয়েছি।
২৭. ১৫ ই মে, ২০০৭ রাত ১০:১৯
এস্কিমো বলেছেন: @এক মত হতে পারলাম না - যারা রাজাকার তোষন করেছে তাদের দায় দায়িত্ব আমরা সবাই নিতে যাবো কেন?
সামরিক শাসনে ১৫ বছরে যেখানে মানুষের নূন্যতম গনতান্ত্রিক অধিকার ছিল না - সেই সুযোগে একদল কুলাংগার রাজাকার/দালালদের সাথে সহবাস করে কিছু বাচ্চা রাজাকার তৈরী করেছে। সেগুলো দেখে বিভ্রান্ত হবার মতো কিছু দেখছি না। এদের চাইতে একসময় পূর্ববাংলা সর্বহারারা অনেক বড় সংগঠন ছিল। সময় আসছে - তৈরী থাকুন।
২৮. ১৫ ই মে, ২০০৭ রাত ১০:২৭
এস্কিমো বলেছেন: এইটা আমাদের পোষ্ট...একটা ধাক্কা দিন...৫
২৯. ১৫ ই মে, ২০০৭ রাত ১০:৩৪
তারেক রহিম বলেছেন: ধন্যবাদ।
সহমত@ আড্ডা এবং আর যারা মন্তব্য করেছেন সবার সাথে। আর এস্কিমো, দিলাম একটা হেঁইয়ো।
৩০. ১৫ ই মে, ২০০৭ রাত ১০:৪২
আলী বলেছেন: জামাত হলো কুকুরের ল্যাজের মতো, একমাত্র কেটে ফেলা ছাড়া সোজা করা যাবে না।সো কাট জামাত চাকুর ধার কম হলে লগি-বৈঠা আছেনা
৩১. ১৫ ই মে, ২০০৭ রাত ১০:৪৭
তাসনিম নুসরাত বলেছেন: শিবিরের ভার্সিটির পোলাপান "টার্গেট" (পুরা ওদের বইয়ের ভাষ্য, আমি বানাই নাই) করার একটা বই আছে, দেখছেন কেউ? আমার ফুপাতো ভাই শিবির করত বুয়েটে, লুকায় দেখে ফেলছিলাম ফুপুর বাসায়। ডেঞ্জারাস জিনিস, আফসোস, মেরে দেই নাই তখন। হাটে হাড়ি ভাঙা যেত...
৩৪. ১৫ ই মে, ২০০৭ রাত ১০:৫৯
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: রাজাকারের দালাল ত্রিভুজ এবার কী বলবেন?
৩৫. ১৫ ই মে, ২০০৭ রাত ১১:০৬
ত্রিভুজ বলেছেন: যুদ্ধাপরাধীদের অবশ্যই বিচার হওয়া উচিত এবং তাদের ক্ষমা প্রার্থনা করা উচিত। সহমত @ আড্ডাবাজ


অনুভূতি শূন্য কেউ একজন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কথায় তার বয়সের কিছুটা হলেও আঁচ থাকা উচিত। বলে লাভ নেই, তবুও বললাম...!
৩৬. ১৫ ই মে, ২০০৭ রাত ১১:০৭
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: রাজাকারের দালাল ত্রিভুজ এবার কী বলবে? ম্যা ম্যা
৩৭. ১৫ ই মে, ২০০৭ রাত ১১:০৭
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: "রাজাকারের দালাল" বললে গায়ে লাগে তাহলে?
৩৮. ১৫ ই মে, ২০০৭ রাত ১১:০৮
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: তার মানে "রাজাকারের দালাল" বস্তুটি একটি গালি হিসেবে স্বীকৃতি দিচ্ছেন ?
৩৯. ১৫ ই মে, ২০০৭ রাত ১১:০৯
রুবেল শাহ বলেছেন: এখানেও দেখি রাজাকারে ভরা---
৪০. ১৫ ই মে, ২০০৭ রাত ১১:১১
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: যুদ্ধাপরাধীদের সাথে সাথে রাজাকারের দালাল প্রত্যেকটার বিচার করা হবে ।
৪৩. ১৫ ই মে, ২০০৭ রাত ১১:৩৪
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আড্ডাবাজ, একটা অনুমতি নিচ্ছি ।
আমি এই পোস্টে প্রতিদিন কমেন্ট করবো যাতে, এই পোস্ট টা কমেন্ট এর বারে থাকে সবসময় ।

এইটা রাজাকারের দালাল দের জন্যে "গুড হিলার " হিসেবে কাজ করবে ।
৪৪. ১৫ ই মে, ২০০৭ রাত ১১:৪০
রাহা বলেছেন: এস্কিমো বলেছেন :
সামরিক শাসনে ১৫ বছরে যেখানে মানুষের নূন্যতম গনতান্ত্রিক অধিকার ছিল না - সেই সুযোগে একদল কুলাংগার রাজাকার/দালালদের সাথে সহবাস করে কিছু বাচ্চা রাজাকার তৈরী করেছে।
একদম সত্যি কথা । সহমত @এস্কিমো
৪৬. ১৬ ই মে, ২০০৭ রাত ১২:২৪
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: বাচ্চা রাজাকার হারায়া যাবে কই?

৪৮. ১৬ ই মে, ২০০৭ রাত ১:২৭
ঠুকেমারি বলেছেন: জামাতীরা এরপর পাকিস্তানিগো গাদ্দার ডাকব।
৪৯. ১৬ ই মে, ২০০৭ রাত ১:২৯
অব্যক্ত বলেছেন: ধন্যবাদ আড্ডা এই পোস্টটির জন্য.

তাসনিম নুসরাত @ অদ্ভুত ব্যপার তো. টার্গেট এর এমন লিস্ট করে এরা, শুধু শিবিররাই করে না অন্য দলের ও এমন লিস্ট আছে!!!! কি ভয়ংকর ব্যপার! লিস্ট করে মানুষ মেরে কি করতে চাইছে এরা?শিবির না নিজেদের ইসলামি দল বলে, তাহলে মানুষ মারা লিস্ট নিয়ে ঘুরে কি মনে করে!! পৃথিবী উল্টে গেলেও বাংলাদেশ কখনও আবার পাকিস্তান হবে না বা তালেবানি রাষ্ট্র হবে না, কোন দিন ই না.
(আমার পোস্ট এ প্রচুর টাইপ ভুল হয়, কেউ কিছু মনে করবেন না)
৫০. ১৬ ই মে, ২০০৭ রাত ২:৫৭
এস্কিমো বলেছেন: অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্রতিদিন সকালে এসে যদি মুক্তিযুদ্ধের উপর একটা পোষ্ট না দেখি মাথাটা গরম হয়ে যায়। রাজাকারা এক ছাগুর কেরামতীতে পোষ্টাইয়া ব্লগকে ভরে ফেলছে।
@আড্ডাবাজ, অসংখ্য ধন্যবাদ আজকের দিনটা ভাল করে দেবার জন্য।
৫২. ১৬ ই মে, ২০০৭ রাত ৩:০৫
দ্রোহী বলেছেন: --একাত্তরে তাদের কৃতকর্মের জন্য পাকিস্তানীরা ক্ষমা চাইছে এটা অনেকটাই বিশ্বাসযোগ্য। কিন্তু রাজাকারগুলো তাদের দোষ স্বীকার করেছে, এটা মোটেও বিশ্বাসযোগ্য নয়।
৫৩. ১৬ ই মে, ২০০৭ ভোর ৪:০৩
তাসনিম নুসরাত বলেছেন: @ অব্যক্ত ভাই,
না না, মানুষ মারার লিস্ট না। নব্য রাজাকার বানানোর জন্য টার্গেট করা লিস্ট। বইয়ের প্রথমে লেখা ছিল কিভাবে ছলে বলে কৌশলে টার্গেট করা কাউকে বশ করতে হবে। বইয়ের শেষে ছিল ছক কাটা ঘর, তারিখ দিয়ে কোনদিন কি করল তার লিস্ট, সাইন। সপ্তাহ শেষে আবার হায়ার লেভেল শিবিরকে সেটা দেখিয়ে আসতে হবে।
দেখে বোঝা যায় না, মনে হয় মাথা গরম রগ কাটা পার্টি। ভিতরে ভিতরে এরা বিশাল অর্গানাইজড। ব্লগে এই একটা দুইটা কথা লিখে আসলে এদের বিরুদ্ধে কিছু করা সম্ভব না। জামায়াত দলটারেই নিষিদ্ধ করা উচিত।
৫৪. ১৬ ই মে, ২০০৭ ভোর ৪:১৮
চোর বলেছেন: নুসরাত আপু এখন কোন সাইবার ক্যাফেতে আছেন? আমি কাটাবন মার্কেটে পিয়াস-এ বইসা ব্লগাইতেছি। আইসিএম এর অপজিটে। আশেপাশে আছেন নাকি?
৫৬. ১৬ ই মে, ২০০৭ ভোর ৪:২৪
তাসনিম নুসরাত বলেছেন: গ্রামীনফোন সাইবার ক্যাফেতে@ চোর ভাই।
আপনি কি আমারে ব্লক কইরা রাখছেন?
৫৭. ১৬ ই মে, ২০০৭ ভোর ৪:২৯
তাসনিম নুসরাত বলেছেন: মর জ্বালা! চোর ভাই গেলেন কই? আমারে ব্লক করছেন ক্যান? আমি আবার কি করলাম?
৫৮. ১৬ ই মে, ২০০৭ ভোর ৫:২৫
আতরাফ রহমান বলেছেন: গাদ্দারের দল সাবধান হয়ে যাও। নাহলে সাদিক ভাই সহ আক্রমন করব।
৫৯. ১৬ ই মে, ২০০৭ সকাল ১০:৩০
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: এবার রাজাকারের দালালেরা কী বলবে?
--
(কমেন্টের সাইড বারে তুলে দিয়ে গেলাম, রাজাকারের দালালদের মানসিক শান্তির জন্যে)
৬০. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:২৯
চোর বলেছেন: তাসনিমাপু, গ্রামীণ ফোন সাইবার ক্যাফেটা কোথায়? :)
ব্লক করার কারণ, ছাগুর মতো কম্পুটার জানাদের আমি একটু ডরাই। একবার আমার পোস্ট ডিলিট হইছে। তাই কম্পু বিশেষজ্ঞ দের থেকে দূরে থাকার জন্যই।
৬১. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৩:৩৪
তাসনিম নুসরাত বলেছেন: চোরদা, গ্রামীণ ফোন সাইবার ক্যাফেটা রুমের মধ্যেই। এজ+পোস্ট পেইড লাইন গ্রামীনের।
আমি আবার ক্যামনে ডর দ্যাখাইলাম এইটাই মাথায় ঢুকতেছে না :(
৬৩. ১৬ ই মে, ২০০৭ বিকাল ৫:৪৭
সুধাসদন বলেছেন: জামায়াত থেকে আলোচনা সাইবার ক্যাফেতে চলে গেছে-ঘটনা কি?
৬৪. ১৬ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
আড্ডাবাজ বলেছেন: সুধাসদন,
ঠিক বলেছেন, চোর আর তাসনিম আসল কথা বাদ দিয়ে মনের সুখে চোরাচুরির আলাপ লাগিয়েছে। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
৬৫. ১৮ ই মে, ২০০৭ দুপুর ১:০৮
মানিক বলেছেন: পাকিস্থানী ঐ সিনেটরের "গনিমতের মাল" কি তা জানা নেই নিশ্চয়ই! জামায়াতের ভালোই জানা আছে... ভালো থাকুন।
৬৬. ২২ শে মে, ২০০৭ ভোর ৬:৪১
আতরাফ রহমান বলেছেন: গাদ্দারের দল সাবধান হয়ে যাও। ওয়ালি আশারআলো আশরাফ গং এখন জামায়াত নাম নিয়েই খানকিপনা করছে।
৬৭. ২২ শে মে, ২০০৭ সকাল ৭:১৫
আড্ডাবাজ বলেছেন: আতরাফ ভাই, হেভী ডরাইছি। এখন কি করা বলেন তো?

 

মোট সময় লেগেছে ১.৯৩৫৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ