আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

রাজনৈতিক জোক:

১০ ই মার্চ, ২০০৬ রাত ১১:৪৪

শেয়ার করুন:                   Facebook

জামাতে ইসলামী, বিএনপি আর ঐক্যজোটের তিন কর্মী মদ্যপান করা অবস্থায় সৌদী আরবে ধরা পড়ে। সৌদী আরবে যেহেতু মদ্যপানের অপরাধ অত্যন্ত গুরুতর, তাই সেখানে এর শাস্তি হচ্ছে চাবুকের বিশ দোররা বাড়ি। আরবের শেখ যখন এই তিন কমর্ীকে শাস্তির জন্য ব্যবস্থা নিচ্ছিলেন, তখন তিনি বললেন, "আজ আমার প্রথম বউয়ের জন্মদিন, তাই আমি তোমাদের প্রত্যেককে চাবুক মারার আগে একটা করে ইচ্ছা জানাবার অনুমতি দিলাম এবং তোমাদের আর্জি মঞ্জুর করা হবে"।

লাইনের প্রথমে দাঁড়ানো ঐক্যজোটের কমর্ী বলল, "শেখ তুমি যদি চাবুক মারার আগে পিঠের সাথে একটা বালিশ বেঁধে দিতে"। তার আর্জি মোতাবেক বালিশ বেঁেধ চাবুক মারা শুরু হলো। বালিশ চাবুকের বাড়ি 10 টা পর্যন্ত নিল, তারপর বালিশ গেল ফেটে। ব্যথায় কুঁচকে রক্তাত্ব অবস্থায় তাকে সরানো হলো বিশ দোররার পরে।

এর পরে লাইনে ছিল বিএনপি'র কর্মী। সে ঐক্যজোটের কমর্ীর বেহাল অবস্থা দেখে আর্জি জানাল দু'টা বালিশ বাঁধার। তার আর্জি মোতাবেক 2টা বালিশ বেঁেধ চাবুক মারা শুরু হলো। বালিশ চাবুকের বাড়ি 15 টা পর্যন্ত নিতে পারল, তার পর ব্যথায় কুঁচকে গোঙ্গানো অবস্থায় বিএনপি'র কর্মীকে সরানো হলো বিশ দোররার পরে।

সবার শেষে লাইনে ছিল জামাত কমর্ী। সে কোন কিছু বলার আগেই শেখ জামাত কর্মীকে বলল, "তুমি হচ্ছো গোলাম আযমের দলের লোক। তাই তুমি 2টা আর্জি রাখতে পার"। জামাতী কমর্ী খুশীতে গদগদ হয়ে বলল, "হুযুর, আমি নাদানের মতো কাজ করেছি, তাই তুমি আমাকে চাবুকের 20 দোররা না, 100 দোররা মার। শেখের চোখ আনন্দে জ্বলজল করে উঠল। বলল, "তার পরের আর্জিটা"? জামাত কমর্ী ব্যথায় কুঁকড়ানো বিএনপি কমর্ীর দিকে আঙ্গুলের ইশারা দিয়ে বলল, "বালিশ টালিশ না, তুমি ঐ ব্যাটারে আমার (বিএনপি'র কমর্ী) পিঠের সাথে বাইন্ধা দাও"।

সৌজন্যে: http://salamdhaka.blogspot.com/

 

প্রকাশ করা হয়েছে: আড্ডা  বিভাগে ।

 

  • ১২ টি মন্তব্য
  • ৬৫৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১১ ই মার্চ, ২০০৬ ভোর ৬:০৩
comment by: নতুন বলেছেন: lol
২. ১১ ই মার্চ, ২০০৬ সকাল ৭:০৩
comment by: অতিথি বলেছেন: সাব্বাস !
৩. ১১ ই মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
comment by: অতিথি বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
৪. ১১ ই মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
comment by: অরূপ বলেছেন: জটিল!
৫. ১১ ই মার্চ, ২০০৬ দুপুর ১:০৩
comment by: হাসান বলেছেন: চরম!
জটিল!!
উড়াধুড়া!!!
ঝাকাস!!!!
৬. ১১ ই মার্চ, ২০০৬ বিকাল ৪:০৩
comment by: অপ বাক বলেছেন: জট্টিল জিনিষ, হা হা হা হা হা হাহ াহা
আজকের দিনটাই ভালো হয়ে গেলো।
৭. ৩০ শে অক্টোবর, ২০০৬ সকাল ৮:০৯
comment by: অতিথি বলেছেন: হোঃ হোঃ হোঃ হোঃ হোঃ হোঃ(পেটে খিল )
এরকম আর কিছু আছে বড় ভাই?
৮. ৩০ শে অক্টোবর, ২০০৬ সকাল ৮:১৫
comment by: পথিক!!!!!!! বলেছেন: হু
৯. ৩০ শে অক্টোবর, ২০০৬ সকাল ৮:১৫
comment by: অতিথি বলেছেন: জোসসসসসসসসসসসসস
১০. ৩০ শে অক্টোবর, ২০০৬ সকাল ৮:২১
comment by: অতিথি বলেছেন: ঠিকাছে ।
১১. ৩০ শে অক্টোবর, ২০০৬ সকাল ৮:৩২
comment by: তিমুর বলেছেন: তিনজন ডাক্তার কৃত্তিম অঙ্গ বা প্রোসথেসিস নিয়ে আলাপ করছিল । একজন আমেরিকান, একজন জার্মান আর একজন বাংলাদেশী ।

আমেরিকানটা বললো আমাদের দেশে একটা মেয়ে পা ছাড়া জন্ম নিয়েছিল । তো আমরা ওকে প্রোসথেটিক পা লাগিয়ে দিলাম, সে এখন ম্যারাথনে দৌড়াতে পারে ।

জার্মানটা বলল আমাদের দেশে একটা ছেলে হাত ছাড়া জন্ম নিয়েছিল, আমরা তাকে নকল হাত বানিয়ে দিলাম, সে এখন একজন মস্ত বড় শিল্পী । তার আঁকা ছবি নানান গ্যালারিতে শোভা পায় ।

বাংলাদেশী ডাক্তারটা ব্যাপারস্যাপার শুনে ঘাবড়ে গিয়ে ছিল । মাথা চুলকে সে বলল 'আমাদের দেশে দুটো মেয়ে ঘিলু ছাড়াই জন্ম নিয়েছিল । আমরা তাদের "কোন প্রোসথেসিস" ছাড়াই পরপর প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছি !!! কারন আমাদের দেশের আবহাওয়ায় ঘিলু ব্যাবহার না করলেও মোটামুটি চলে যায় ।'
১২. ০৪ ঠা নভেম্বর, ২০০৬ ভোর ৬:২৪
comment by: অতিথি বলেছেন: হঠাৎ চোখে পড়ল, জোকের পেছনে জোক। খারাপ না। বালিশ আর প্রোসথেসিস একাকার হয়ে গেল।

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৫৫৮২৭