somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক টুকরো বর্ষপূর্তি :)

২৬ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে ১ বছর ১৩ ঘন্টা হয়ে গেল আর কেউ দেখলোই না! :’(
আমিও অবশ্য দেখিনাই। একটা খুব খুশির খবর পেয়ে মনের আনন্দে ব্লগে ঘুরতে এসে দেখি এই ঘটনা।
তাই ভাবলাম অনেকদিন পর ব্লগে একটা পোস্ট দেয়ার এর চেয়ে ভালো সময় আর হতেই পারেনা।
এক বছর আগ থেকেই শুরু করি।
যখন প্রথম ব্লগ লিখি তখন আমার পড়াশোনা, প্রেম-ভালোবাসার খুবই ব্যাড়াছ্যাড়া অবস্থা। অনেক ঝামেলা শেষে এই ব্লগে এসে তরী ভিড়লো। সৈয়দ মুজতবা আলী একটা বই এ লিখেছিলেন কোন চাষা নাকি তার ছেলে মারা যাওয়ার শোক আর কাউকে না পেয়ে তার ঘোড়ার কাছে বলেছিলো। আমিও ব্লগের কাছে সুখ-দুঃখের আলাপ সালাপ করতে আসলাম। আমার ছোট ছোট প্রায় অখাদ্য গল্প কবিতা লেখা দিয়েই অনেক অনেক আলাপ করেছি।
আমাকে অবশ্য ব্লগে বেশিরভাগ মানুষই চিনেনা। এইটা আরো মজা। সবাইকে কীরকম গোপনে লক্ষ্য করছি মার্কা ভাব এসেছে। লক্ষ্য করতে গিয়ে অনেক কিছুই দেখলাম। কত সিনেমা যে এই এক বছরে ব্লগে হল! নানারকম সিনেমা রিভিউ ও হয়েছে অবশ্য, যা পড়ে যারপরপনাই আনন্দ পেয়েছি। ব্লগে সংবাদ, গল্প, কবিতা, উপন্যাস মিলেও দারুণ একটা সময় কেটেছে।
এক বছরে আমার পড়াশোনাও আস্তে আস্তে ভালো হল। আজকেই খবর পেলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) তে ভর্তির জন্য মনোনীত হয়েছি। কী যে খুশি লাগছে! আমার চেষ্টা নিয়ে অনেকের সমালোচনা শুনে শুনে যখন আমার মনেই হচ্ছিল যে আমাকে দিয়ে হবেনা আর আমি সেই বিখ্যাত কবিতা আউড়েছি ‘আমি লাস্ট বেঞ্চি, আমি পারবো না’।
শেষ পর্যন্ত আজকে পারলাম, এত ক্যাচালের ব্লগে কোন ক্যাচাল ছাড়াই এক বছর পারও করে ফেললাম আর আকাশের দিকে তাকিয়ে দেখলাম গোলগাল একটা ঠান্ডা চাঁদ। নিজেকে কেমন সুখী সুখী লাগছে। জগতের সকল প্রাণী সুখী হোক।

বি।দ্র।– খাবার দাবারের গল্প অনেকদিন লিখিনা। অচিরেই (পড়ুন সামনের বছর) আসিতেছে। খাদ্যরসিকেরা তৈরী থাকুন। ;)

২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে মে, ২০২৬ সকাল ৮:৪৮

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন Bangladesh Nationalist Party-BNP সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যতগুলো লেখা পড়েছি- সবই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে- বললে ভুল বলা... ...বাকিটুকু পড়ুন

আমির+ওলামা বাদ দিয়ে কোরআন+হাদিস মানলে পার্থিব জীবনে হীনতা এবং কিয়ামতে কঠিন শাস্তি পেতে হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মে, ২০২৬ সকাল ১১:৫৯



সূরাঃ ২, বাকারা। ৮৪ নং ও ৮৫ নং আয়াতের অনুবাদ-
৮৪। (হে ইহুদী সম্প্রদায়) আমি যখন ওয়াদা নিয়েছিলাম যে, পরস্পর রক্তপাত করবে না এবং স্বীয় বাসস্থান থেকে আপন ব্যক্তিদেরকে... ...বাকিটুকু পড়ুন

জুলাই ভুলে গেছে সবাই, শুধু জুলাই ভোলেনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে মে, ২০২৬ বিকাল ৩:৪৮


জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা... ...বাকিটুকু পড়ুন

আজ ঈদের দ্বিতীয় দিন

লিখেছেন সামিয়া, ২৯ শে মে, ২০২৬ রাত ৯:৩৬



হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে... ...বাকিটুকু পড়ুন

রাতের আঁধারে কাঁদিছে যাঁহারা তাঁহাদের খোঁজ পিছে

লিখেছেন শ্রাবণ আহমেদ, ৩০ শে মে, ২০২৬ রাত ১২:৪১

বিত্তবানের সুখের সায়রে দুঃখের তরী মিছে।
তাঁরা, যাঁহাদের কাছে শত সুখ আছে তাঁহাদের দাম দিছে।
রাতের আঁধারে কাঁদিছে যাঁহারা তাঁহাদের খোঁজ পিছে।
তাঁরা, যাঁহাদের ঠোঁট হাসিতে মাতিছে তাঁহাদের খোঁজ নিছে।
— শ্রাবণ আহমেদ ...বাকিটুকু পড়ুন

×