মরুর বুকে অরণ্যের স্বপ্ন দেখে
তাই প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করছে
জোগালির পয়সা বাঁচিয়ে ।
দু’বেলা খেতে পায় না তাতে কি
আরবের বুকে সবুজ ফলিয়ে তবেই না স্বস্থি ।
পাঁচ ক্লাশ পর্যন্ত পড়তে পেরেছে ।
না পড়া লেখা নিয়ে আফসুস নাই এতটুকুও
বরং বাবার অসহায় আত্নসর্পণ ভাবায় তাকে
কিংবা মায়ের বুকে চাঁপা দিয়ে রাখা কষ্ট
কিংবা ছোট্ট বোনটির আলতার আবদার ।
মাথায় পাথরের বোঝা নিতে এতটুকু ও কষ্ট হয় না
জানে শুধু আর কিছু টাকা জমাতে পারলেই
মরুর বুকে পাড়ি দিতে পারবে ।
সঞ্চয় আজ মেলা হলো
আজ আদম বেপারীর কথা হলো
সব কিছুই ঠিক ঠাক
এমণ কি গলা পার্সপোর্টও !
মরুর বুকে সবে মাত্র বীজ বপণ করেছে
ফসল আসতে এখনো ঢেড় দেরি
হঠাৎ কাল হলো ঐ গলা কাটা পার্সপোর্ট
উর্দি পড়া কিছু লোক এসে ধরে নিয়ে গেলো
হাত কড়া পরলো স্বপ্নের হাতে…
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



