ডাক্তারদের নিয়ে পুরনো প্রশ্নটা অাবার করা যায়। ডাক্তার , না কসাই?? যদিও এসব অার এখন মার্কেটে খায় না। মার্কেট এখন ডিজিটাল

। তাই এনালগ কোশ্চেন চলে না। তারপরও অামাদের মতোন ২/১ জন লোক এসব কথা বলবেন , এটাই স্বাভাবিক।
খোলাসা করে বলি। দীর্ঘদিন ধরেই কাশির সমস্যায় ভুগছিলাম। এলার্জি থেকে সমস্যা । ধূলাবালি নাকে ঢুকলেই শুরু হয় কাশি

। চলে দীর্ঘদিন ধরে। গত জানুয়ারীতে এ সমস্যা নিয়ে গিয়েছিলাম জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের এক ডাক্তারের কাছে। ডাক্তার যথারীতি কিছু ওষুধ এবং টেষ্ট করতে দেয়। ওষূধ খেয়ে ভালো হয়ে যাই। তাই অার টেষ্টের জামেলায় যাইনি।
কিছুদিন ধরে সমস্যাটা অাবার ফিল করায় ঔই ডাক্তারের কাছে গতকাল গেলাম। প্রবেশ ফি ৫০০ টাকা। হাসপাতালের ফোল্ডারের দাম ২০ টাকা।ডাক্তার যথারীতি অাবার সেই টেষ্টগুলো দিলেন। ৩টা টেষ্টের দাম ২২৯০টাকা

। বললাম, একটু এক্সপেনিসভ হয়ে যাচ্ছে না ?? জাটকি দয়ে বললেন, গত সপ্তাহে সিঙ্গাপুর গিয়ে ৬৮ ,০০০ ডলার খরচ করে এসেছি চিকিৎনার জন্য। সো, ভেবে দেথুন, কোনটা এক্সপেনিসভ

। অামি অার কি বলবো?? চুপ করেই থাকি। অাবার কি বলতে গিয়ে ঝাড়ি খাই!!!!!!!!!!!
অাজ টেষ্টের রেজাল্ট ফেলাম শূণ্য। কোন প্রব্লেম নাই। কিছুটা খুশী হবো কিনা ভাবছিলাম

। এর মধ্যেই এই রিপোর্ট ডাক্তারকে দেখানোর জন্য দিতে হলো অারও ২০০ টাকা। এর বিনিময়ে মহামাণ্য ডাক্তার সাহেব অামাকে একটাই উপদেশ দিলেন। তাহলো, অাগের ওষুধগুলো ফলো করুন।
এসবের মানে কি, বুঝলাম নাতো???? অামার এতগুলো টাকা খরচ করিয়ে এই উপদেশ!!!!!!!!!!

ডাক্তাররা কি মানুষ হবেন না???? ডাক্তার, না ডাকাত তার??? উনার যদি টেষ্ট থেকে কমিশন খাওয়ার এতো ইচ্ছে , অামাকে বললেই হতো। অামি না হয় কমিশনের টাকাটা ক্যাশ দিয়ে অাসতাম..............