কেন এতটা দুঃসময় ভীড় করে থাকে?
কেন এতটা অতীত ফিরে আসে।
ঝড়ো বাতাস পেলেই আমি আরেকবার
তোমাদের কাছে ফিরে যেতে চাই।
আমার ঘরের দেয়াল, সকল খুশি-খেয়াল
জানে। এই শহরে আমি ভালো নেই তোমাদের ছাড়া।
আমার প্রিয় মানুষেরা সব মুখোশ পকেটে নিয়ে হাটে।
দরকারে, কখনো বা স্রেফ খেয়ালের বশে
তারা মুখোশ পড়ে অভিনয়ে মাতে ।
ততটা দক্ষতা আমি এখনো নই অভিনয় শিল্পে
তাই ওদের সাথে পাল্লা দিতে
আমার ভারী কষ্ট হয়। আমি ক্রমাগত ক্রমাগত
পিছিয়ে পড়ছি। পিছিয়ে যেতে যেতে যেতে যেতে
একদিন আমি অতীত হয়ে যাবো।
বর্তমানের "আমাকে"
গলায় ফুল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে-
এটা ভাবতে আামার বড্ড কষ্ট হয়।
তাই আমি তোমাদের ছেড়ে যাবো
প্রতিজ্ঞা করছি মৃত্তিকা ছুঁয়ে
ছেড়ে যাবো সকল নাগরিক সৌন্দর্য
ছেড়ে যাবো কাক, অট্টালিকা, সাইরেন বাশী
পাথরের সব মূর্তি ছেড়ে যাবো
শর্ট কামিজ আর কোট টাই ছেড়ে যাবো
মানুষের সকল মুখোশ ছেড়ে যাবো।
যাবো অরণ্যের কাছে।
আমার প্রিয় জোসনাদের কাছে
অষ্টাদশি রাতের তারাঁদের কাছে।
আমার প্রিয় কর্ণফুলী নদী, আ্কাশমনি গাছ
আমার স্বপ্ন বির্বজিত দিনগুলোর কাছে।
আমি আসছি উপবাসি রাতেরা,
তোমরা প্রদীপ জ্বালো
আলো দেখাও।
আলো।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




