somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুহৃদ মাহবুব মতিন ভাই, আপনাকে কখনো ক্ষমা করবো না বন্ধু; কথা না রাখার জন্য। এভাবে চলে যেতে নেই । সামু ও ফেসবুক এখন ওই সুখী মানুষটাকে কোথায় পাবে??

১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় মাহবুব মতিন ভাই,

কেমন আছেন এখন?
বড্ডো অভিমান হচ্ছে আজ আপনার প্রতি। এভাবে আপনার চলে যাওয়ার কথা ছিলো না। কথা রাখেননি। কথা না রেখে বড় অসময়ে চলে গেলেন। এমনকি বিদায়টাও নেন নি। ৩৮ বছরে কি এমন বয়স হয়েছিলো যে কিছু না বলে চলে যেতে হবে। আর কোনদিন ফেসবুক, সামুতে কেউ আসবে না সুখী মানুষের গল্প শোনাতে।

আপনার ০১৭১১-৫৯৬৭৮৩ নম্বরে এখন কে কথা বলবে? কি এমন সুখ আপনি মৃত্যুতে পেলেন যে আমাদের সকলকে ছেড়ে একা অচেনা এক গন্তব্যে চলে যেতে হবে। একবারও কি আদরের সন্তান মৌনপ্রিয়র কথা মনে পড়লো না। সে এখন কার কোলে ঢুকে উষ্ঞতা খুজবে? আপনার সহধর্মিনী, চ্যানেল আই'র প্রিয় সহকর্মী, আমরা-তারা-ওরা কারো কথাই আপনার মনে পড়লো না হে প্রিয় বন্ধু।

শিশুদের আপনি ভালোবাসতেন। তাদের নিয়ে গড়ে তুলেছিলেন সংগঠন "ছোটরাই"। ওই বাচ্ছাগুলি যখন আপনাকে খুঁজবে, তাদের প্রিয় ভাইয়াটাকে খুঁজে না পেয়ে চোখের পানি ফেলবে, তখনকি আপনার কষ্ট হবে না। আপনিতো এত পাষান ছিলেন না কখনো। চলে যাবার বেলায় হঠাৎ এত নিষ্ঠুর হলেন কেন?

মতিন ভাই, চলে যাবেন তা কি আপনি জানতেন? না হয় সামুতে দেয়া শেষ পোস্টে কেন মৃত্যুর কথা বললেন?
কেন বললেন "

অনেক দিন পর এলাম.....

মানে একটা কিছু লিখলাম .... সামহোয়্যার ইন ব্লগে....

মাঝে মাঝেই ইচ্ছা হয় ....

লিখি, কিছু একটা লিখি....

লেখা আর হয় না....

হাতটা বোধয় মরেই যাচ্ছে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অবশ্য ক্রমেই তো সব কিছু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে...
যায়....

এই যে এখন গলা বসে গ্যাছে...
কথা বলতে পারছি না...
তিন চারদিন এরকম থাকবে....
তারপর হয়তো ঠিক হবে..
আবার গলার ওপর অত্যাচার হবে..
গলাবাজি হবে....
তারপর একদিন ঠিক...ঠিক-ই..... ! ! ! ! ! ! !
"

Click This Link

মনে আছে কি লিখেছিলেন সামুতে আপনার প্রোফাইলে??

"ভালোবাসি দেশ, ভালোবাসি নিজেকে,
আর ভালোবাসি মৌনপ্রিয়কে,
আমার সন্তান,
আমার অস্তিত্ব,
আমার সমস্ত সত্ত্বা জুড়ে
আছে এই দুষ্টপ্রিয়টা"


এত ভালোবাসা ফেলে মৃত্যুর শীতল কুটিরে থাকতে আপনার কষ্ট হবে না? সত্যি করে বলুন তো, হবে না?

Click This Link/28915502

আপনি কি আমাদের ভালোবাসা আর সুখ না দিতে পারার কষ্ট থেকে খুব নীরবে-অভিমানে চলে গেলেন। খুব অল্প সময় ছিলেন পৃথিবীতে। সামুতে আপনার নিজ নামে করা নিক টাতে পোস্ট করেছেন মাত্র ৩টি পোস্ট। "আজন্ম সুখী মানুষ" নামে ৩৩টি। কেন সামুতে আসতেন না, সেটাও বলেছেন একটি পোস্টে...

"দীর্ঘদিন পর আবার এলাম...........মনটা বড়োই আউলা-বাউলা হইয়া আছিল.....তাই আসা হয় নাই ব্লগে........
আজন্ম সুখী মানুষ.........দুঃখ নিয়া কি ব্লগে আসা ঠিক......????
বলেন বহিন ও ব্রাদার-রা...??????
আর আমি তো সুখ বিলায়া বেড়াই........
লাগবো কারো সুখ.....????
কেজি কেজি সুখ........?????
কিছু ফ্রি.......
কিছু শ্রী........
জাগাত বইয়া খালি আওয়াজ দিয়েন........."


Click This Link

আপনার ব্লগের হোম পেজে বড় বড় অক্ষরে লেখা আছে....

"যা আমি ধারণ করি, যা আমি বিশ্বাস করি, তা আমি নির্দ্বিধায় বলতে পারি।"
কই মৃত্যুর কথাটাতো বলে গেলেন না!!! কথা রাখলেন না বন্ধু।

মাঝে মাঝে আপনাকে বড্ডো হিংসা হয়। চারদিকে এত অশান্তি, নৈরাজ্য; তার মাঝে আপনি এত সুখী ছিলেন কিভাবে? ফেসবুকে আপনার নিক "সুখী মানুষ"। সামুতে "আজন্ম সুখী মানুষ"। শেষ বিদায়ের আগে ফেসবুকে আপনার শেষ স্ট্যাটাসটার কথা ভাবুন। কি লিখে ছিলেন মনে আছেতো?
"পৃথিবীর সব সুখ কিন্না ফেলছি..............."।

আসলেই আপনি পৃথিবীর সব সুখ কিনে আমাদের একা ফেলে চলে গেলেন। আমাদের এখন চোখ ভিজে উঠে একরাশ কষ্টে।
৭ অক্টোবর রাত ১টা ২১ মিনিটে আপনি লিখেছিলেন এই স্ট্যাটাস। ২ দিনের ব্যবধানে সত্য হল তা।
Click This Link

আপনার প্রোফাইলের ছবিটাও করে দিয়েছিলেন স্কেচে আকাঁ, অস্পষ্ট। ধীরে ধেরে আপনিও যে পৃথিবী থেকে অস্পষ্ট হয়ে যাবেন , তা কি আগেই টের পেয়ে গিয়েছিলেন?

যদি সব জানতেন, তবে কেন বলে যান নি? কথা রাখেন নি বন্ধু।

আপনাকে কখনো ক্ষমা করবো না বন্ধু। কথা না রাখার জন্য।

সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১০
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×