রাস্তার বেশ্যাদের দিকে সকলেই কামুক দৃষ্টিতে তাকায়।
কারো চোখে ধর্ষনের তীব্রতা-
ভেদ করে সালোয়ার কামিজ, অন্ত:বাস।
বার্ধক্যে উপনিত বুড়ো, পাড়ার সদ্য গোফ উঠা কিশোর
ঘরে যার বউ আছে, যার নাই
সকলেই তাকায় সস্তা সাজের মেয়েগুলোর দিকে
আর উপলব্ধি করে অনিয়ন্ত্রিত যৌবন।
রাস্তার বেশ্যাদের কেউ মনে তোলে না
কেউ কেউ ঘরে তোলে,
যারা ঘরে তোলে তারা কম সাহসি নয়।
"বেশ্যদের" সাহসি হতে হয়
বেশ্যাদের যৌবন থাকলেই চলে,
সাহস আর যৌবন মিললেই-
কারো কারো ভাতের যোগাড় হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



