চোখের সামনে দিয়া টান মাইরা নিয়া গেলি
আমি হালা মানুষ না, একটা আস্তা বাইনচোৎ।
বুকের মধ্যে সাহস থাকলে কাইড়া নিতাম-
লুকায়া কানতাম না।
কান্দেতো পশুপক্ষি,
আমার হালা পশু হওনের যোগ্যতাও নাই।
কিন্তু আমি যেদিন মানুষ হমু,
সেদিন চোরাবালির স্রোতে হগ্গলরে ভাসায়া নিমু
কসম কাটলাম, কসম মায়ের দুধের।
বুকের মইধ্যে এখনো ব্যাথায় টনটন করে
চোক্ষের মইধ্যে আগুন।
যেদিন পুড়ানো শুরু করমু-
একটানে পোড়ায়া দিমু সকল বসত ভিটা, গেরস্থের ক্ষেত।
সেদিন শুয়রের বাইচ্ছা হইয়া কামড় দিমু তোর লোভী আবাদে।
আমার বাড়া ভাতে ছাই দিয়া তুই বাজাবি ভায়োলিন,
আর আমি গদগদ হইয়া হাততালি দিমু ভাবলে
ভুল ভাবছস।
কানের বদলে কান আর রক্তের বদলে রক্ত নিমু,
গলায় কাফন বাইন্ধা তোর দুয়ারে দিমু ঢিল।
তুই হালা জারজ না হইলে পাঞ্জা লড়বি
ইন্দুরের মত গর্তে লুকায়া আছি বইলা ভাবিস না ইন্দুর।
ইন্দুরও যে বেড়া কাটে, তার নমুনা দিমু তোরে।
মাইনষ্যের ছাওয়াল হইলে সামনে খাড়াইস।
হারামীর বাচ্ছা, অসুখে থাকলেই দেখবি
আমি তোর ভিতর দুঃস্বপ্ন হইয়া হানা দিছি।
তয়, তুই সুখে আছস জানলে মাফ কইরাও দিতে পারি।
তোর সুখটাইতো চাইছিলাম,
তোর সুখের লাইগ্গা আমি না হয় শিয়াল, বেড়াল হইছি,
আফসোস নাই।
তুই যদি মানুষের মত সুখে না থাকোছ
সাফ কথা-
আমি কিন্তু "মানুষ" হইয়া নির্মম শোধ নিমু।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১০ ভোর ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


