সাম্প্রদায়িক রাষ্ট্র ইসরায়েলের সংবিধান অনুসারে বিশ্বের যে কোন প্রান্তে জন্ম নেওয়া ইহুদিরা ধর্ম-সূত্রে সে দেশের নাগরিক। বিজ্ঞানী আইস্টাইনও ইহুদি পরিবারের সন্তান ছিলেন। তাই তাঁকে আহ্বান করা হয়ে ছিল ইসরায়েলের রাষ্ট্রপতি পদ গ্রহণ করার জন্য। তিনি ঘৃণা বরে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ছিলেন। তিনি আমৃত্যু পুঁজিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাই ইসরায়েল রাষ্ট্রের প্রতি ছিল তাঁর তীব্র ঘৃণা। আবার ধরুন ফিলিস্তিন মুক্তি সংগ্রামের প্রতিষ্ঠাতাদের একজন জর্জ হাবাশও তো খ্রিস্টান পরিবারে জন্ম যে ভাবে ফিলিস্তিন মুক্তি সংগ্রামের প্রয়াত সৈনিক এডোর্য়াড সাঈদ খ্রিস্টান পরিবারের সন্তান ছিলেন। আবার সেখানে অসংখ্য মুসলমান পাবেন যারা ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তি করছে, যেভাবে ১৯৭১ সালে আমাদের এখানে রাজাকাররা করেছিল। ফিলিস্তিনের জনগণের উপর ইসরায়েলের গণ হত্যাকে যারা ইহুদিদের মুসলমান হত্যা হিসেবে দেখছেন কথাগুলো তাদের জ্ঞাতাত্বে বলা। লড়াইয়ের মূল কারণ: আরব ভূমিতে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থ, সেই স্বার্থের পাহারাধার ইসরায়ল এবং তার নিজস্ব সম্প্রসারণবাদী স্বার্থ বনাম নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ভূমির অধিকার এবং স্বাধীনতার সংগ্রাম। মৌলবাদীরা যতই এটাকে ধর্ম যুদ্ধ হিসেবে চিহ্নিত করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করুক না কেন, ফিলিস্তিনি জনগণের লড়াই সংগ্রামের বাস্তব শর্তই সেখানে মোহাম্মদ আর মাইকেলকে একাকার করে দিয়েছে। তারা লড়াই করছে কাঁধে কাঁধ মিলিয়ে। যে ভাবে ৭১ সালে আমরা করে ছিলাম।
চিনে রাখুন: ফিলিস্তিনি জনগণের ইহুদি বন্ধু আর মুসলিম শত্রুদের!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।