লক্ষ্য করলে দেখবেন কিছু ফালতু পোস্টেও কমেন্ট থাকে প্রচুর।এইদেখে আপনারও যদি প্রচুর কমেন্ট পাওয়ার লোভ জাগে তাহলে কাজ শুরু করুন নীচের উপায়ে
টাইপো১- দেন প্যাচ লাগিয়ে কমেন্ট আপনাকে খুজতে হবে না কমেন্টই আপনাকে খুজবে।
টাইপো২-যাদের প্যাচ লাগানো ভাল লাগে না তাদের জন্য টিপস-
আপনার পোস্টের কমেন্ট রিপ্লাই এ কখনই ধন্যবাদ, ভাল থাকবেন, শুভেচ্ছা এসব শব্দ ব্যবহার করবেন না।
*যেই কমেন্ট করুক উত্তরে আপনি বলবেন কেমন আছেন?
*ব্লগার জবাব দিতে বাধ্য।ভাল আছি কমেন্ট পাওয়ার পর বলবেন আপনার অফিস/ভার্সিটির খবর কি?
*এবারের উত্তরের পর বলবেন লান্চ/ডিনার করেছেন?
*এই উত্তরের পর বলবেন আন্টির না প্রেশার বেড়েছিল এখন কি অবস্থা?
*এর পর বলবেন আচ্ছা এখন আপনি কোন গানগুলো শুনছেন?
*এর পর বলবেন গার্লফ্রেন্ড এর খবর কি?
-এভাবেই ত্যানা পেচাতে থাকবেন আর আপনার পোস্টে যোগ হতে থাকবে অজস্র কমেন্ট।
কিছু আছে ভয়ানক চিজ বা অলস এরা সাধারনত কেমন আছেন বললেও আসবে না উত্তর দিতে। এদের আনার উপায় হল নীচের প্রশ্নগুলো করা
#আরে ফজলু ভাই যে কেমন আছেন?
#ঐ ব্লগার ভয়ানক অবাক হয়ে বলবে কি আবোল তাবোল বলছেন আমার নাম ফজলু না।
#তখন বলবেন কি যে বলেন আপনাকে চিনতে ভুল হয় নাই আপনি আমাদের মাহতাব কাকার ছেলে ফজলুই।
#ঐ ব্লগার আরও খেপে গিয়ে বলবে কি মিয়া গান্জা খেয়ে আসছেন নাকি?
#তখন বলবেন আরে মিয়া তোমারে চিনছি নতুন নিক কবে নিলা?
#তখন সে বলবে আপনি দেখছি একটা ভুদাই আমি ওমুক আমার আর কোনো নিক নাই। ফজলু নামে কাউকে চিনি না।
#তখন বলবেন কি বলেন! ভাই এর বাড়ি দিনাজপুর না?
#নারে ভাই
#তখন লজ্জার ইমো লাগিয়ে বলবেন আরে মাথাটা দেখছি পুরা নষ্ট হয়ে গেছে। মাপ করে দেন ভাই আপনাকে চিনতে ভুল করেছি। বলেন মাপ করেছেন কিনা?
#মাপতো করবেই তখন বলবেন ভাই আমি কদ্দুছ পড়ি অমুকে আপনি?
এবার আবার শুরু করেন ত্যানা পেছানো মাঝখান দিয়ে যোগ হয়ে যাবে অনেকগুলো কমেন্ট।
সবকিছুই বান্দর মস্তিষ্কের কল্পনা। কারও সাথে মিলে গেলে নিতান্তই তা কাকাতালীয়
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১০ রাত ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



