পঁচিশ আমার জন্য
আজম মাহমুদ
পঁচিশ বছর বয়সের জলগুলো কেমন খুব বেশি জ্বালায়;
ভালো-মন্দ বুঝতে পারি কিন্তু কুঠার দিয়ে ছেদ করতে
গিয়ে বুকে কঠিন আঘাত লাগে।
এভাবে প্রতিরাতে কবিতা লিখি, কবিতার শরীর আঁকি
পাপবোধ জন্মেনা মনে, অথচ পাপ দেখি বৈধ কিংবা
অবৈধ সকল রকম ভোগে।
পঁচিশ বছর বয়সের জলগুলো কেমন খুব বেশি জ্বালায়;
পৃথিবী সুন্দর লাগে, মৃত্যুও খুব উপভোগ্য মনে মনে ভাবি,
সারা দিন পথচলা, কান্তিকর যৌবন অথচ বোঝেনা কেউ
ক'বছর পর সব রং যাবে ফিকে হয়ে, তখন চোখে
চালসের গান খুব বেশি উঠবে ফুটে, মৃত্যুকে খুব হবে ভয়।
পঁচিশ বছর বয়সের জলগুলো কেমন খুব বেশি জ্বালায়;
এখন যে বুক ভালোবাসতে জানে অবুঝের মতো হেসে-কেঁদে
এই বুক কেমন শক্ত হবে, কেমন অহংকার বেড়ে যাবে ভালোবাসতে
না পারার দায়ে, তখন হয়তো খুব বুদ্ধিমান হবো এই পঁচিশের আমি।
রাতগুলো যতো কষ্টে, দিনগুলো যতো নির্মমতায় পার করি তবু সুখ-
ঐ হাতে পাওয়া অভিনয়ের চল্লিশের সংসারের চেয়ে।
বিশ্বের যতো পঁচিশ পার হওয়া বিজ্ঞ- কাঁদে পঁচিশের জন্য,
আমি কাঁদি পঁচিশ আমায় করেছে সন্যাস, দেবতা, ফেরেস্তা কিংবা
নংপুংষক মাংসপিন্ড। এই জলে মানুষ ডোবে, মানুষ ভাসে
আমার এই পঁচিশের জলে হয় শুধু পোড়া।
আমি জানি,
পঁচিশ বছর বয়সের জলগুলো কেমন খুব বেশি জ্বালায়।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।