আমি কেমন আছি
আজম মাহমুদ
তুই একটিবার এসে দেখে যা- আমি কেমন আছি
সবাই দেখে আমাকে যেরকম চর্মচক্ষু দিয়ে
আমি জানি তুই আমাকে দেখবিনা সেরকম,
আমার বুকের পাজরের হাড় হয়ে দেখবি
কেমন চলছে আমার হৃৎপিন্ডের ঘর সংসার
আমার রক্তের হিমোগ্লোবিনে মিশে গিয়ে
তুই একমাত্র অনুভব করতে পারিস
আমার প্রকৃত লাল-নীল বেঁচে থাকা।
আমার সমস্ত দেবতারা আমাকে অভিশাপ দেয়
তোর পায়ের কাছে বসেছি বলে
আমার ঘরের সবকটি জানালা তোর জন্য
খুলেদিয়েছি বলে-
আমার গৃহদেবী ফিরিয়ে নিয়েছে তার সকল বর।
এরপর আমি কেমন আছি, কেমন করে মঞ্চে উঠে গিয়ে
আজও অনবরত ছড়িয়ে যাই আনন্দ নগরীর ঘ্রাণ
এসব বড় গোপন কথা- একমাত্র আমি জানি।
তুইও একটিবার এসে জেনে যা আমি কেমন আছি
কেমন আছি তোকে আমার মৃত্যুর উৎসবে
আমন্ত্রণ করতে না পেরে।
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।