somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম- বৈধ না অবৈধ?

০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেম- বৈধ না অবৈধ?
আজম মাহমুদ

আমি যদি আপনার জন্য প্রাণখুলে দোয়া করি তবে দোয়াটি স্বাভাবিক ভাবে এমন হয়- প্রীতি আর ভালোবাসায় প্রেমময় হয়ে উঠুক আপনার জীবন। ক’দিন আগেও খুব রেডিও’র প্রচলন ছিলো- হঠাৎ করে এই যন্ত্রটি এভাবে দপ করে হারিয়ে যাবে, ভাবতেই পারিনি আমরা কেউ-ই। সম্ভবত এটা হয়েছে খুব জোরে সোরে মোবাইল যন্ত্রটির আবির্ভাবের ফলে। তো যে কথা বলতে এতো কথার আয়োজন- রেডিওতে প্রতিদিন ভোর ৬ টা হতে রাত্রি ১২টা পর্যন্ত এবং নিশুতি অনুষ্ঠানের কথা বলতে গেলে রাত্রি ৩টা পর্যন্ত একটানা প্রেম-ভালোবাসার কথা, গান, গল্প চলতো অবিরাম। এই প্রেম যেন জীবনের পরম সুখের বিষয়। রেডিও আছে এখনও, গ্রামে-গঞ্জে তবে ওর আদর এখন দুধে-ভাতে নয়, ডাল-ভাতের মতো। এবার বলতে হয়- সভ্য প্রেমের বিচরণত্রেগুলির কথা। স্যাটেলাইটের নব্যযুগে প্রতিটি চ্যানেলে চ্যানেলে প্রেম ভালোবাসার কথা চলে দিন-রাত্রি ২৪ ঘন্টা। এরপর মোবাইল ফোনের কথায় আসলে একটা কথায় শুধু বলতে হয়- প্রেমের দেবী আফ্রোদিতে হয়তো খুবই সন্তুষ্ট হয়েছেন এই প্রেমযন্ত্রটির উপর। তিনি অনবরত বোধহয় এই যন্ত্রের দীর্ঘায়ু কামনা করেন। এক কথায় বর্তমান প্রেম আরও সুবিধা লাভ করেছে উন্নত মাধ্যমগুলোর ছোঁয়ায়। শেষকথা প্রেম আছে, প্রেম থাকবে। গ্রামের বাঁশবাগানে, গঞ্জের ইসকুলের মাঠের ধারে, শহরের কলেজে কলেজে, ভার্সিটির প্রতিটি ইট-পাথরে। তাই বলতে হচ্ছে প্রেম আছে, প্রেম থাকবে এই দুঃখি পৃথিবীর শেষ প্রহর পর্যন্ত।

এখন এতো প্রেমের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে- যে প্রেম নিয়ে এতো সময় কাটে এই পৃথিবী নামক প্রিয় গ্রহটির, যে প্রেম প্রকাশিত হয় লক্ষকোটি বই এর পাতায়, চ্যানেলে চ্যানেলে যার কথা বলতে গিয়ে স্পন্সারদের বিলিয়ন বিলিয়ন টাকা ঢালতে হয়, সেই প্রেম কি বৈধ, নাকি প্রেম ব্যাপারটা পুরোটাই অবৈধ?

নয়তো এমন কেন হয়- প্রথমত প্রেম পাত্র-পাত্রীরা চায় এই প্রেমের কথা যেন কাক-পক্ষীও টের না পায়। আপনি যদি প্রেমে পড়েন, যে সমাজ আপনাকে খুব ভালো ছেলে বা মেয়ে বলে মনে করতো, সেই সমাজ আপনাকে বিনা নোটিশে সেই সুনামগুলো প্রত্যাহার করে নিয়ে অত্যন্ত খারাপ চোখে দেখবে। আপনি প্রেমে পড়লে আপনার বাবা বেঁকে বসবে, আপনার মা বেঁকে বসবে, আপনার বড় দাদাটি যে আপনাকে খুব ভালোবাসতো- আপনার প্রেম দেখে তার আচরণ থেকে আপনার জন্য সবটুকু প্রেম-ভালোবাসা-স্নেহ উধাও হয়ে যাবে। আমার পিতা ভালোবেসেছেন, তার পিতা ভালোবেসেছেন, তার পিতা, তার পিতাও... এতোগুলো প্রেমের রক্তের ক্রমধারা তবুও আমার ভালোবাসা আমার পিতা দু’হাতের শক্তি দিয়ে থামিয়েছেন। প্রেমে পড়লে পাড়া-মহল্লার সবাই খারাপ চোখে দেখে, নষ্ট মানুষ ভাবে সবাই। প্রেমে পড়লে পাড়াতো দাদারাও কেমন উগ্র হয়ে উঠে, তা ভুক্তভোগীদেরই জানা আছে। এই একটা কাজে এতো সবার বিরোধিতা কেন? প্রেম কি অবৈধ? খারাপ কিছু? আমি শুধু সত্যিটা জানতে চাই, রাষ্ট্রে এর অনুমোদন আছে কি? ধর্মে? সমাজে? পরিবারে?

নাকি পৃথিবীতে কোন প্রেমই নেই, শুধু অভিনয়। নয়তো মানুষ প্রেমময় হৃদয় দিয়ে এমন গান লিখেছে কেন- হাজার মনের কাছে প্রশ্ন রেখে... পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, কিছু নেই...।
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×