somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্মুখে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ চলছে, সাবধান!!!

০৯ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্পটা এই রকম- একজন মহান দেশদরদী, জনকল্যানকামী রাজনীতিক জননেতা সুসজ্জিত মঞ্চে ভাষন দিচ্ছেন। প্রায় ষোলকোটি প্রতিশ্র“তির পর তার একটি প্রতিশ্র“তি নিয়েই দেখা দিলো তুলকালাম কান্ড। নেতা বলছেন- আমাদের প্রতিদ্বন্দ্বি রাজনৈতিক দল সরকার গঠন করে দেশের বারোটা বাজিয়েছে। আমরা কখনই সেই পথ অবলম্বন করতে পারিনা। আপনারা জানেন আমার মঞ্চের পেছনে একটি নদী রয়েছে সেই নদীর উপরে তারা একটি ব্রীজ নির্মাণ করবে বলে প্রতিশ্র“তি দিয়ে আপনাদের নিকট থেকে ভোট আদায় করেছে। কিন্তু গত ৫বছরে তা করতে পারেনি। আমি জানি তারা আগামী ৫০ বছরেও এই কাজটি করতে পারবেনা। এটা শুধু শুধু জনগনের সাথে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয়। তবুও আপনারা গতবার ভুল করেছেন। এই বার আর কোন ভুল নয়। আমরাও কোন ভুল কাজ করবো না বিধায় আমরা মঞ্চের পিছন দিকে অর্থাৎ পশ্চিম দিকে কোন প্রকার ব্রীজ নির্মাণ করে এই এলাকার সর্বনাশ করতে পারিনা। আমরা আপনাদের ভোটে মতায় গেলে, এই মঞ্চের পূর্ব দিকে একটি ব্রীজ নির্মাণ করবোই করবো। সেই সময় মঞ্চে বসা জননেতার সহকারী (স্থানীয় ভাষায় যাকে আমরা চ্যালা বলি) বললেন- বস ভুল হইলো, পূর্বদিকে তো কোন নদী নাই, ব্রীজ দিবেন ক্যামনে? তখন জননেতা মাউথপিসেই সগর্বে বলে উঠলেন- নদী নাই তো কি হয়েছে নদী কেটে তারপর ব্রীজ বানিয়ে ছাড়বোই ছাড়বো। এ আমার নির্বাচনী ওয়াদা।

এরপরও উপস্থিত জনতারা ভোট কিন্তু সেই নেতাকেই দিয়েছিলেন। কারণ আমরা বাঙ্গালীরা কর্মের চেয়ে গল্পই বেশি ভালোবাসি ও সেই সাথে গল্পবাজদেরও। সেই সুবাদে মতা পাওয়ার পর এখন কিন্তু পুরোদমে কাজ চলছে। স্থলভাগ কেটে নদী তৈরী করে তারপর ব্রীজ তৈরী হবে। জিটিটাল বাংলাদেশ গড়া বলে কথা! অতএব সাবধান স্থলভাগে কেউ থাকবেন না। নদীতে নেমে পড়–ন নয়তো আপনি কাটা পড়তে পারেন। জিটিটাল বাংলাদেশের কাজ খুব জোরে শোরেই হচ্ছে, দেখা দেখির টাইম নাই! আর টাইম নাই বলেই ১ঘন্টা ঘড়ির কাঁটা এগিয়ে দেয়া হয়েছে। এতেও যদি না হয় পুরো ১দিন বাড়িয়ে দেয়া হবে। তবু জিটিটাল বাংলাদেশ গড়তেই হবে; সময় খু-উ-ব কম!
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×