এই অধম
আজম মাহমুদ
অথৈ আকাশ জুড়ে অরূপ শূণ্যতা শুধু,
খুঁজে ফিরি মনের দেয়াল, পাইনা-পাইনা
শুধু বেড়ে চলে গ্রহ-নক্ষত্রের পরিমান।
অথৈ সাগর, অপার দৃশ্যালোক পরিসমাপ্তি পরিশ্রমে তবু
এক বিরামহীন পথচলা মনের সাথে মনের নিতুই
পথ বেড়ে যায়, আর ক্রমশ বন্ধুর হয়ে উঠে...
নিজস্ব বলয় অতিকায় তীব্রতা বুকে নিয়ে
রাতদিন বৃথা জাল বুনে বুনে
পরাজয়ে কান্ত দিন দিন প্রতিদিন।
যা কিছু ধরা যায়, অধরা তার অনেক বেশি!
আর অহংবোধে কাঁপিয়ে চলি বিশ্ব, এই অধম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

