প্রেম ও আমি
আজম মাহমুদ
বুকটা যথাসম্ভব উঁচু করে
কবিতায় বলেছি- একটা জীবন লিখেই দিলাম
ভালোবাসার নামে।
পৃথিবীর মানুষগুলো পড়েছে আর
প্রেমগর্বে ও ঈর্ষায় ভরে উঠেছে তাদের বুক।
হাজার মানুষ জেনেছে আমার ভালোবাসার
অসীম উন্মত্ততার সমিকরণ...
আজ আমাকে অভিশাপ দাও
আমি পারিনি আমার কথা রাখতে
ভালোবাসার কাছে পরাজয় মেনে নিয়ে
জীবন বাঁচাতে ফিরে এসেছি
প্রেমস্বর্গের দরজা থেকে।
বারবার আমার মতো মানুষগুলো
ফিরে আসে, ফিরে যায়
ভালোবাসাকে পেছনে রেখে জীবনের কাছে।
১৬.১১.২০১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

