এটা প্রেম আমার জীবনে অন্ধকার অধ্যায়ের নাম। একজনকে ভালোবেসে কাঁদতে কাঁদতে চোখের জল মনে হয় শেষ হয়েই গেলো। এতো ভালো কেন যে তাকে বেসেছিলাম। কিন্তু আমি নিজ চোখেই তো দেখছি আশে পাশের কতো ছেলে কতো মেয়েকে ভালোবাসে, ছেড়ে দেয়, টাইমপাশ করে। খুব আনন্দ আর মস্তিতে থাকে। কিন্তু আমি কেন পারিনা, একটি মেয়েকে ভুলতে আমার এতো সময় কেন লেগে যাচ্ছে। তাও যদি ভুলতে পারতাম, বড় বাঁচা বেঁচে যেতাম। কেউ কি আমাকে কোন উপায় বলে দিবেন? আর পারছি না, প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি তো আগে।
কোন মতেই কি আমি ভালো থাকতে পারবো না। সব কিছু আগের মতোই আছে, কিন্তু সে শুধু বদলে গেছে। আমার মনের যন্ত্রনা তার কাছে কিছুই নয়। মাত্র কয়টা হাজার টাকা, এর কাছেই সে এমন ভাবে বিক্রি হয়ে গেলো। প্রেমটাকে সে এই ভাবে নিলামের তুলে বিক্রি করে দিলো। ভালোবাসার পর পালিয়ে বিয়ে এর পর এই ভাবে সব কিছু ভুলে গিয়ে আমাকে ডিভোর্স করে দিয়ে দেনমোহরের কটা টাকা নিয়ে আমাকে ভুলে যেতে পারলো। ভুলে যাওয়া মেয়েদের কাছে এতোই সহজ! কিন্তু এতা কিছু বুঝি এটা কেন বুঝিনা যে তাকে আজ থেকে ভুলে গেলে আর কোন কষ্ট থাকবে না। কেউ একটা প্রসেস বলে দেন প্লিজ...।
খুব কষ্টে লিখলাম, কারো হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু সত্যি খুব কষ্ট হচ্ছে আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

