somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার আইসিইউতে, ৩০টির বেশি আসন পাবে না: গয়েশ্বর

২৩ শে মে, ২০১৩ সকাল ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এদিকে সব দিকে ব্যর্থ হয়ে সরকার এখন নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে চিকিৎসা নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, দেশের সকল গোয়েন্দা সংস্থার লোকজন আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে তৎপর। সরকার তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে দেখেছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে ৩০টির বেশি আসন পাবে না। তাই তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। সব দিকে ব্যর্থ হয়ে তারা এখন ইনটেনসিভ কেয়ারে চিকিৎসা নিচ্ছে। ভয়ে তারা সভা-সমাবেশ নিষেধ করেছে। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকার যদি আজকে ঘোষণা দেয় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। তা হলে আমার বিশ্বাস কোনো একজন আওয়ামী লীগ নেতাও এরপর বাড়িতে যেতে পারবেন না। জনগণের রোষানলে পড়ার ভয়ে তারা বিদেশে পালিয়ে যাবেন।

‘শাহবাগের কারণে হেফাজতের জন্ম’ এমন মন্তব্য করে গয়েশ্বর বলেন, আমাদের দেশের মিডিয়া শাহবাগের আন্দোলনকে অহিংস বলেছে। বেশ কিছু দিন ভিটামিন পাওয়ার আশায় সরকার খাওয়া-দাওয়া ও পৃষ্ঠপোষকতা দিয়ে শাহবাগে তাদের আন্দোলন চালিয়েছে। ‘যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের কোন সরকার করতে পারবে না’ মন্তব্য করে তিনি বলেন, কারও করার ক্ষমতা নেই। ক্ষমতায় পালাবদল হলে, কে কার বিচার করবে, তা তখন দেখা যাবে।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, বর্তমান সরকার নিজেরা অসাংবিধানিক অধিকার ভোগ করে, জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি দেশ ও মানুষের কল্যাণ চাইতেন তবে খালেদা জিয়ার বাসায় চায়ের আমন্ত্রণ গ্রহণ করতেন। অলোচনার পথ সুগম করতেন। যদি বেগম জিয়ার বাসায় যেতে তার দ্বিধা হয় তবে তিনি সোনারগাঁও হোটেলে অলোচনার প্রস্তাব রাখতে পারেন।

সংগঠনের উপদেষ্টা মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এলডিপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সেলিম বক্তব্য দেন।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৩ সকাল ৭:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×