somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণু গল্পঃ হঠাৎ পাওয়া নিমেষে হাওয়া

১২ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রিকশায় কোথাও যাচ্ছিলাম । কোন এক মোড়ে এক মেয়ে রিকশা থামিয়ে অনেকটা জোর করে অবাক করে বেজোড় আমাকে জোড় করে দিল। আমি প্রশ্ন করার আগেই সেই মেয়ে আদেশ করে বসলো, চেপে বসেন।

আমি তার দিকে চেপে বসতেই সেই মেয়ে বিস্ময় মিশ্রিত হুংকার দিয়ে বলল, আমার দিকে চেপে বসতে বলেছি নাকি!

আমি সুবোধ বালকের মতো চেপে না বসে সরে বসলাম। মেয়েটি এবার রিকশাওয়ালাকে রেশমী কোমল কন্ঠে বলল, ভাইয়া একটু জোরে চালান। পরীক্ষা আছে।

রিকশাওয়ালা একটা শাহরুখ খান মার্কা হাসি দিয়ে প্যাডেল মারা শুরু করলো আর আমি বুঝতে পারলাম একটু আগের শম্মুক গতির রিকশা, রকেট গতিতে ছুটছে। পিছনে হুডের মাঝ দিয়ে দেখার চেষ্টা করলাম কোন গোপন ইঞ্জিন আছে কিনা।

মেয়েটি আমাকে কনুই দিয়ে একটা গুতোঁ দিয়ে বলল, পিছনে কি দেখেন?

আমি বোকার মতো মুখ করে বললাম, চেইন দেখি।

মেয়েটি অগ্নিশর্মা হয়ে বলল, দেখে তো ভালোই মনে করেছিলাম। এখন দেখি বজ্জাতের হাড্ডি।

আমি বুঝতে পারছি না চেইনের সাথে ইজ্জতের কি সম্পর্ক! তাই প্রশ্ন করলাম, মানে?

-মেয়েদের পিঠে চেইন দেখে বেড়াস। আবার বলিস "মানে "?

-আরে জ্বালা! আমি রিকশার চেইন দেখছিলাম।

-ওহ! Sorry, ভাইয়া। আসলে হয়েছে কি আজ পরীক্ষা তো রিকশা পাচ্ছিলাম না। হাতে সময় কম তাই আপনার রিকশায় উঠে পড়েছি।

আমি ভাব দেখিয়ে বললাম, It's ok.

তারপর হঠাৎই সে রিকশা থামিয়ে নেমে পড়লো। হাতে বোধহয় সময় আসলেই কম ছিল, ধন্যবাদ জানাতেও পিছন ফিরলো না। হঠাৎ মনে হলো, এই যাহ, নাম্বার তো দূরের বিষয় নামটাও জানা হয়নি। কোথায় পড়ে তাও না।

সেই ঘটনার অনেক দিন পেড়িয়েছে। আমি এখনো সেই পথেই রিকশায় যাই, একপাশে চেপে বসে। কোন এক কারণে ...
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫৯
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×