somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধারাবাহিক ফ্যান ফিকশনঃ হিমু,মিসির আলী ও অন্যান্য... (পঞ্চম অংশ)

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের অংশ
৭.
'পুরো ঘটনা খুলে বলত।' মিসির আলির বিরক্তভরা কন্ঠ যা পিনপতন নীরবতাকে যাকে বলে খান খান করে দিল।

আমি বলতে শুরু করলাম, মেয়েটার নাম সবিতা। ঢাবিতে ইকনোমিক্সে পড়ে। ওর বোনম্যারো ক্যান্সার হয়েছিল। ওর চিকিৎসার জন্য একটা ইভেন্ট খোলা হয়েছিল। সেখানেই বাদলের সাথে তার পরিচয়। ICU তে যাওয়ার আগ পর্যন্ত মেয়েটার সাথে ফেসবুকে কথা হত। বাদল কেমন করে যেন এই মেয়েটার প্রেমে পড়ে গেল।

ছেলেরা প্রেমে পড়লে কল্পনায় তাজমহল বানিয়ে ফেলতে পারে, মেয়েরা পারে না। তারা অনেক বাস্তবমুখী হয়, কিন্তু বাস্তববাদী হয় না। যে কারণেই রিকসাওয়ালার সাথে প্রেম করতে পারে, কিন্তু বিয়ে করে দ্বিগুণ বয়সী ধনীকে।

যাই হোক, মেয়েটা বাদলের প্রেমের প্রস্তাব না করে দিয়েছিল। কারণ, মেয়েটা জানত সে আর বেশিদিন বাঁচবে না। বাদল তাকে একটা উপহার দিতে চেয়েছিল। মেয়েটা যখন নেবে কি নেবে না সেটা রিপ্লাই দিতে যাবে তখনই সে কোমায় চলে যায়। কোমায় থাকা অবস্থাতেই মারা যায়। একমাস আগে বাদল জানতে পারে, মারা যাওয়ার আগে মেয়েটার কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরেছিল, আর সে একটা শব্দ উচ্চারণ করেছিল, "দিও।"

মেয়েটার আত্মীয়রা না বুঝলেও বাদল এই শব্দটার মানে বুঝতে পারে। বাদল তো আমেরিকায়, ওর বোন রিংকির কাছে। দুইদিন আগে সেখান থেকে এইটা পাঠিয়েছে।

তার ধারণা, আমি রাসপুটিন আর গৌতম বুদ্ধের ফিফটি ফিফটি সংমিশ্রণ। আমি মহাপুরুষ না, পরমপুরুষ। তাই আমি নাকি সবিতার কাছে উপহারটা পৌঁছে দিতে পারব।'

'সবিতার সাথে তাহলে মুনার কি সম্পর্ক? হোয়াট রিলেশন, গাইস, আই মিন ষাঁড়সসস।'

'হিমু।' মিসির আলি গম্ভীর স্বরে বললেন।
আমিও গম্ভীর স্বরে বললাম, 'বলুন।'

একই রকম গম্ভীর স্বরে বললেন, 'তোমরা যখন ঘরে ঢুকেছিল, আমি তোমাদের শব্দ শুনেই বুঝছিলাম। তাই পাতিল থেকে চোখ না সরিয়েই বলে দিতে পেরেছিলাম। আর পাতিলের জলে তোমার প্রতিফলন দেখেছিলাম বলেই বলতে পেরেছিলাম যে তুমি চুপ করে আমার হিসাব দেখে ফেলছ।'

'আমি জানি আপনি আমার মতো 'এন্টি-লজিক' নিয়ে কাজ করেন না।'
'আমি এটাও জানি আমার তোমার মতো ইনট্যুশন পাওয়ার নেই।'
'কারণ, আপনার লজিক কাজ করে।'
'আমার লজিক বলে, এই সবিতার সাথে মুনার হারিয়ে যাওয়ার সম্পর্ক আছে। তোমার 'ইনট্যুশন ক্ষমতা কি বলে?'
'আমার ইনট্যুশন ক্ষমতা বলে আপনি ঠিক পথেই এগুচ্ছেন।'

'প্লিজ ফাইন্ড হার।' বাকের ভাই দুঃখী গলায় বললেন। 'সে একটু অ্যাংরি গার্ল। কিন্তু অনেক ভাল মেয়ে। সে অনেক ভাল মেয়ে।' বাকের ভাই চুপ হয়ে গেলেন।

মিসির আলি বাক্স নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন।

আমি জানালার দিকে এগিয়ে এলাম। আজ পূর্ণিমা না। কিন্তু চারিদিকে কেমন আলো হয়ে আছে।

বাদল কি এখন আমার মতোই চাঁদের দিকে তাকিয়ে থাকে? চাঁদের পাশে কোন তারাকে খোঁজে? সবিতাকে খোঁজে? বলে, তোমাকে দেওয়ার জন্য হিমু ভাইকে উপহারটা পাঠিয়ে দিয়েছি। হিমু ভাই পরমপুরুষ। তিনি তোমাকে ঠিক পৌঁছে দেবেন। আমি জানি।

কলঙ্কভরা চাঁদটাকে কেউ ভালোবাসে না, ভালোবাসে তার জ্যোৎস্নাকে।

মানব চরিত্র অনেক বিচিত্র তাই না?

১৫.১১.১৪
(চলবে)
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×