আমার প্রিয় পোস্ট
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত চাটবি ... - আমি_একজন.মানুষ
- ব্লগার বন্ধুদের জন্মদিন........ - শফিউল আলম ইমন
- তৃতীয় চোখ - আমি_একজন.মানুষ
- যখই নিবিড় করে..... - প্রীটি সোনিয়া
- মানুষ,প্রকৃতি ও সৃষ্টিকর্তার লীলাখেলা... - আমি_একজন.মানুষ
জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত চাটবি ...
২৮ শে মে, ২০০৮ বিকাল ৫:০৬
জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত চাটবি ...
আমি তো কেবল নগ্ন প্রতিমা মাত্র-
আমাকে চোখ দিয়ে,নাক দিয়ে,ঠোঁট দিয়ে,জিব দিয়ে,হাত দিয়ে,আরো কত কি দিয়ে চাটবি;
জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত চাটবি;
আমাকে লিখতে-পড়তে দিবি না,
তার আগেই স্বপ্ন দেখিয়ে ভাগিয়ে নিবি,
তারপর চোখ দিয়ে,নাক দিয়ে,ঠোঁট দিয়ে,জিব দিয়ে,হাত দিয়ে,আরো কত কি দিয়ে চাটবি;
জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত চাটবি;
চেটে চেটে পেটে যন্ত্রনা পুরে দিবি,
তোর বিছানায় তোর দশ মিনিটের সুখ হবে আমার সারা জীবনের কান্না,
দশ মাস দশ দিন আরেক তুই আমার পেটের ভেতরটা চাটবে,
বাইরে এসে ও চাটবে,
চাটুক;
আমি তো কেবল নগ্ন প্রতিমা মাত্র-
আমাকে তোরা চোখ দিয়ে,নাক দিয়ে,ঠোঁট দিয়ে,জিব দিয়ে,হাত দিয়ে,আরো কত কি দিয়ে চাটবি;
জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত চাটবি;
আমার ছেলে তোর মত অন্য কোনো আমাকে চাটবে,
তোরা তো চাটার জন্য সেই রকম ব্যবস্থা করেই রেখেছিস,
হয় বাজারে গিয়ে চাটবি,
নয়তো কবুল,কবুল,কবুল বলিয়ে চাটবি,
চাট;
আমি তো কেবল নগ্ন প্রতিমা মাত্র-
আমাকে তোরা চোখ দিয়ে,নাক দিয়ে,ঠোঁট দিয়ে,জিব দিয়ে,হাত দিয়ে,আরো কত কি দিয়ে চাটবি;
জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত চাটবি;
তুই চাটবি আমাকে,
তোর মেয়েকে চাটবে অন্য কোনো তুই,
তোকে তো দশ মাস দশ দিন পেটে ধরেছিই আমাকে চাটার জন্য,
আমি তো কেবল নগ্ন প্রতিমা মাত্র-
আমাকে তোরা চোখ দিয়ে,নাক দিয়ে,ঠোঁট দিয়ে,জিব দিয়ে,হাত দিয়ে,আরো কত কি দিয়ে চাটবি;
জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত চাটবি ।
উৎসর্গ: সারা জীবন যাদের চাটলাম...
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মুহিব বলেছেন:
জটিল। আগ্নেয়গিরির মত মনে হল।
~~~~~
যাদের না কি যাকে? বহুবচনটা দিয়ে কি বোঝালেন? কতজন ছিলেন? বুঝলাম না।
নিয়ন আলোয় বাউল বলেছেন:
আজ যদি বৃষ্টি হয়,এর প্রতিটি ফোটা আপনার জন্য।ধন্যবাদ
তাসনিম নাহিদ বলেছেন:
কঠিন !! কিন্তু হায়..........! কয়জন বুঝবে আপনি যা বোঝাতে চাইছেন।লেখাটা অসাধারণ হয়েছে।
অতিথি_পথিক_মানুষ বলেছেন:
অরূপ রতন বলেছেন: উৎসর্গ: সারা জীবন যাদের চাটলাম...~~~~~
যাদের না কি যাকে? বহুবচনটা দিয়ে কি বোঝালেন? কতজন ছিলেন? বুঝলাম না।
এখানে সারা জীবন যতগুলো নারী জীবনে এসেছে সবার কথা বলা হয়েছে,শুধু প্রেমিকার কথা নয়।@অরূপ রতন
অরুনাভ বলেছেন:
+
তসলিম আহমেদ বলেছেন:
আগেই বলে রাখছি আমি নারীবিদ্বেষী নই। কেন এভাবে লিখলেন? পজেটিভ দিকটা দেখেন না কেন? এটাতো ভালবাসার বহিঃপ্রকাশ মাত্র। নারী তো চাই যে তার পুরুষটি তাকে ভালবাসা দিক। আর যে তা দিতে পারে না তাকে নারীরা নপুংশক না কি যেন ডাকে।
অতিথি_পথিক_মানুষ বলেছেন:
@তসলিম আহমেদ"পজেটিভ দিকটা দেখেন না কেন? এটাতো ভালবাসার বহিঃপ্রকাশ মাত্র।"----কোনটা পজিটিভ,যখন একটা মেয়ে রাস্তা দিয়ে হাটে আর ছেলে-বুড়ো সবাই তাকে চোখ দিয়ে চাটে সেটা???এটাই কি ভালবাসার বহিঃপ্রকাশ???
"নারী তো চাই যে তার পুরুষটি তাকে ভালবাসা দিক। আর যে তা দিতে পারে না তাকে নারীরা নপুংশক না কি যেন ডাকে।"----নারীরা চায় যে তাদের দেখে লোকে নোংরা কমেন্টস করুক,বাজে ইঙ্গিত করুক,তাইনা???আর যারা এসব করে,তাদের নারীরা কি বলে ডাকে?বীর্যবান সুপুরুষ??!!!!
মুহিব বলেছেন:
অর্থহীন
স্বপ্ন কারিগর বলেছেন:
মনটা খারাপ করিয়া দিলেন যে...
অতিথি_পথিক_মানুষ বলেছেন:
...সত্য সবসময় অপ্রিয় হয় জানেন তো !!...
ত্রিভুজ বলেছেন:
@অতিথি_পথিক_মানুষ
আপনার প্রকাশ করার ক্ষমতা অসাধারণ... তবে এখানে আপনার চিত্রটা অসম্পূর্ন মনে হলো... ধরুন একটা কলসি.. সেটার তলাটা ভেঙ্গে ফেলে যদি আপনি তার ভেতরে মস্তক গলে আকাশ দেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেই দেখাটা সম্পূ্র্ন হবে না...
তবে এটা স্বীকার করছি, আপনি যা দেখেছেন সেটা খুব সুন্দর ভাবে প্রকাশ করতে পেরেছেন। সেজন্য একটা + দেয়া যায়....
অতিথি_পথিক_মানুষ বলেছেন:
ধন্যবাদ ত্রিভুজ ৷"ধরুন একটা কলসি.. সেটার তলাটা ভেঙ্গে ফেলে যদি আপনি তার ভেতরে মস্তক গলে আকাশ দেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেই দেখাটা সম্পূ্র্ন হবে না..."
সম্পূর্ন কি দেখতে পাওয়া সম্ভব যদি না আমি নারী হই?
মাহমুদ৬৯ বলেছেন:
জটিল কবিতা।
লেখক বলেছেন: জটিল বলেই ৩টা মাইনাস পড়েছে...
প্রলয় হাসান বলেছেন:
ত্রিভুজ কিন্তু ব্লগের ইসলাম গ্রুপের মডারেটর। খেয়াল কইরা!
লেখক বলেছেন: সত্য কথা তিতা লাগলেও সত্য...
লেখক বলেছেন: ক্যামনে পড়লেন?!!!
আপ্নেনা বলে কানা!!?!!!![]()
মাইনাসের জন্য ধন্যবাদ...
লেখক বলেছেন: আপ্নে আউয়ার পড় দেকলাম একডা মাইনাচ বাইড়া গেলো...![]()
অতিথি_পথিক_মানুষ বলেছেন:
৯ জনের ভালা লাগছে, ৫ জনের ভালা লাগে নাইক্কা...
শাওকী আজাদ বলেছেন:
আগ্নেয়গিরি বললেও কম বলা হয়ে যায়। চরম। ব্যাপক।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















