somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Project: সামহোয়্যার ইন ব্লগ আইন-শৃঙ্খলা রক্ষাকারী টীম

০৪ ঠা মে, ২০০৭ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূচনা: সামহোয়্যার ইন ব্লগ। বাংলা ব্লগে সবচাইতে এগিয়ে একটি ব্লগসাইট যা সম্পূর্ণরূপে বাংলায় তৈরী। এর রেজিস্ট্রেশন সবার জন্য উম্মু্ক্ত ও ফ্রি। যারফলে যে কেউ এর সদস্য হতে পারেন এবং বিনামূল্যে শুরু করতে পারেন ব্লগিং।

সবিস্তারিত বর্ণনা: সবার জন্য রেজিস্ট্রেশন উম্মুক্ত থাকার ভালো দিকের পাশাপাশি ইদানীং কিছু খারাপ দিকও দেখা যাচ্ছে। সেটা হলো, কিছু কিছু ব্লগার পোস্টে বা মন্তব্যে অশালীন ভাষা ব্যবহার করছে যার ফলে সামহোয়্যার ইন ব্লগের সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে। এই ব্লগারদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য পূর্বে বিভিন্ন ব্লগারদের কাছ থেকে কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হলেও কর্তৃপক্ষকে খুঁজে পাওয়া যায় নি।

তাই কর্তৃপক্ষের প্রতি আবারো আহবান, এইসমস্ত ব্লগারদের বিরুদ্ধে পদক্ষেপ নিন। কর্তৃপক্ষকে বিশেষভাবে আহবান করছি, সামহোয়্যার ইন ব্লগের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে "সামহোয়্যার ইন ব্লগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী" নামে একটি বিশেষ টীম গঠন করতে পারেন যাঁদের কাজ হবে ব্লগে কারা অশালীন ভাষা ব্যবহার করে গালি-গালাজ করছে তা খুঁজে বের করা এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। প্রাথমিকভাবে একাজের জন্য ভলান্টিয়ার নিয়োগ করা যেতে পারে। (ব্লগারদের মধ্যে যাঁরা ভলান্টিয়ারের দায়িত্ব পালনে আগ্রহী তাঁরা আওয়াজ দিন)

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নিচে কিছু আইডিয়া দেয়া হলো। (যদি পছন্দ হয় তাহলে....)

> একজন ব্লগারকে যখন এই অপরাধে (অশালীন ভাষায় গালি-গালাজ) দন্ডিত করা হবে তখন তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা যেতে পারে অর্থাৎ, একটি নির্দিষ্ট সময়ের জন্য সেই ব্লগার লগইন করতে পারবেন না। (প্রথমবারের জন্য এই সময়সীমা ১৫ দিন রাখা যেতে পারে)।

> একই ব্লগারকে যখন দ্বিতীয়বার একই অপরাধে দন্ডিত করা হবে, তখন এই মেয়াদ দ্বিগুণ করা হবে। (৩০ দিন)

> একই ব্লগারকে যখন তৃতীয়বারের মত একই অপরাধে আবারও পাকড়াও করা হবে, তখন এই মেয়াদ ২ মাস করা যেতে পারে।

> চতুর্থবার যদি একই ব্লগারকে আবারও এই অপরাধ করতে দেখা যায়, তবে তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা যেতে পারে।

> রেজিস্ট্রেশনের সময় Terms & Conditions -এ "অশালীন ভাষায় গালি-গালাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ" নামে একটি প‌্যারাগ্রাফ উল্লেখ থাকতে হবে।

> [এছাড়া ব্লগারদের মাথায় কিছু থাকলে কমেন্ট করুন।]

উপসংহার: পহেলা বৈশাখ ১৪১৪ তারিখ থেকে সামহোয়্যার ইন ব্লগের সৌন্দর্য খুবই বৃদ্ধি করা হয়েছে। ব্লগের এই পরিবর্তিত রূপ দেখে আমি (আশা করি অন্যান্য ব্লগারও) মুগ্ধ। আমি আশা করব সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ এর ভিতরকার নিয়মকানুনএর উপরও জোর প্রয়োগ করে "সামহোয়্যার ইন ব্লগ আইন-শৃঙ্খলা রক্ষাকারী টীম" গঠনে পদক্ষেপ নিবে এবং ব্লগারগণও এই টীমের স্বেচ্ছাসেবক হতে আগ্রহী হবেন।


ব্লগারদের উদ্দেশ্যে: আপনারা জানেন এর আগেও আরও বিভিন্নভাবে কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে একই বিষয় উঠানো হয়েছে কিন্তু কোন কাজ হয়নি। আপনারা এই পোস্টটিকে রেটিং দিয়ে "টপ রেটেড পোস্টে" স্থান দিন যাতে সমস্ত ব্লগারের চোখে পড়ে এবং কমেন্ট করতে থাকুন যাতে করে একটু পরে যারা লগইন করবেন তাঁদের চোখেও পড়ে এবং অবশেষে কর্তৃপক্ষের চোখেও পড়ে এবং এবিষয়ে পদক্ষেপ গ্রহণ করে।

আহবায়ক: মো. আমিনুল ইসলাম
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ১২:১৬
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×