উইকিপিডিয়ায় সার্চ করার জন্য আপনাকে উইকিপিডিয়ার হোমপেজে যাবার প্রয়োজন নেই। আপনি যখন নির্দিষ্ট একটি বিষয়ের উপর সার্চ করবেন এই ব্যাপারে নিশ্চিত থেকে যে, এই নামের নিবন্ধ উইকিপিডিয়ায় বিদ্যমান, তখন নিম্নোক্ত পদ্ধতিটি অনুসরণ করলেই পারেন।
http://en.wikipedia.org/wiki/bangladesh
স্ল্যাশ উইকি লেখার পর আরেকটা স্ল্যাশ দিয়ে বিষয়বস্তুটি লিখুন। যদি একাধক শব্দ বিশিষ্ট হয়, তাহলে _ ব্যবহার করুন। উদাহরণঃ
http://en.wikipedia.org/wiki/dhaka_city
অনুরূপভাবে বাংলা উইকিপিডিয়ায় সার্চ করতে হলে প্রথমে লিখুন Click This Link
লক্ষ্য করুন, এখানে অভ্র কীবোর্ড সবচাইতে বেশি কার্যকর। অভ্র বাংলা মোড অন করে স্ল্যাশ উইকি এর পর বিষয়টি বাংলায় লিখুন। তাহলেই সংশ্লিষ্ট নিবন্ধটিতে পৌঁছতে পারবেন। আশা করি পড়ালেখা এবার আরো সহজ হয়ে গেছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

