আমার প্রিয় পোস্ট
- পার্বত্য চট্টগ্রাম : ওয়েবে আমার বাংলাদেশ যেভাবে ধর্ষিত হচ্ছে প্রতিদিন - ফিউশন ফাইভ
- কৌতুক সংগ্রহ সামগ্রী বিলকুল হঁসতে মানা - মাসুদ চৌধুরী
- ফ্রি গেমস্ - মাসুদ চৌধুরী
- উবুন্তুতে ইন্সটল করুন zgegblog থিম - ভাদাইম্যা পোলা
- Dear wife… - সামহোয়্যার আউট
- ডাউনলোড স্পিড বাড়িয়ে নিন ৮০০ গুণ পর্যন্তঃ ব্যবহার করুন Full Speed v3.3 - বিডি আইডল
- আমাদের ফেরেশতারা... ... a.k.a. Police - ইউ২৫৬
- হাসতে হাসতে পড়ে গেলাম



- পারভীন রহমান
- আহা!
সামুতে কি চমতকার দেখা গেলো !!
- জামাল ঊদ্দিন
- 100% কাজের রেপিডশেয়ার মেগাআপলোড প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর সাইট লিষ্ট - স্স্পরসের বাহিরে
- বিখ্যাত লোকজনদের অফিস
- বিডি আইডল
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু
: টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন
, খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- এক ক্লিকে ঘুরে আসুন নিজ জেলা থেকে - যাযাবর রাজিব
- মিল-অমিল: নারী বনাম পুরুষ
- রিজভী
- মুভি : ২০১২ : সম্পূর্ণ কাহিনী - আমিনুল ইসলাম
- নতুন AVATAR বানামু ফাইনেনসার চাই


- সেতূ
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -৫ [ Gooooooogle অফিস ] - কুঁড়ের বাদশা
- জাগরণের গান - মহসিন০৮
- চলে গেলেন ব্রিট্যানী মার্ফি - স্নিগ
- কিছু শকিং মুভি। - হাসান মাহবুব
- হস্ত চিত্র......................
- টনি
- আই.ডি.এম (Internet Download Manager) নিজের করে নেবার সহজ সমাধান !! - মেহেদী ইকবাল রমি
- আহ প্রথম আলো ! হায় বসুন্ধরা ! - সুপান্থ রহমান
- র্যাপিডশেয়ার প্রিমিয়াম লিঙ্ক জেনারেটরের লিস্ট (আপডেটেড - ৩০শে নভেম্বর ২০০৯, সন্ধ্যা ৬টা ২০)
- অরণ্যচারী
- একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা - এস. এম. মেহেদী আকরাম
- কমপিউটারের কিছু শর্টকাট/ কীবোর্ড কমান্ড টিপস - জোবাইর
- ভড়কে যান ভড়কে দিন(নোটপ্যাড এর কারিশমা) - আল-আমিন হোসেইন
- মাননীয় সরকার, বিদ্যুৎ ও পানির সমস্যা - আমাদের ভাগ্য কি চিরদিন অপরিবর্তিত থাকবে? MUST READ - আমিনুল ইসলাম
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- ব্যতিক্রমী বিশ্ব রেকর্ড ও হবু বিশ্বরেকর্ড [সচিত্র] - আমিনুল ইসলাম
- ইংলিশ সাহিত্যের বিশাল পিডিএফ ভান্ডার - সোহেল চৌধুরী
- এক ছাগু কারাগারে ... - রাগিব
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- কিছু ইংরেজী ছবির মাথাপাগল বাংলা অনুবাদ
- জিগ স
- অর্পিত [পর্ব ১] - আমিনুল ইসলাম
- হাইব্রিড নয়, হরলিকস নয়, আমিনুল বেড়ে উঠুক স্ব-প্রতিভায় - নার্ভাস নাইনটিজ
- নবম শ্রেণীর ছাত্র আমিনুলের বিবর্তন ওয়েবসাইটি নিয়ে আমার কিছু ভাবনা - কৌশিক
- ক্লাস নাইনে আমার ছিল প্রকৃতি - আর এখন বিষ্ময় বালক আমিনুলের আছে প্রযুক্তি - কৌশিক
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- মোবাইল নিয়ে কিছু জানা ও অজানা - দুঃখবিলাস
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
আমার ব্লগে ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক মন্তব্যও আসবে, সেটাই স্বাভাবিক। নেগেটিভ কমেন্টগুলো নিয়ে ঝগড়া না করে গুরুত্বের সঙ্গে নেয়া এবং এপ্রেশিয়েট করাই আমার বৈশিষ্ট্য। :) twitter.com/aisajib

গুগল অ্যাডসেন্স আর বাংলা সাপোর্ট করছে না
১২ ই জুন, ২০০৮ দুপুর ২:১০
অনলাইন জায়ান্ট বা অনলাইন দৈত্য বলে খ্যাত গুগলের অসাধারণ সব সার্ভিসের মধ্যে অন্যতম ও জনপ্রিয় একটি সার্ভিস হচ্ছে গুগল অ্যাডসেন্স। যারা ইন্টারনেট ব্যবহার করেন বা এর সাথে জড়িত, তাদের সবাই-ই কমবেশী গুগল অ্যাডসেন্স সম্পর্কে জানেন। গুগল অ্যাডসেন্স এমন একটি সেবা যার মাধ্যমে আপনি আপনার নিজস্ব ওয়েব বা ব্লগসাইটে টার্গেটেড বিজ্ঞাপণ সরবরাহ করে এবং ভিজিটরের ক্লিক ও সাইট ভিউ এর উপর ভিত্তি করে আপনাকে টাকা প্রদান করে থাকে। অসাধারণ এই সার্ভিসটি ব্যবহার করে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন।
বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারী বা ওয়েবমাস্টারগণও তাদের ওয়েবে গুগলের বিজ্ঞাপণ প্রদর্শন করে যথেষ্ট আয় করছেন। এদের মধ্যে অনেকেই বাংলা ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ব্যবহার করতেন এবং এর থেকে আয় করতে পারতেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে, গুগল অ্যাডসেন্স বাংলা সাইট আর সাপোর্ট করে না। যেকোন বাংলা সাইটে অ্যাড সরবরাহ করে যেগুলো 'পাবলিক সার্ভিস অ্যাড' নামে পরিচিত। এসব বিজ্ঞাপণে অতিথিরা ক্লিক করলেও ওয়েবমাস্টারের কোন আয় হয় না। এর কারণটা সহজ। যে সমস্ত বিজ্ঞাপণ গুগল অ্যাডসেন্স-এ আসে, সেগুলো গুগলেরই আরেকটি সার্ভিস গুগল অ্যাডওয়ার্ড ব্যবহার করে দেয়া। বিভিন্ন কোম্পানী তাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়াবার জন্য গুগল অ্যাডওয়ার্ড ব্যবহার করে থাকে। অ্যাডওয়ার্ডে প্রদত্ত বিজ্ঞাপণগুলোই অ্যাডসেন্সে প্রদর্শিত হয়।
কিন্তু, অ্যাডওয়ার্ডে বাংলায় কোন বিজ্ঞাপণ এখনো কোন কোম্পানী দেয়নি যার দরুণ ওয়েবসাইটের ভাষা বাংলায় হলে গুগল ক্রলাররা বিজ্ঞাপণ টার্গেট করতে পারে না। এতদিন টাইটেলের উপর ভিত্তি করে বিজ্ঞাপণ সরবরাহ করা হত, কিন্তু গুগলের এতে অনেক বড় ক্ষতি হত। তাই সম্প্রতি বাংলা ওয়েবসাইটে বিজ্ঞাপণ সরবরাহ করা বন্ধ ঘোষণা করেছে গুগল অ্যাডসেন্স কর্তৃপক্ষ।
এই পোস্টটা লিখলাম এই জন্যে যে, কিছু কিছু ব্লগার নোটিশবোর্ডের দৃষ্টি আকর্ষণ করছেন ব্লগে অ্যাডসেন্স সাপোর্ট করার জন্য। কিন্তু ব্লগে অ্যাডসেন্স সাপোর্ট করলেও আমরা কেউ কোনভাবে উপকৃত হতে পারছি না।
আমরা কী করতে পারি
সাধারণভাবে আমরা কিছুই করতে পারি না। আসলেই কি পারিনা? বাংলাদেশের অসংখ্য কোম্পানী গুগল অ্যাডওয়ার্ড ব্যবহার করে থাকে। তারা সবাই যদি গুগল অ্যাডওয়ার্ড কর্তৃপক্ষকে অনুরোধ করে নিজেদের সাইটের বিজ্ঞাপণ বাংলায় রূপান্তরিত করে, তাহলেই গুগল অ্যাডসেন্স বাংলা সাপোর্ট করা শুরু করবে। যেই ভাষায় গুগলের কাছে কোন বিজ্ঞাপণই নেই, ঐ ভাষা ওরা সাপোর্ট করবে না, এটাই স্বাভাবিক। তবে একটি দেশের অসংখ্য বিজ্ঞাপণদাতাদের কাছ থেকে গুগল অ্যাডওয়ার্ড কর্তৃপক্ষ যখন বাংলা ভাষা সাপোর্ট করার জন্য অনুরোধ গ্রহণ করবে, এবং অপরদিকে তারা দেখবে যে বাংলাদেশের অসংখ্য বাংলা ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স ব্যবহার করতে প্রস্তুত, আমার মনে হয় না তারপরও গুগল অ্যাডসেন্স কর্তৃপক্ষ বাংলা বিজ্ঞাপণ গ্রহণ, এবং বাংলা সাইটে ঐসমস্ত বিজ্ঞাপণ সরবরাহে আপত্তি জানাবেন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গুগল অ্যাডসেন্স ;
প্রকাশ করা হয়েছে: বিভাগে ।
চন্দন বলেছেন:
আমিও একি সমস্যায় পড়েছি লেখক বলেছেন: যারা বাংলা সাইটে গুগল অ্যাডসেন্স ব্যবহারের চেষ্টা চালাচ্ছেন তারা সবাই ব্যর্থ হবেন। তাই যদি আয় করতে চান, আপনার সাইটকে ইংরেজীতে রূপান্তর করুন।
মামু বলেছেন:
হুম...........এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।
না হইলে গুগুলের আইপি সহ ব্যান করা হোক। এ দেশ তেকে গুগুল তুলে দেওয়া হোক।
লেখক বলেছেন: হা হা হা। গুগলই কিন্তু সর্বপ্রথম বিরাট কোম্পানীগুলোর মধ্যে বাংলায় সাইট তৈরী করেছে।
আরিফ থেকে আনা বলেছেন:
আগেই জানতাম। এডব্রাইট কি বাংলা সাপোর্ট করে?
লেখক বলেছেন: ঠিক বলতে পারছি না।
আমিনুল ইসলাম বলেছেন:
খারাপ লাগাটাই স্বাভাবিক।

















