আমার প্রিয় পোস্ট

I realized it doesn't really matter whether I exist or not.

অ্যাডব্রাইটঃ ওয়েব থেকে আয়ের নতুন সেবা

২৪ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

শেয়ারঃ
0 0 0

আপডেটেড

অ্যাডসেন্সের দুনিয়াজোড়া খ্যাতি এবার কিছুটা হলেও কমতে বসেছে। কেননা, অ্যাডব্রাইট নামক নতুন একটি প্রতিষ্ঠান বেশকিছু দিন আগে থেকেই গুগল অ্যাডসেন্স ও গুগল অ্যাডওয়ার্ড এই দু'টি প্রতিষ্ঠানের মত একই সেবা এক সাথে প্রদান করে আসছে। হ্যাঁ, এই পোস্টটি অ্যাডব্রাইটভিত্তিক।

অ্যাডসেন্স সম্বন্ধে যারা জ্ঞান রাখেন, তাদের নতুন করে আর কিছু জানবার নেই। শুধু এতটুকু জেনে নিন, অ্যাডব্রাইট অ্যাডসেন্সের অন্যতম প্রতিদ্বন্দী এবং অ্যাডব্রাইট অ্যাডসেন্সের চেয়েও বেশী কিছু অফার করে।

আরো বিস্তারিতভাবে বলতে গেলে, অ্যাডব্রাইট কিছু সেবা প্রদান করে যা গুগল অ্যাডসেন্সের নেই। সেসব সেবাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইনলাইন অ্যাডস। আপনার সাইটে যদি অ্যাডব্রাইট থাকে এবং আপনি যদি ফুল সাইটে ইনলাইন অ্যাডস অ্যালাউ করেন তাহলে আপনার সাইটে যে শব্দের সাথে ম্যাচিউর বিজ্ঞাপন অ্যাডব্রাইট নেটওয়ার্কে থাকবে, সেটা সেই শব্দের সাথে হাইপারলিংক হয়ে যাবে। প্রথমে সেই শব্দের উপরে মাউস রাখলেই সেই বিজ্ঞাপণটি প্রদর্শিত হবে। তখন ভিজিটর যদি চান তাহলে ক্লিক করতেও পারেন, নাও করতে পারেন। এটা একান্তই ভিজিটরের ইচ্ছের উপর নির্ভর করে থাকে।

দ্বিতীয়তঃ ফুল পেজ অ্যাড নামে অ্যাডব্রাইটের আরেকটি আকর্ষণীয় ফিচার আছে। সেটি হচ্ছে কেউ যখন আপনার সাইট ভিজিট করবে, তখন আপনার সাইটে একটি ইন্ট্রো (অনেকটা পরিচিতি বলা যেতে পারে) পেজ প্রদর্শিত হবে যা বলবেঃ
This site is brought to you by: AdBrite
এবং এর নিচে বিজ্ঞাপণ প্রদর্শিত হবে সেই সাইটের যার কন্টেন্ট আপনার সাইটের মতই। এতে করে আপনার সাইটে চোরামী ব্যতীতই ইউনিক ভিজিটর ক্লিকের সংখ্যা প্রত্যাশিত পরিমাণে বেড়ে যাবে।

আরো জানতে কিংবা রেজিষ্ট্রেশন করে একসাথে অ্যাডসেন্স ও অ্যাডব্রাইট উভয়ের কাছ থেকে টাকা হাতাতে নীচে ক্লিক করুন।
Click This Link

দ্রষ্টব্যঃ লিংকটা আমার রেফারাল। আপনি যখন অ্যাডব্রাইটের একজন সদস্য হবেন তখন আপনিও এমন রেফারাল লিংক পাবেন। কেউ যদি আপনার রেফারাল লিংক ব্যবহার করে অ্যাডব্রাইটে সদস্য হয় তাহলে আপনি কিছুটা হলেও লাভবান হবেন। তাই অ্যাব্রাইটে রেজিষ্ট্রেশন যখন করবেনই, এই অধমকে কিছু দিয়ে করুন :)

মূল পোস্টঃ Click This Link

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিজ্ঞাপণগুগলঅ্যাডসেন্স ;
প্রকাশ করা হয়েছে: তথ্য প্রযুক্তি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ১২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আপনার কথা বার্তা পছন্দ হইসে...তাই দিলাম আপনেরে কিছু ...
২৪ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: এখনো টের পাইনি অবশ্য... তবে ধন্যবাদ।

কথা মিথ্যে হলে ধন্যবাদটা ফেরৎ দিবেন।

২. ২৪ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
অনিকেত প্রান্তর বলেছেন: জানি অনেকটা কিন্তু কখনো চেষ্টা করে দেখি নাই। প্রিয়তে রাখলাম।দেখি এই কোম্পানিরে দেউলিয়া করা যায় কিনা।
২৪ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: প্রিয়তে যখন রেখেছেনই, তখন সাইন আপও এই ঠিকানা দিয়েই কইরেন।

৩. ২৪ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০০
অনিকেত প্রান্তর বলেছেন: ঠিক আছে।। কিন্তু চকলেট খাওয়ানো লাগবো।
২৪ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: ফেসবুকের ঠিকানা দিন, শুধু চকলেট না, পুরো এক বান্ডিল গিফট পৌঁছে দিব।

৪. ২৪ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
আমিনুল ইসলাম বলেছেন: জনাব শফিকুলের মন্তব্যদ্বয় মুছে ফেলা হয়েছে। কারণ সেটা একটা একধরণের বিজ্ঞাপণ ছিল। ওনার অন্ততঃপক্ষে উল্লেখ করা উচিৎ ছিল যে উনি উনার একটি লেখা রেফার করছেন। উনি কিছু না বলে এমনভাবে মন্তব্যের সাথে লিংকটি জুড়ে দিয়েছিলেন যেন এই বিষয়েই (অ্যাডসেন্স বা অ্যাডব্রাইট) কিছু একটা সেই লিংকে আছে।

জনাব শফিকুল সাহেব, আমি আসলেই দুঃখিত।


আর হ্যাঁ, মূল পোস্টটা নেয়া হয়েছে Click This Link এখান থেকে।
৫. ২৪ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
অভ্রনীল বলেছেন: অ্যাডসেন্স বা অ্যাডব্রাইট টাকা পাঠায় কিভাবে? চেকের মাধ্যমে? যদি তাই হয় তবে আমি যতটুকু জানি, এই সব চেক ভাঙাতে ফরেন কারেন্সি এ্যাকাউন্ট বা এফসি এ্যাকাউন্ট লাগে, কারন ওরা ডলারে পে করে (আমি তাই জানি)। যেহেতু আমার কোন এফসি এ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আমি কি প্রাপ্ত ডলার অন্য কোনভাবে ভাঙাতে পারব?
২৪ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: ঠিক বুঝলাম না আপনি কী বললেন। আমি যতদূর জানি গুগল বা ঐজাতীয় কোম্পানীর প্রেরিত চেক ভাঙ্গাতে হলে সাধারণ ব্যাংক একাউন্টের বেশি আর কিছুই জরুরী নয়। এটা অবশ্য আমি নিশ্চিত নই, ব্লগারদের মন্তব্য থেকে আমি যতটুকু জানতে পেরেছি।

এই পোস্টটি পড়ুন। তাড়া থাকলে মন্তব্যগুলো পড়ুন।
Click This Link

৬. ২৪ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
লেখাজোকা শামীম বলেছেন: টাকা পাওয়ার পদ্ধতিটা খুব পরিষ্কার নয়। একটু ঝেড়ে কাশুন তো।
২৪ শে জুন, ২০০৮ রাত ৮:০২

লেখক বলেছেন: লিংকটিতে গিয়ে মন্তব্যগুলো পড়ুন। আমি নিজেই টাকা পাওয়ার পদ্ধতিটা নিয়ে পরিষ্কার নই। ওখানে ব্লগারদের মন্তব্য আছে। কীভাবে টাকা পাওয়া যায় এ নিয়ে।

Click This Link

৭. ২৪ শে জুন, ২০০৮ রাত ৮:০৬
গিফার বলেছেন: আচ্ছা এই টা ব্লগস্পটে কেমনে বসাবো?
২৪ শে জুন, ২০০৮ রাত ৮:১১

লেখক বলেছেন: গিফার ভাই, আপনি আপনার মেসেঞ্জার আইডিটা আমাকে দিন। ইয়াহু এমএসএন হটমেইল যেটাই হোক।


লে-আউট থেকে এড এ পেইজ এলিমেন্ট সিলেক্ট করে এইচটিএমএল/জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করুন। সেখানে আপনার অ্যাডব্রাইট কোডটা পেস্ট করে সেভ করুন। তারপর আপনার এই উইজেটটি কাঙ্খিত স্থানে বসিয়ে চেঞ্জ সেভ করুন।



আপডেটঃ এখন পর্যন্ত কেউ সাইন আপ করেনি। আমার একাউন্টে এক টাকাও জমা পড়েনি। আমি কার জন্য কী জন্য এতসব কর্ম করিলাম!!!

৮. ২৪ শে জুন, ২০০৮ রাত ৮:৫২
আরিফ থেকে আনা বলেছেন: অ্যাডব্রাইট থেকে অ্যাডসেন্সই ভাল লাগে। কারন অ্যাডসেন্সে কোনো অ্যাডের ক্লিক ০.০০১ $ আবার কোনো অ্যাডের ক্লিক ১ $। কিন্তু অ্যাডব্রাইটে সেটা ফিক্সড।
৯. ২৪ শে জুন, ২০০৮ রাত ৯:০০
গিফার বলেছেন:


উপরের টা তঃেকে বেশি অনলাইন থাকি...

 

মোট সময় লেগেছে ০.৯২১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একঘেয়েমি আমাকে তাড়া করছে নাকি আমি একঘেয়েমিকে তাড়া করে বেড়াচ্ছি, বোঝা দায়।



http://aisjournal.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ