somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ধাঁধাঁ - সাধারণ জ্ঞান [বাগানে পরামর্শ প্রয়োজন]

৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন এক দেশে একটি ছেলে আর একটি মেয়ে নিজ দেশ থেকে পালিয়ে এসেছে। এই নতুন দেশে কেউ তাদের পরিচিত নেই। তাই তারা মহাবিপদে পড়েছে। সর্বত্র ঘুরে মরছে একটু আশ্রয়ের জন্য। এমন সময় তারা এক সহৃদয়বান ব্যক্তির খোঁজ পেল যে ঐ জুটিকে নিজ ঘরে আশ্রয় দিতে সম্মত হলেন। ঐ ব্যক্তি মূলত ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করত। তাই তার বাড়িঘর ছিল অনেকটা ভূতুড়ে।
যাই হোক, ঐ জুটি আর নতুন দেশের ভূতুড়ে ব্যক্তিটি তার নিজের বাসায় এসে পৌঁছল প্রায় দুপুরের দিকে। পৌঁছে ব্যক্তিটি ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, তোমরা উত্তর দিকের ঘরে থাকবে। ঐ ঘরে কেউ থাকেনা। খালি পড়ে আছে বছরের পর বছর। তোমরা যতদিন খুশি আমার এখানে থাকতে পারো। কেউ মানা করবে না। তবে একটি শর্ত আছে। তোমাদের ঘরের পিছনে যেই বাগান আছে, সেখানে ভুলেও প্রবেশ করতে যেও না। মনে রেখ, সেখানে প্রবেশ করলে তোমাকে এমন একটি শাস্তি পেতে হবে, যেখান থেকে উদ্ধার করার শক্তি আমারও নেই।

যাই হোক, যুবকটি শর্তে রাজি হলো এবং নিজের ঘরে প্রবেশ করল। হালকা নাস্তার পর তারা দু'জনেই ঘুমিয়ে পড়লো। এরপর হঠাৎ করেই আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে পড়লো। অল্পক্ষণেই তুমুল ঝড় শুরু হলো বাইরে। কংক্রীটের ঘরে ঘুমিয়ে যুবক বা যুবতী কেউই টের পেল না বাইরের তুমুল তাণ্ডবের কথা।

যাই হোক, বিকেলের দিকে যুবকের ঘুম ভাঙল। জানালা দিয়ে তাদের ঘরের পিছনের বাগানটি দেখা যাচ্ছে। প্রায় গোটা পঞ্চাশেক প্রজাতির বিভিন্ন অসাধারণ সুন্দর ফুলে ফুলে ভর্তি সমগ্র বাগান। যুবকের খুব ইচ্ছে হলো ঐ বাগান থেকে কিছু ফুল ছিঁড়ে মেয়েটিকে উপহার দেয়। সে বাগানের উদ্দেশ্যে রওনা হয়। তার মনে পড়ে তাদের আশ্রয়দাতার সতর্কবাণী। কিন্তু সে ভাবে, রাতে হয়ত সমস্যা হবে। এখন বিকেলে হয়ত কোন সমস্যা হবে না।
যুবক বাগানে প্রবেশ করে। ঐ ব্যক্তির কথামতো যুবক বাগানে প্রবেশ করা মাত্রই একটি ফুলে পরিণত হয়ে গেল। ঠিক তখনই ঐ মেয়েটি জেগে উঠলো এবং ঘটনা বুঝতে দেরি হলো না। তাদের আশ্রয়দাতা বৃদ্ধ লোকটিও তখন বাড়িতেই ছিল। সে যুবতীকে বলল, তুমি যদি বাগানের ফুলগুলোর মধ্য থেকে তোমার সঙ্গী কোন ফুলটি, তা প্রথমবারেই সঠিকভাবে বলতে পারো, তাহলে তোমার সঙ্গী আবার মানুষে পরিণত হবে। অন্যথায় আমার কিছুই করার নেই।

পাঠক, সাহায্য করুন ঐ যুবতীকে। বাগানের গোটা পঞ্চাশেক প্রজাতির প্রায় শত শত ফুলের মধ্যে কীভাবে সে বুঝবে কোনটি তার সঙ্গী যুবক?
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:৩৬
১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×