somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংবাদ প্রতিক্রিয়াঃ থাইল্যান্ডে জনপ্রিয় গেম জিটিএ নিষিদ্ধ

০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা প্রথম আলো পড়েন, তারা সবাই নিশ্চয় আজকের পত্রিকার কম্পিউটার বিভাগের একটি প্রতিবেদন লক্ষ্য করেছেন যার শিরোনাম এই পোস্টের শিরোনামের মতই।
Click This Link

এ সম্বন্ধে আমার ধারণা একটু ভিন্ন। এখানে একটি প্রশ্ন উত্থাপন করছি। এই ভয়াবহ ঘটনায় দায়ী কে? গেমস নির্মাতা প্রতিষ্ঠান? নাকি ঐ গেমার?

গেমস নির্মাতা প্রতিষ্ঠান দায়ী নয়

পৃথিবীজুড়ে প্রতিনিয়ত বের হচ্ছে প্রচুর সংখ্যক গেমস। এর অধিকাংশই অ্যাকশন গেম। আর সঙ্গত কারণেই বিশ্বজুড়ে অ্যাকশন গেমের প্রেমীদের সংখ্যা বেশি। এখানে যদি জিটিএ'র কথা ধরা হয়, তাদের দোষ হচ্ছে তারা তাদের গেমে ভায়োলেন্স যুক্ত করলো কেন। তাহলে আমি বলব, এত এত গেমস বের হচ্ছে, এর প্রতিটিতেই তো কমবেশি ভায়োলেন্স থাকছে। জিটিএ এর গেমগুলোতে বরং ভায়োলেন্স একটু কমই।
দুর্ঘটনা যা থাইল্যান্ডে ঘটেছে, এর জন্য দায়ী হচ্ছে ঐ গেমার। ১৮ বছর বয়স হয়েও ঐ গেমার এই কাজ করতে পারল কীভাবে? এছাড়াও যেই গেমস খেলে সে এই কাজ করতে উৎসাহী হয়েছে বলে সে জবানবন্দী দিয়েছে, সেই গেমসটি হচ্ছে জিটিএ ফোর- যা কিছুদিন আগে বের হয়েছে এবং বিশ্ব রেকর্ড করেছে সর্বোচ্চ বিক্রি বা স্বল্পতম সময়ে সর্বোচ্চ লাভ করার কারণে। আমার প্রশ্ন, জিটিএ ফোর যদি এতটাই ভায়োলেন্সপূর্ণ হত, তাহলে বিশ্বব্যাপী কোটি কোটি খেলোয়াড় সবাই তো খুনোখুনি শুরু করে দিত। এই গেমসটিতে এমন কোন উদ্দীপক দৃশ্য বা ডায়ালগ নেই যা কাউকে বাস্তব জীবনে গেমসে প্রদর্শিত কাজসমূহ করতে প্রেরণা বা উৎসাহ দেয়। বরং টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখাই আছে এইসমস্ত অ্যাকশন যেন কেউ বাস্তবে করার চেষ্টা না করে।

আসা যাক ঐ যুবকের কথায়। বিশ্বব্যাপী এত এত যুবক যেখানে ঐ গেমটি খেলছে, তাদের মাঝে ঐ একজনেরই কেন মাথায় চাপলো বাস্তবে ট্যাক্সিক্যাবচালককে খুন করে তারই গাড়ি নিয়ে নগরীর রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর? এর কারণ হিসেবে বলা যেতে পারে, সে মানসিক রোগী। হয়তো ততটা নয়, তবে সবার মস্তিষ্ক এক থাকে না। অ্যালবার্ট আইনস্টাইনের মস্তিষ্কের সাথে আমার মস্তিষ্কের তুলনা করতে গেলে যে তুলনা করতে যাবে, তার মস্তিষ্ক নিয়েই প্রশ্ন উঠবে। যাই হোক, এখানে সম্পূর্ণ ঘটনার জন্য একান্তভাবে দায়ী আটক ঐ আততায়ী।

তবে যেহেতু মানসিক রোগী বলে তাকে অভিহিত করা যেতে পারে, সেহেতু আদালতে তার কী বিচার হবে, সেটা নির্ধারণের দায়িত্ব বিজ্ঞ বিচারকেরই। আমি শুধু আমার মতামত পেশ করলাম।


পরিশেষে, এটিও বলতে হয় যে গেম কোম্পানীগুলোর অ্যাকশন গেম থেকে এই জাতীয় ভায়োলেন্স (তা যত কমই হোক না কেন) না রাখাই ভাল। যদিও জিটিএ গেমটি এতটা ভায়োলেন্স পরিপূর্ণ নয়। তবুও তাদের গেমের মূলধারায় একটু পরিবর্তন আনলে তাদের গেম খেলার পর একজন গেমারের মনে হয়তো বা এমন কিছুর সৃষ্টি হবে, যা দেশ ও দশের ভাল বৈ খারাপ হবে না। (অথবা ভাল খারাপ কিছুই হবে না)
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:৩৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×