somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন

২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে অ্যাপ্লিকেশনের ছড়াছড়ি। সবাই-ই কমবেশি অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত। কেউ কেউ অ্যাপ্লিকেশন তৈরি করেন, কেউ বা আবার এর সুবিধা ভোগ করেন। তবে এই হাজার হাজার অ্যাপ্লিকেশনের মধ্যে কয়টি অ্যাপ্লিকেশনই বা আছে সত্যিকারর্থে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়?

উত্তরটা দেয়া কঠিন। কারণ কারো পক্ষে এই হাজার হাজার অ্যাপ্লিকেশন ব্যবহার করে তারপর বোঝা সম্ভব না যে কোনটা আসলে ভাল আর কোনটা অকাজের। প্রথম কথা হচ্ছে ধৈর্য্যই হবে না এতগুলো অ্যাপ্লিকেশন তৈরি করার। তবে যত যাই হোক, সব ভাল'র মধ্যেই যেমন খারাপ মিশ্রিত থাকে, তেমনি আজেবাজে অ্যাপ্লিকেশনের মধ্যেও কিছু কিছু অ্যাপ্লিকেশন থাকে সত্যিই খুব কাজের। আজ আমি আপনাদের তেমনই একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব।

ওয়ার্ল্ড টুডে
ওয়ার্ল্ড টুডে নামের এই অ্যাপ্লিকেশনটি সংবাদভিত্তিক। ওয়ার্ল্ড টুডে অ্যাপ্লিকেশনের ডেভেলপার বা এর সাথে সংশ্লিষ্ট কেউ সংবাদ পরিবেশন করছে না। বরং বিশ্বখ্যাত সংবাদ সংস্থা তথা বিবিসি, রয়টার্স, সিএনএন ইত্যাদি'র সংবাদ শিরোনাম রাখা হয়েছে এই অ্যাপ্লিকেশনে।


স্ক্রীনশট

এছাড়াও বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমের ফিডও আছে এই অ্যাপ্লিকেশনটিতে। শুধু সংবাদ শিরোনামই নয়, আপনার জন্য তথ্য-প্রযুক্তি, বিজনেস, স্বাস্থ্য, বিজ্ঞান, খেলাধুলা, প্রকৃতি ইত্যাদি ক্যাটাগরীর ব্যবস্থা রয়েছে অ্যাপ্লিকেশনে। যার মাধ্যমে আপনি যেই সংস্থার যেই বিভাগের সংবাদ পড়তে চান, সেই সংস্থার সেই বিভাগের সংবাদই আপনি পড়তে পারবেন। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনাকে সিএনএন, রয়টার্স, বিবিসি, বিডিনিউজ টুয়েন্টি ফোর প্রভৃতি সাইটে সংবাদ শিরোনামের জন্য ঢুঁ মারতে হবে না, বরং একস্থান থেকেই আপনি সব এজেন্সির সর্বশেষ সংবাদের শিরোনাম পেয়ে যাচ্ছেন।


দ্রুততর সংবাদ শিরোনাম খোঁজ করার জন্য রয়েছে ক্যাটাগরীর সুবিধা।




এই অ্যাপ্লিকেশনটি যে কেউ ব্যবহার করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চাইলে এখানে ক্লিক করুন। অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন গোলাম কিবরিয়া স্বপন (বিবর্তনের সম্পাদক)।


অ্যাপ্লিকেশনটি ব্যবহারের পর আপনার মতামত জানাতে ভুলবেন না যেন।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ১২:২০
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×