somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝুঁকিপূর্ণ মজিলা ফায়ারফক্সকে ঝুঁকিহীন করে নিন। রক্ষা করুন আপনার জিমেইল, ইয়াহু, ফেসবুক; এমনকি সা.ইন ব্লগকেও

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মজিলা ফায়ারফক্সকে আমরা সবাই নিরাপত্তার দিক দিয়ে অত্যন্ত ভাল জানি যার কারণে ইন্টারনেট এক্সপ্লোরারে ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। ঘরে নিজের কম্পিউটারে ব্যবহার করলে মজিলা ফায়ারফক্সকেও সাজিয়ে নেয়া যায় বাংলার জন্য। আর আপনি যদি একবার ফায়ারফক্সকে বাংলার জন্য সাজাতে পারেন, তাহলে দেখবেন ইন্টারনেট এক্সপ্লোরার আপনার আর ভাল লাগবে না। তবে ফায়ারফক্স নিয়ে প্রায়ই আমি একটি সমস্যায় পড়ি। সেটা হচ্ছে, যখন আমি সাইবার ক্যাফে কিংবা পাবলিক কম্পিউটার ব্যবহার করি। ধরুণ, আপনি পাবলিক কম্পিউটারে জিমেইল, ইয়াহু, ফেসবুক কিংবা এজাতীয় গুরুত্বপূর্ণ কোন সাইটে লগইন করে আছেন। এমন সময় যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে আপনি হয়তো বিদ্যুৎ আসা পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না। এটাই স্বাভাবিক। কিন্তু আপনি কি জানেন যখন বিদ্যুৎ আসবে, তখন যেই ঐ কম্পিউটারটি ব্যবহার করে সর্বপ্রথম মজিলা ফায়ারফক্স ব্যবহার করবে, তখন তাকে সর্বশেষ সেশন রিস্টোর করার সুবিধা দেয়া হবে? এবং রিস্টোর লাস্ট সেশনে ক্লিক করলে সেই ব্যবহারকারী সরাসরি আপনার জিমেইল, ইয়াহু, ফেসবুক ইত্যাদি যেখানে যেখানে লগইন অবস্থায় ছিলেন, সেখানে সেখানে সরাসরি এক্সেস পেয়ে যাবেন। কল্পনা করতে পারছেন ব্যাপারটি কতটা বিপজ্জনক?

আমি সবসময়ই সাইবার ক্যাফে থেকে ইন্টারনেট ব্যবহার করি বলে এই সমস্যাটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। অবশেষে সমাধান পেলাম। আপনাদের সবার সাথে শেয়ার করছি। নিজের নিরাপত্তার স্বার্থে নিচের কাজটি করুন।

মজিলা ফায়ারফক্সের এই সিস্টেমটির নাম হচ্ছে ক্র্যাশ রিকোভারি। যেহেতু বিদ্যুৎ চলে যাওয়ায় সিস্টেম, পাওয়ার সবই ক্র্যাশ করেছিল, তাই পরবর্তীতে মজিলা রান করালে ক্র্যাশ রিকভার করার জন্যই এই সার্ভিসটি যুক্ত করা হয়। আপনি চাইলেই এই ক্র্যাশ রিকোভারি বন্ধ করে দিতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে, সেটা হলোঃ

প্রথমে মজিলার অ্যাড্রেস বারে লিখুন about:config এবং এন্টার চাপুন। একটি বার্তা আসবে, সেখানে I'll be careful, I promise বাটনে ক্লিক করুন। এরপর দেখবেন ট্যাববারের নিচে ফিল্টার নামে আরেকটি বক্স আসবে। আপনার কাজ হবে সেখানে সতর্কতার সাথে নিচের লাইনটি লিখা।
browser.sessionstore.resume_from_crash
তারপর সেই লাইনটি প্রদর্শিত হবে নিচে। লক্ষ্য করে দেখুন সেখানে ভ্যালু দেয়া আছে True। এই ট্রু লেখাটির উপর ডবল ক্লিক করলে এটি False এ রূপান্তরিত হয়ে যাবে। তারপর ঐ ট্যাবটি বন্ধ করুন।

সবচেয়ে ভাল হবে প্রতিবার ব্রাউজ করার আগে সাইবার ক্যাফে থেকে এভাবে ক্র্যাশ রিকভারি বন্ধ করে নেয়া। এতে Unauthorized use থেকে বেঁচে যাবে আপনার জিমেইল, ইয়াহু, ফেসবুক বা অন্যান্য গুরুত্বপূর্ণ সাইটের একাউন্ট, এমনকি সামহোয়্যার ইন ব্লগও।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ৯:৫৯
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×