somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে শত শত বাংলা ব্লগ : কনফিউশন দূর করবেন যেভাবে

০৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তভাবে লেখালেখির এক সত্যিকারের মঞ্চ হচ্ছে ব্লগ। ২০০৫ সালের দিকে সা.ইনের মাধ্যমেই মূলত বাংলা ব্লগের প্রবর্তন হয়। সেই থেকে বাঙ্গালীরা মুক্তভাবে লেখালেখি এক অনন্য সুযোগ পেয়ে যায়। শুরু হয় বাংলা ব্লগিং। মাতৃভাষায় লেখালেখির এই এক মঞ্চ থেকে ধীরে ধীরে ইন্টারনেট জগতে বের হতে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র আরো অসংখ্য মঞ্চ।

বাংলা ব্লগে বিভিন্ন ব্লগার বিভিন্ন বিষয়ে লিখে থাকেন। ব্লগের সংজ্ঞা নতুন করে দেবার কিছু নেই। আসছি সমকালীন একটি বিষয়ে। সম্প্রতি প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের ব্লগসাইটটি সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। অর্থাৎ, আগে যারা ইনভাইটেশন কোড ছাড়া রেজিস্ট্রেশন করতে পারতেন না, তারাও এখন কোন কোড ছাড়াই রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথম আলো ব্লগ বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন ব্লগ যা কোন জাতীয় দৈনিক পত্রিকার অধীনে। ইতিমধ্যেই প্রথম আলো ব্লগ পেয়েছে ইতিবাচক সাড়া। এটা সত্যিই আশাব্যঞ্জক। এছাড়াও সম্প্রতি বিডিনিউজ২৪ সংবাদ সংস্থাটিও নিজেদের ব্লগসাইট বের করেছে যেখানে যেকেউ রেজি: করে ব্লগিং করতে পারেন। বোঝা যাচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যেই বাংলা ব্লগোস্ফিয়ার হয়ে উঠবে বাঙ্গালীদের যোগাযোগের সবচাইতে শক্তিশালী মাধ্যম। সবচাইতে শক্তিশালী কমিউনিটি। যা ইতিমধ্যেই অনেকটা হয়ে গেছে।


বাংলা ব্লগোস্ফিয়ারে প্রতিনিয়ত আসছে নতুন নতুন ব্লগ ও ব্লগার। এটা আমাদের জন্য আনন্দের বিষয়। তবে লক্ষ্য করলে একটা জিনিস দেখা যায় যে, একই ব্লগার প্রায় সব ব্লগেই রেজিষ্ট্রেশন করে বসে আছেন। ব্লগিং করেন আর না করেন, নতুন ব্লগের নাম শুনলেই রেজিষ্ট্রেশন করে ফেলেন এমন অনেক ব্লগার আছেন।

একাধিক ব্লগে একই ব্লগারের রেজিষ্ট্রেশন করা খারাপ কিছু না। তবে আমার মতে, এতে একজন ব্লগারের নিয়মিত ব্লগিং করাটা কমে যায়। একাধিক ব্লগে অবদান রাখতে গিয়ে তিনি কোনটাতেই ঠিকমত ব্লগিং করতে পারেন না। আমি স্বীকার করি একজন ব্লগার কয়টা ব্লগে ব্লগিং করবেন এটা একান্তই তার নিজস্ব ব্যাপার। এখানে আমি শুধু আমার মতামতটা বলেছি। কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি।

কোন ব্লগে ব্লগিং করবো, এটা নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। আমি নিজেই কনফিউশনে ছিলাম। তবে এখন আর সেই কনফিউশনে নেই। এই কনফিউশন দূর করতে আমি কিছু পরীক্ষা করেছি এবং তারপর সিদ্ধান্তে এসেছি কোন ব্লগ আমার জন্য পারফেক্ট। আমার সেই পরীক্ষাগুলো আপনিও করতে পারেন। তারপর সিদ্ধান্তে আসতে পারেন আসলে কোন ব্লগে আপনি নিয়মিত হবেন।



১. প্রথমেই লক্ষ্য করুন, কোন ব্লগ আপনার কাছে সবচেয়ে ভাল লাগে। যেটা আপনার সবচাইতে বেশি পছন্দ, আপনি সেই ব্লগে নিয়মিত হতে পারেন।

২. কোন ব্লগের অ্যাডমিন প্যানেল (এডিটর ও অন্যান্য সুবিধা যা আপনি লগইন করার পর পেয়ে থাকেন) আপনার কাছে সবচাইতে ইউজারফ্রেন্ডলি মনে হয়। কোনটা ব্যবহার করে আপনি সন্তুষ্ট? চেষ্টা করুন সেটাই সবসময় ব্যবহার করতে।

৩. কোন ব্লগে সহব্লগারদের কাছ থেকে কেমন মন্তব্য পান, সেটাও যাচাই করে দেখতে পারেন। এটা স্বাভাবিক যে প্রতিটি ব্লগেই বিভিন্ন ধরণের মনমানসিকতার মানুষ থাকবে। কিন্তু তবুও এখানে ভিন্নতা আছে। কোন ব্লগ ব্যবহার করে আপনি কেমন ফিডব্যাক পান, এটা সম্ভবত আপনার লেখালেখির উৎসাহের উপর ইম্প্যাক্ট করে। (করে কি না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার উপর করে, তাই আমি এই পয়েন্টটা দিলাম)


৪. কোন ব্লগে ব্লগার সংখ্যা বেশি, এটাতে নজর দেবেন না। কারণ কোয়ান্টিটি ইজন'ট বেটার দ্যান কোয়ালিটি।

মূলত উপরোক্ত তিনটি পরীক্ষার পরই আমি আমার সিদ্ধান্ত নিয়ে নেই। আপনিও চেষ্টা করুন। আর হ্যাঁ, ব্লগ নির্বাচনের ক্ষেত্রে আপনার কোন টিপস থাকলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন।

ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ১০:০০
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×