somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেখক ও ভাষাবিদদের দৃষ্টি আকর্ষণঃ বাংলা বানান নিয়ে কনফিউশনগুলো দূর করতে চাই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেব্রুয়ারি মাসের সঙ্গে বাংলা ভাষার একটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। আর তাই এই ফেব্রুয়ারিতেই হয়ে থাকে বাংলা একাডেমি প্রাঙ্গণে একুশে বইমেলা- যা প্রতিবারের মতো এবছরও অনুষ্ঠিত হচ্ছে। বাংলা ভাষার প্রতি যথেষ্ট টান ও ভালোবাসা আছে বলেই বাংলায় প্রচুর লেখালেখি করি। এছাড়াও কয়েকটি ওয়েবসাইটও চালাই বাংলা ভাষায়। কিন্তু সমস্যা হচ্ছে বাংলা বানান নিয়ে। বাংলা বানানরীতির বই হয়তোবা কোথাও কিনতে পাওয়া যায়, কিন্তু কেনা সম্ভব না বিধায় যেসব বানানগুলো নিয়ে আমার কনফিউশন রয়েছে, সেগুলো এখানে তুলে দিচ্ছি। আশা করছি সঠিক তথ্য দিয়ে শুদ্ধ বানানে বাংলা লিখতে সহায়তা করবেন।

সাথে/সঙ্গে
অনেকে পরামর্শ দিয়ে থাকেন দৈনিক পত্রিকা থেকে বাংলা বানানের সহায়তা নিতে। কারণ, তারা নাকি সময়ের সঙ্গে সঙ্গে তাদের বানানরীতিকে হালনাগাদ করে থাকেন। কিন্তু কিছু কিছু বানান একেক পত্রিকায় একেকরকম ভাবে লেখা হয়। তার মধ্যে একটি হলো "সাথে/সঙ্গে"। প্রথম আলোসহ বেশকিছু পত্রিকা তাদের লেখায় সাথে এর পরিবর্তে সঙ্গে ব্যবহার করে থাকে। আমি শুনেছি সাথে শব্দটা সাধু ভাষা। সেই হিসাবে চলিত ভাষার সঙ্গে সাধু ভাষার মিশ্রণ দূষণীয়। কিন্তু নয়াদিগন্তসহ আরো বেশকিছু পত্রিকায় প্রতিদিনই সাথে লেখা হয়ে আসছে।

প্রধানমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কোনটা সঠিক?


এছাড়াও নিচেরগুলো থেকে সঠিকটা বেছে দিন।
বৈরি/বৈরী
আনুষঙ্গিক/আনুষাঙ্গিক
বন্দি/বন্দী
ইতিমধ্যে/ইতোমধ্যে
ভিড়/ভীড়
বরং/বরঞ্চ
বৈরিতা/বৈরীতা
প্রতিযোগীতা/প্রতিযোগিতা - প্রতিযোগী/প্রতিযোগি
সহযোগীতা/সহযোগিতা - সহযোগি/সহযোগী
দায়ি/দায়ী
দাবি/দাবী
নেহাত/নেহায়েত
উপযোগী/উপযোগি - বিশ্বব্যাপি/বিশ্বব্যাপী
দাগি আসামী/ দাগী আসামী


আপাতত এতটুকুই মনে আসছে। পরে মনে আসলে আরো জানাব। অনুগ্রহ করে সঠিক বানানটি বলে দিন।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:২৫
১৯টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×