বিশ্ব নারী দিবস কত তারিখে ঠিক মনে নেই। তবে এ বছর নারী দিবসের একটি ঘটনা খুব ভালোমতো মনে আছে। না, কোনো তিক্ত অভিজ্ঞতা নয়। গণধোলাই খাওয়ার মতো লজ্জাজনক ব্যাপারও নয়।
কী একটা কাজে যেন ফার্মগেটের ঐদিকে গিয়েছিলাম। আসার সময়ের কথা। ফার্মগেটে যারা প্রতিদিন যাতায়াত করেন তাদেরকে ফার্মগেট ফুটওভার ব্রিজ আর আনন্দ সিনেমা হলের সামনের গেঞ্জামের কথা নতুন করে বর্ণনা করার কিছু নেই। ইজতেমার মাঠ এরচেয়ে শতগুণে ভালো। শৃঙ্খলাবদ্ধ। আর ফার্মগেট? মেজাজ খারাপ হয়ে যায়।
যাই হোক, আসল বিষয়ে আসি। নারী দিবস ছিলো সেদিন। চারিদিকে নারীদের প্রচারণা
মিনিট কয়েক পর রাস্তা খুঁজে পেলাম। কিন্তু ভাগ্য বিরূপ! যাওয়া সম্ভব হলো না। দুইটা মেয়ে মহা দাপটে রাস্তাজুড়ে কচ্ছপের গতিতে হেঁটে চলেছে।
এমন সময় ভিড়ের মধ্যে কানের কাছে কে যেন বলল, ওভারটেক করতে কষ্ট হচ্ছে ভাইয়া?
আমি রীতিমতো অবাক হয়ে তাকালাম। এই এলাকায় তো পরিচিত কেউ থাকার কথা না। হুমম, যেই মেয়েটা কথাটা বলল, ও পরিচিতও না। তবে হাসিমুখে জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর হাসিমুখে দিতে কৃপণতা করলাম না।
বললাম, হ্যাঁ, সম্ভবই হচ্ছে না।
মেয়েটা বলল, don't worry, I'll help you.
আমি কিছু বললাম না। বুঝতে পারলাম না একমুহুর্তের জন্য উনি কীভাবে হেল্প করবেন। তবে একমুহুর্ত পর অবশ্যই বুঝতে পারলাম।
মেয়েটা আমার হাত ধরে ঐ দু'টো মেয়েকে ওভারটেক করলো; সঙ্গে আমাকেও করালো।
তারপর পাশাপাশি হাঁটতে থাকলো মেয়েটা। জিজ্ঞেস করল, কী করো তুমি?
আমি বললাম, এই তো, স্টাডি।
হুমম, সেটা তো জানিই। কোথায়?
বললাম।
হুমম, তা এত দূরে কী করছো?
এটারও উত্তর দিলাম।
শুনে বলল, হুমম, স্মার্ট এনাফ!!!
আমি কিছুই বুঝলাম না।
তারপর আনন্দ হলের সামনে গিয়ে দাঁড়ালাম। ওখানে বাসের কাউন্টারগুলোর সামনে কিছুটা জায়গা ফাঁকা। মেয়েটাকে ভালোমতো দেখলাম। পরনে কালো জিন্স আর শার্ট। মাথায় একটা সানগ্লাস।
হুমম। আপনি?
আমি ধানমন্ডি যাবো। বাস দেখছি না। অপেক্ষা করতে হবে বোধহয়।
হুমম। আমার জন্য অবশ্য বেশ কয়েকটা বাস দাঁড়িয়ে আছে।
হ্যাঁ, দেখতে পাচ্ছি। একা বাসায় যেতে পারবে? সন্ধ্যা হয়ে গেছে তো।
রাগ লাগলো। মেয়ে বলে কী!
চোখ সরু করে সরাসরি ওর দিকে তাকিয়ে কণ্ঠস্বর নামিয়ে বললাম, লিসেন..
মেয়েটা বলল, ইয়েস..
I can take..
hmm?
I can take...
এক চোখের ভ্রু উঁচু করে মেয়েটা বলল, You can take what?
I can...
Yeah go on.
বলেই ফেললাম, I can even take care of you.
Oh, Ok, let me see it.
মানে?
আমাকে বাসায় পৌঁছে দাও! সমস্যা নেই, ধানমন্ডি মিরপুর যেতে রাস্তায়ই পড়ে।
বাঁচার জন্য বললাম, you are old enough. একা চলাফেরা করার জন্য।
হাসলো মেয়েটা।
তারপর?
Bye বলে আমার প্রত্যাবর্তন। নারী দিবসে ভালো একটা উপকার পেয়েছি। ইশ, প্রতিটা মেয়ে যদি এমন হতো।
তাহলে অবশ্য আমার কিছু যেত-আসতো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

