কিছুদিন যাবৎ সিরিয়াল কিলাররা ব্যাপক আকারে আলোচিত হচ্ছে। পত্র-পত্রিকার সঙ্গে যোগাযোগ নেই বহুদিন ধরে। তাই জানিনা কারণটা কী। শুধু এতটুকু জানি যে, বাংলাদেশেও কোন একজন কুখ্যাত সিরিয়াল কিলার যেন ধরা পড়েছে না কী যেন হয়েছে। যাই হোক, অনেকদিন ধরেই স' মুভিটা দেখার ইচ্ছা ছিল। গতকাল মুভিজমোবাইল ডট নেট থেকে ৩৫০+ কিলোবাইট প্রতি সেকেণ্ডে ইচ্ছেমতো ডাউনলোড করলাম স্থানীয় একটা সাইবার ক্যাফে থেকে। তার মধ্যে Saw I, II & III, Madagascar II, Night at the Museum II, Wrong Turn 3 - Left for Dead আর Rush Hour III ডাউনলোড করলাম মাত্র দুই ঘণ্টায়। (ঐ ব্যাটারা এতো স্পিড কই পায় আল্লাহই জানেন)
যাই হোক, স' ১ টা মাত্র দেখলাম। মনে হচ্ছে আমার দেখা অন্যতম একটা সেরা মুভি। মিউজিক, ক্যামেরা, স্টোরি সব মিলিয়ে এক কথায় অসাধারণ। তবে নিচে সাব টাইটেল না থাকায় অধিকাংশ ডায়ালগই বুঝতে পারিনি। আর তাই মূল স্টোরিটাই ধরতে পারিনি। কেন ডাক্তার আর ঐ ফটোগ্রাফারকে বাথরুমে আটকানো হলো, এই প্রশ্নের জবাবটাই পাইনি। আর ক্যাসেটে রেকর্ড করে দেয়া জিগ স' এর মেসেজের একটাও বুঝতে পারিনি (যেটা আমার ধারণা ছবির অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়)।
তবুও কিছু কিছু ডায়ালগ বুঝতে পেরে ছবিটা দারুণ পছন্দ হয়েছে। ইচ্ছা করছে স' ২ টা নিয়ে এখনই বসি। কিন্তু সম্ভব না।
একটি প্রশ্ন
এভিআই ফরম্যাটে ডাউনলোড করে ভিএলসি তে মুভিগুলো দেখি। শুনেছি ছবির সাবটাইটেল নাকি বাড়তি যোগ করা যায়। কীভাবে করতে হয় জানালে অনেক খুশি হবো।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



