অবশেষে দেখেই ফেললাম বহুল প্রতীক্ষিত মুভি স' এর সিক্সথ ইন্সটলমেন্ট। এক কথায়, অসাধারণ। কঠিন সব ট্র্যাপ, জটিল সব ধাঁধাঁ, আর কিছু রহস্যের সমাধান ও নতুন কিছু রহস্যের সংযোজনের মধ্য দিয়ে আগের পাঁচটি ছবির মতোই দর্শকদের চমক দিয়ে শেষ হয় স' সিক্স। ছবির প্রতিটি মুহুর্তে আপনাকে থাকতে হবে উর্ধ্বশ্বাসে, যা ছবি দেখার আনন্দকেই বাড়িয়ে দিবে বহুগুণে। তবে যারা স' এর আগের পর্বগুলো দেখেননি, তারা বেশ কিছু পার্ট নাও বুঝতে পারেন। কেননা, স' সিক্সে পূর্বের বেশ কয়েকটি ছবির বিভিন্ন ঘটনার সূত্র ধরে কাহিনী রচিত হয়েছে।
Saw 1, 2, 3, 4, 5 আর 6 ছাড়াও গত ক'দিনে Scary Movie 4, Wrong Turn 2 - Dead End, Wrong Turn 3 - Left for Dead, Mum and Dad, Madagascar - Escape 2 Africa ইত্যাদি দেখলাম।
এখন ডাউনলোড হচ্ছে ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী বই Twilight অবলম্বনে নির্মিত ছবি Twilight।
আর আমি দেখতে যাচ্ছি জেমস বন্ডের সর্বশেষ মুভি, Quantum of Solace.
সবাই দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


