somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইমাত্র দাঁড়ালো কেমনে কী ডট কম :D :D

০৫ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দর্শক..থুক্কু...ব্লগারমণ্ডলী, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এইমাত্র পরীক্ষামূলকভাবে সামহোয়্যারে বহুল ব্যবহৃত শব্দাবলির মধ্যে অন্যতম শব্দ "কেমনে কী" এর অনুকরণে সম্পূর্ণ নতুন একটি সাইটের উদ্বোধন করেছেন সাইটটির মাননীয় অ্যাডমিনিস্টার। সাইটটির নামকরণ ও জন্মনিবন্ধনের সকল কার্যক্রম গতকাল রাতেই সম্পন্ন করা হলেও সাইটটিকে পরীক্ষামূলক পর্যায়ে অন্যের জায়গায় (ফ্রি হোস্টিং) দাঁড় করানোর প্রাথমিক কাজ মাননীয় অ্যাডমিনিস্টার কিছুক্ষণ আগে সম্পন্ন করেছেন।

সূত্র জানিয়েছে, অ্যাডমিনিস্টার তার উদ্বোধনী বক্তৃতায় বলেছেন, "কী হয়, কেন হয়, কীভাবে হয়" এই শ্লোগানকে সামনে রেখে বাংলা ভাষায় কী-কেন-কীভাবে'র এক বিশাল সমৃদ্ধ তথ্যভাণ্ডার গড়ে তোলার মহা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন।

তবে, সাইটটির টেকনিক্যাল দফতর থেকে জানানো হয়েছে যে, কারিগরি কাজ এখনো সম্পন্ন হয়ে না ওঠায় এখনই সাইটটিতে নিবন্ধ প্রকাশ কিংবা সদস্য নিবন্ধনের কাজ শুরু করা যাচ্ছে না। এ জন্য অ্যাডমিনিস্টার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন দেশ ও জাতির প্রতি।

উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যেই সাইটটিকে একটি ব্যক্তি-মালিকানার জায়গায় (হোস্টিং) স্থানান্তর করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে সাইটটির উদ্বোধনী ঘোষণা দেয়া হবে বলেও জানা গেছে আভ্যন্তরীণ সূত্রে।

এরই মধ্যে সাইটটির জন্য ন্যূনতম পাঁচটি নিবন্ধ লিখে ফেলার কাজও চলছে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র। তবে, এ কাজে পারদর্শী যে কেউ বিনা পারিশ্রমিকের শর্তে যে কোনো সময় সাইটটিতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করে মন্তব্য করলে তাকে সদস্যপদ দেয়া হবে বলেও বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে।

ঠিকানাঃ http://www.kemneki.com
ডিএনএস গ্লোবালি আপডেট না হওয়ায় কিছু কিছু আইপি অ্যাড্রেস থেকে এখনো সাইটটি দেখতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে স্ক্রিনশট দেখে খুশি থাকাই একমাত্র উপায়।

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:০১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×