কী কারণে তা জানিনা, তবে সবসময় একটা ব্যাপার লক্ষ্য করেছি যে, আমি কোনো ব্লগ তৈরি করে সেটাতে পোস্ট করা শুরু করলে গুগল খুব ভালোমতোই আমার পোস্টগুলোকে ইনডেক্স করে। বিশেষ করে ওয়ার্ডপ্রেস ডট কমে হলে তো কথাই নেই। সেদিন সেল্ফ-হোস্টেড থেকে
http://aminulislam333.wordpress.com/ এই ঠিকানায় সবগুলো পোস্ট ইমপোর্ট করলাম। ওমা! কয়েক ঘণ্টা যেতে না যেতেই দেখি সবগুলো পোস্ট ইনডেক্স করে ফেলেছে গুগল। এমনকি কিছু কিছু ক্ষেত্রে প্রথম পৃষ্ঠায়ই আমার ব্লগকে ধরে আনছে। সেটা নাহয় ওয়ার্ডপ্রেস ডট কম, তাই মেনে নিলাম। কিন্তু সেলফ হোস্টেডে? নিচের ছবিটা দেখুন।
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে আমার ব্লগে একটা কনটেস্ট দাঁড় করেছিলাম। যে এই সময়ে সবচাইতে বেশি গঠনমূলক মন্তব্য করবেন, তার জন্য রয়েছে ভ্যালেন্টাইনস ডে থেকে শুরু করে টানা দুই মাস বিনামূল্যে আমার ব্লগে বিজ্ঞাপনের সুযোগ। সরাসরি করতে গেলে ৩০ ডলার লাগতো। কনটেস্ট জিতে গেলে সেটা আর লাগছে না।
Click This Link
ঘটনা হলো, গুগলে
valentine's day 2010 contest লিখে সার্চ করলে রেজাল্ট আসে সর্বমোট ৩২,৪০০,০০০টি। এর মধ্যে ৭ নম্বরটাই (প্রথম পাতায়) আমার ব্লগের ঠিকানা।
গুগল কি আমাকে পছন্দ করে নাকি বুঝলাম না।

পছন্দ করুক আর যাই করুক, লাভটা কিন্তু আমারই।



সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:১৭